করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউও প্রায় সামলে নিয়েছে ভারত। কিন্তু এবার দেশটির কেরালা রাজ্যের এক গর্ভবতী নারীর দেহে শনাক্ত হলো মশাবাহিত জিকা ভাইরাস। এমনকি আরও ১৩ জনের দেহেও এই ভাইরাস থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। কেরালার স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি। এর মধ্যে রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।
প্রচণ্ড মাথাব্যথা, জ্বর ও গায়ে লাল দাগ নিয়ে গত ২৮ জুন হাসপাতালে ভর্তি হন ২৪ বছর বয়সী এ নারী। পরে পরীক্ষা করে দেখা যায় তাঁর দেহে জিকা ভাইরাস রয়েছে। তবে গত বুধবার একটি সুস্থ সন্তানের জন্ম দেন তিনি।
কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, সম্প্রতি রাজ্যের বাইরে কোথাও যাননি এই নারী। এখনো হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। বাকি ১৩ জনের নমুনা পুনের ভাইরোলজি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৭ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৯ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
১০ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১২ ঘণ্টা আগে