ভারতের উত্তর প্রদেশের বিভিন্ন ধর্মীয় স্থাপনা থেকে প্রায় ৫৪ হাজার মাইক অপসারণ করা হয়েছে। উত্তর প্রদেশ পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন সরকারের নির্দেশ অনুসরণ করে রোববার সকাল ৭টা পর্যন্ত রাজ্যের বিভিন্ন ধর্মীয় স্থাপনা থেকে ৫৩ হাজার ৯৪২টি মাইক অপসারণ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
উত্তর প্রদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (আইন শৃঙ্খলা) প্রশান্ত কুমার বলেছেন, ‘আজ সকাল ৭টা পর্যন্ত রাজ্যের বিভিন্ন ধর্মীয় স্থান থেকে ৫৩ হাজার ৯৪২টি মাইক সরানো হয়েছে যেখানে লক্ষ্যমাত্রা ছিল অন্তত ৬০ হাজার ২৯৫টি মাইক অপসারণ করা।’
এ বিষয়ে, রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) অবনীশ কুমার আবাস্তি বলেছেন, ‘এ বিষয়ে জেলাগুলোতে সরকারির আদেশ প্রতিপালন করা হয়েছে এমন একটি কমপ্লায়েন্স রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। পুলিশকে ধর্মীয় নেতাদের সঙ্গে কথা বলতে এবং তাদের সঙ্গে সমন্বয় করে অননুমোদিত মাইকগুলোর অপসারণ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।’
এর আগে, উত্তর প্রদেশ রাজ্য সরকার গত ২৪ এপ্রিল রাজ্যের ধর্মীয় স্থাপনাগুলো থেকে অবৈধ মাইক অপসারণের আদেশ জারি করেছিল। তবে, সরকারি নির্দেশের আগে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এপ্রিলের মাসের শুরুতে ধর্মীয় স্থানগুলোতে মাইকের আওয়াজ সীমিত করার নির্দেশনা জারি করেছিলেন।

ইরানের মুদ্রা রিয়াল আবারও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। দেশটির মুক্তবাজারে এখন ১ মার্কিন ডলারের বিনিময় মূল্য প্রায় ২০ লাখ ২১ হাজার ৯৫০ রিয়াল। সম্প্রতি ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রিয়ালের এই নজিরবিহীন অবমূল্যায়ন হয়েছে...
৮ ঘণ্টা আগে
নেপাল-তিব্বত সীমান্তবর্তী ভোতে কোশি নদীতে আকস্মিক পাহাড়ি ঢলে নিহতের সংখ্যা বেড়ে ৯৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৫৭৯ জন। এদের মধ্যে ১১৩ জন নেপালি ও ১৩৩ জন ভারতীয় নাগরিকসহ ২৮ দেশের নাগরিক আছেন। নেপাল পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি...
৯ ঘণ্টা আগে
২০০০ সাল। বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল ফিলিস্তিনি শিশু মুহাম্মদ আল-দুররাহর মৃত্যুর ঘটনা। ২৫ বছর পর সেই ঘটনার ছবি টেলিভিশনের পর্দা থেকে জায়গা করে নিল মিসরের উচ্চমাধ্যমিকের ইতিহাসের পাঠ্যবইয়ে। নতুন পাঠ্যক্রমে ২০০০ সালের দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদা (অভ্যুত্থান) নিয়ে একটি পাঠে দুররাহ হত্যাকাণ্ডের...
৯ ঘণ্টা আগে
নেপালের ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে ১০৫ জন ভারতীয়ও রয়েছেন। নেপালের তিব্বত সীমান্তের দিক থেকে নেমে আসা বন্যার পানিতে নেপালের নুয়াকোট ও ধাদিং জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকটি গ্রাম পানির স্রোতে ভেসে গেছে বলে নেপালি...
১০ ঘণ্টা আগে