ভিসাসংক্রান্ত কাগজপত্র জাল থাকার অভিযোগে ভারতের ৭ শতাধিক শিক্ষার্থীকে ফেরত পাঠাচ্ছে কানাডা। সম্প্রতি তাঁরা দেশটির সীমান্ত নিরাপত্তা সংস্থার (সিবিএসএ) কাছ থেকে দেশে ফিরে যাওয়ার চিঠি পেয়েছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, পড়াশোনার জন্য এসব শিক্ষার্থী ২০১৮–১৯ সালে কানাডায় যান। এই শিক্ষার্থীরা কানাডায় স্থায়ীভাবে বসবাসের (পিআর) জন্য আবেদন করার পর ভর্তির ‘অফার লেটার’ যাচাই-বাছাইয়ে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। পরবর্তী সময়ে সিবিএসএ নিশ্চিত হয় যে, এই শিক্ষার্থীদের ‘অফার লেটার’ আসল নয়।
এসব শিক্ষার্থী পাঞ্জাবের জলান্ধরে অবস্থিত এডুকেশন মাইগ্রেশন সার্ভিসেসের মাধ্যমে শিক্ষা ভিসার জন্য আবেদন করেছিলেন। এডুকেশন মাইগ্রেশন সার্ভিসেসের প্রধান ব্রিজেশ মিশ্র শিক্ষার্থীদের প্রত্যেকের কাছ থেকে প্রিমিয়ার ইনস্টিটিউট হাম্বার কলেজে ভর্তি ফিসহ ১৬ লাখ টাকার বেশি নিয়েছেন। এতে উড়োজাহাজের টিকিট ও সিকিউরিটি ডিপোজিট অন্তর্ভুক্ত ছিল না।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এসব শিক্ষার্থীর অধিকাংশই তাঁদের পড়াশোনা শেষ করে কাজ করারও অনুমতি পেয়েছেন। কেউ কেউ চাকরির অভিজ্ঞতাও অর্জন করেছেন। তবে স্থায়ীভাবে বসবাসের আবেদন করেই এই সমস্যার মুখোমুখি হলেন তাঁরা।
শিক্ষার্থীদের কানাডায় পাঠানোর কাজ করা জলন্ধরভিত্তিক একজন পরামর্শক বলেছেন, এ ধরনের প্রতারণার সঙ্গে একাধিক কারণ ও চক্র জড়িত। কলেজের ভুয়া অফার লেটার থেকে শুরু করে ভিসা আবেদনের জন্য শিক্ষার্থীদের ফি প্রদানের ভুয়া রসিদও দেওয়া হয়। এ ক্ষেত্রে অধিকাংশ শিক্ষার্থীকে এমন কলেজের অফার লেটার দেওয়া হয়, কানাডায় যাওয়ার পর সেখানে শেষ পর্যন্ত তাঁরা পড়তে পারেননি। তাঁদের অন্য কোনো কলেজে স্থানান্তরিত করা বা পরবর্তী সেমিস্টারের জন্য অপেক্ষা করতে বলা হয়েছিল।
আরেক পরামর্শক বলেন, পড়াশোনার জন্য বিপুলসংখ্যক ভারতীয় শিক্ষার্থী কানাডায় যেতে চান। এই বিষয়কে পুঁজি করে কিছু প্রতারক এজেন্ট কানাডাভিত্তিক বেসরকারি কলেজের সঙ্গে যোগসাজশে এসব কাজ করে।
ভুক্তভোগী ওই ৭০০ শিক্ষার্থীর মধ্যে একজন বলেন, তিনি কানাডার একটি সরকারি কলেজ থেকে কম্পিউটার সায়েন্সে ডিপ্লোমা সম্পন্ন করেছেন। ভিসার আবেদন করার সময় তাঁকে বেসরকারি কলেজে ভর্তির অফার দেওয়া হয়েছিল। কিন্তু কানাডায় যাওয়ার পর তাঁকে সরকারি কলেজে ভর্তির কথা বলা হয়। এ জন্য এজেন্ট তাঁর ফি ফেরত দিয়েছিল। এমনকি নতুন কলেজে ভর্তির জন্য সহায়তা করেছিল।
বেশ কয়েকজন শিক্ষার্থী জানান, এজেন্ট তাঁদের ফি ফেরত দিয়েছে। এ কারণে তাঁরা এজেন্টকে সন্দেহ করেননি। তবে এ বিষয়ে কানাডা সরকারকে কিছু অবহিত করা হয়নি।
এদিকে এ ঘটনার পর একজন পরামর্শক বলেছেন, এসব ক্ষেত্রে যে কলেজ ভর্তির অফার লেটার দিয়েছিল, তাদের সম্পৃক্ততা যাচাই করা উচিত। কলেজ থেকে আসলেই এই অফার লেটার দেওয়া হয়েছিল, নাকি এজেন্ট ভুয়া অফার লেটার তৈরি করেছিল। অধিকাংশ শিক্ষার্থী এ ধরনের বিষয় জানেন না।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, এই ৭০০ শিক্ষার্থীর এখন একমাত্র বিকল্প হলো আদালতে তাঁদের ফেরত পাঠানোর নোটিশকে চ্যালেঞ্জ করা। যদিও এই প্রক্রিয়া চার বছর পর্যন্ত স্থায়ী হতে পারে।

যুক্তরাষ্ট্র দাবি করেছেছে, চীনভিত্তিক এক দল হ্যাকার মার্কিন বিচার বিভাগ, নাসা, ফেডারেল রিজার্ভ, মার্কিন সিনেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি সংস্থার নেটওয়ার্কে প্রবেশের চেষ্টা এবং কিছু ক্ষেত্রে সফল অনুপ্রবেশ চালিয়েছে। তবে তারা এই প্রচেষ্টা ব্যাহত করে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন...
২৯ মিনিট আগে
নেপালে বুধবারের ভয়াবহ আকস্মিক বন্যার কারণ কোনো ভূমিকম্প নয়, বরং হিমবাহ থেকে বরফ ও পাথরের শক্তিশালী ধস। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) প্রথমে ঘটনাটিকে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হিসেবে শনাক্ত করলেও পরে তথ্য সংশোধন করে জানায়, সেখানে কোনো ভূমিকম্প ঘটেনি।
১ ঘণ্টা আগে
নেপাল-তিব্বত সীমান্তবর্তী এলাকায় ভয়াবহ আকস্মিক বন্যায় অন্তত ১৬২ জন নিহত হয়েছেন। বন্যার প্রবল তোড়ে ভেসে গেছে কয়েকটি গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, সেতু ও বিদ্যুৎ প্রকল্প। এ ঘটনায় শত শত মানুষ নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ইরানের মুদ্রা রিয়াল আবারও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। দেশটির মুক্তবাজারে এখন ১ মার্কিন ডলারের বিনিময় মূল্য প্রায় ২০ লাখ ২১ হাজার ৯৫০ রিয়াল। সম্প্রতি ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রিয়ালের এই নজিরবিহীন অবমূল্যায়ন হয়েছে...
১৫ ঘণ্টা আগে