নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে যখন ওষুধের তীব্র সংকট তখন নিজ নির্বাচনী এলাকার জন্য ওষুধ মজুত ও বিতরণ করেছিলেন বিজেপির সাংসদ ও ভারতের সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এই কাজের কারণে শাস্তির মুখে পড়তে যাচ্ছেন তিনি। আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত মামলার শুনানি চলাকালে দিল্লির ওষুধ নিয়ন্ত্রণ অধিদপ্তর দিল্লি হাইকোর্টকে বলেছে, ‘গৌতম গম্ভীর ফাউন্ডেশনের’ বিরুদ্ধে ওষুধ কেনা ও বিতরণে অনিয়ম পাওয়া গেছে। অনুমোদন ছাড়াই কোভিড-১৯ রোগীদের জন্য ফাবিফ্লু ওষুধ মজুত করা হয়েছিল। এ ধরনের ঘটনায় পাঁচ বছর পর্যন্ত জেল হতে পারে।
দিল্লির ওষুধ নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুসন্ধানে দেখা গেছে, অনুমোদন ছাড়াই বিনা মূল্যে ফাবিফ্লু এবং অক্সিজেন বিতরণ করেছে গৌতম গম্ভীর ফাউন্ডেশন। অনুমোদন ছাড়া ওষুধ কেনা ও বিতরণ ‘ড্রাগস এবং কসমেটিকস আইন’–এর ১৮ সি ধারার সুস্পষ্ট লঙ্ঘন। অনতিবিলম্বে ব্যবস্থা নিতে হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছে অধিদপ্তর।
শুনানি শেষে আগামী ছয় সপ্তাহের মধ্যে এই মামলার অগ্রগতির বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে ওষুধ নিয়ন্ত্রণ অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ২৯ জুলাই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
এদিকে ওষুধ কেনা ও বিতরণ নিয়ে এখনো নিজের পক্ষে সাফাই গাইছেন গৌতম গম্ভীর। ওষুধ বিতরণ কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি।
আদালতের শুনানির পর এক টুইট বার্তায় ভারতের বিপ্লবী ভগৎ সিংয়ের একটি বাণী উদ্ধৃত করে গৌতম গম্ভীর লিখেছেন, ‘আমি মানুষ এবং মানবজাতির সব বিষয়ই আমাকে চিন্তিত করে–ভগৎ সিং।’
হাইকোর্টে শুনানি চলাকালে দিল্লির পুলিশ আদালতকে বলেছে, গৌতম গম্ভীর ২ হাজার ৬২৮ পাতা ফাবিফ্লু ওষুধ মজুত করেন এবং বিতরণ করেন ২ হাজার ৩৪৩ পাতা। অবশিষ্টগুলো দিল্লি সরকারের স্বাস্থ্য সেবার পরিচালকের কাছে বিতরণের জন্য জমা দেন।
এর আগে গত সপ্তাহে সংকটের মধ্যে গৌতম গম্ভীর কীভাবে এত বড় ওষুধের চালান পেলেন এ বিষয়ে দিল্লি ওষুধ নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে জানতে চায় দিল্লি হাইকোর্ট। হাইকোর্ট দিল্লি ওষুধ নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্দেশে বলেন, যদি নিজেদের কাজ ঠিকমতো করতে না পারেন তাহলে বলে দিন। আমরা আপনাদের বাদ দিয়ে যাঁরা এ কাজ সঠিকভাবে করতে পারবেন তাঁদের নিয়োগ দেই।
ওষুধ বিতরণ চালিয়ে যাবেন এমন বক্তব্যের কারণে গৌতম গম্ভীরকে তিরস্কারও করেছেন আদালত। আদালত বলেছেন, এটি নিয়মিত চলতে থাকলে কীভাবে মোকাবিলা করতে সেটি আমাদের জানা আছে।

ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) কয়েক ডজন সেনা পাঠিয়েছিল ইসরায়েল। ইসরায়েলের পরিবহনমন্ত্রী মিরি রেগেভ বিষয়টি নিশ্চিত করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৭ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হওয়া এক তরুণীর সঙ্গে দেখা করা, পৈতৃক সম্পত্তির দাবি জানানো এবং নতুন জীবন শুরু করার স্বপ্ন নিয়ে পাকিস্তান-নিয়ন্ত্রিক কাশ্মীরের ২২ বছরের এক তরুণ নিয়ন্ত্রণরেখা (এলওসি) পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন।
২ ঘণ্টা আগে
হোয়াইট হাউসে শিগগিরই বৈঠকে বসতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সম্ভাব্য এই বৈঠক ইরান যুদ্ধ, লেবানন, ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের টানাপোড়েন এবং ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে ট্রাম্পের মন্তব্যসহ...
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় আঞ্চলিক দেশগুলোর সমর্থনের ওপর জোর দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ভেস্তে দিতে ইসরায়েলকে সুযোগ দেওয়া যাবে না বলেও সতর্ক করেছেন তিনি।
২ ঘণ্টা আগে