ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে আয়োজিত আন্তর্জাতিক ইয়োগা দিবসের অনুষ্ঠানে বলেছেন, বিশ্বজুড়ে ইয়োগা অনুশীলনকারীর সংখ্যা দ্রুত হারে বাড়ছে। বিশ্ব নেতারা তার সঙ্গে ইয়োগা নিয়ে আলোচনা করেন বলেও এ সময় মন্তব্য করেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে।
মোদি বলেন, ‘আমরা শ্রীনগরে সেই শক্তি অনুভব করতে পারি যা অর্জন করেছি ইয়োগার মাধ্যমে। আমি ভারতের মানুষ এবং বিশ্বের প্রতিটি কোণে ইয়োগা অনুশীলন করা সবাইকে ইয়োগা দিবসের শুভেচ্ছা জানাই। আন্তর্জাতিক ইয়োগা দিবস ১০ বছরের একটি ঐতিহাসিক যাত্রা পূর্ণ করেছে। ২০১৪ সালে আমি জাতিসংঘে আন্তর্জাতিক ইয়োগা দিবসের প্রস্তাব দিয়েছিলাম। ভারতের সেই প্রস্তাবে সমর্থন দিয়েছিল রেকর্ড সংখ্যক ১৭৭টি দেশ।’
তিনি আরও বলেন, ‘আমি যখন বিদেশে থাকি, তখন বিশ্ব নেতারা আমার সঙ্গে ইয়োগা নিয়ে আলোচনা করেন। আমরা ১০ম আন্তর্জাতিক ইয়োগা দিবস পালন করছি। আমি প্রত্যেককে তাদের দৈনন্দিন জীবনের ইয়োগা অনুশীলন করার অনুরোধ জানাই।’
শ্রীনগরের শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ১০ম আন্তর্জাতিক ইয়োগা দিবস উদ্যাপনের নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী মোদি। তিনি ভাষণে ১০১ বছর বয়সী ফরাসি নারী শার্লট চোপিনের কথাও উল্লেখ করেছিলেন, যিনি তার দেশে ইয়োগাকে জনপ্রিয় করতে অবদান রাখার জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন।
মোদি বলেন, ‘এ বছর ভারতে ফ্রান্সের ১০১ বছর বয়সী এক ইয়োগা শিক্ষিকাকে পদ্মশ্রী দেওয়া হয়েছে। কখনো ভারতে না আসলেও ইয়োগা সম্পর্কে সচেতনতা তৈরিতে তার পুরো জীবন উৎসর্গ করেছিলেন। আজ, ইয়োগার ওপর গবেষণা করা হচ্ছে বিশ্বের নামীদামি বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে। প্রকাশিত হচ্ছে গবেষণাপত্র।’

ইরানে গোপনে অস্ত্র, সামরিক প্রযুক্তি ও বিভিন্ন সরঞ্জাম সরবরাহের অভিযোগে এক প্রভাবশালী পাকিস্তানি ব্যবসায়ী ও তাঁর বেশ কিছু ব্যবসাপ্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) মার্কিন অর্থ দপ্তরের (ইউএস ট্রেজারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়...
৫ ঘণ্টা আগে
দক্ষিণ কোরিয়ার বন্দর নগরী বুসানের একটি সরু খালে আটকা পড়া প্রায় সাড়ে তিন মিটার দীর্ঘ একটি হাঙর এখন পরিণত হয়েছে বড় পর্যটন আকর্ষণে। স্থানীয় বাসিন্দারা আদর করে হাঙরটির নাম দিয়েছেন ‘বুকাং-ই’। বুসানের নর্থ পোর্টের নাম অনুসারে রাখা নামটি এখন শহরটির মানুষের কাছে বেশ পরিচিত হয়ে উঠেছে।
৬ ঘণ্টা আগে
ভারতের মহারাষ্ট্রের রায়গড় জেলায় জনপ্রিয় পর্যটনকেন্দ্র দিভেয়াগড় সৈকতে সমুদ্রের প্রবল স্রোতে ডুবে পুনের আট শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীদের সবাই ১৬ বছর বয়সী। পুলিশ জানিয়েছে, তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে...
৭ ঘণ্টা আগে
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সতর্ক করে বলেছেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি তেলের ঊর্ধ্বমুখী দাম এবং রেকর্ড ভাঙা শক্তিশালী এল নিনোর সম্মিলিত প্রভাবে আগামী কয়েক মাসে বিশ্ব বড় ধরনের খাদ্যসংকটের মুখে পড়তে পারে।
৭ ঘণ্টা আগে