
ভারতের উত্তরাখন্ডে একটি নদী থেকে ৩৬ বছর বয়সী সাংবাদিক রাজীব প্রতাপের মরদেহ গত রোববার উদ্ধার করা হয়েছে। তিনি ‘দিল্লি উত্তরাখন্ড লাইভ’ নামে একটি ইউটিউব নিউজ চ্যানেল চালাতেন।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যার বলছে, রাজীব নিয়মিত দুর্নীতি নিয়ে খবর করতেন। মৃত্যুর আগে সর্বশেষ ১৯ সেপ্টেম্বর তাঁর স্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন। সেদিনই তাঁর গাড়িটি ভাগীরথী নদীর কাছে পাওয়া যায়। এর ৯ দিন পর রাজীবের মরদেহ নদীর ভাটিতে যোশিয়ারা জলবিদ্যুৎ বাঁধ থেকে উদ্ধার করা হয়।
পুলিশ প্রাথমিকভাবে দাবি করেছিল, গাড়ি দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। তবে পরিবার বলছে, এটি ‘হত্যাকাণ্ড’।
রাজীবের স্ত্রী মুসকানকে উদ্ধৃত করে দি ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ‘তিনি আমাকে বলেছিলেন, একটি হাসপাতাল ও একটি স্কুল নিয়ে তাঁর করা প্রতিবেদনের (যা তিনি তাঁর ইউটিউব চ্যানেলে আপলোড করেছিলেন) পর তিনি অস্বস্তিতে ছিলেন। তিনি বলেছিলেন, অনেকে তাঁকে ফোন করে ভিডিওগুলো সরিয়ে না নিলে মেরে ফেলার হুমকি দিচ্ছিল। রাত ১১টা ৫০ মিনিটে আমি একটি মেসেজ পাঠাই, কিন্তু সেটি ডেলিভারি হয়নি। তাঁকে কেউ অপহরণ করেছে। আমি নিশ্চিত, তিনি শুধু রাস্তা থেকে পড়ে যাননি।’
রাজীবের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী প্রতিবেদনগুলোর মধ্যে উত্তরাখন্ডের একটি হাসপাতালে মদ্যপানের ঘটনা ও হাসপাতালের অব্যবস্থাপনা নিয়ে ছিল।
উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সাংবাদিক রাজীবের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন।
একই সঙ্গে ভারতের সংবাদমাধ্যমগুলো এ ঘটনার স্বচ্ছতা দাবি করেছে।
দ্য ন্যাশনাল অ্যালায়েন্স অব জার্নালিস্টস, দ্য দিল্লি ইউনিয়ন অব জার্নালিস্টস ও কেরালা ইউনিয়ন অব ওয়ার্কিং জার্নালিস্টস (দিল্লি ইউনিট) সবাই হত্যাকাণ্ডের জরুরি তদন্তের দাবি জানিয়েছে।
কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টসের ভারত প্রতিনিধি কুনাল মজুমদার বলেছেন, উত্তরাখন্ড কর্তৃপক্ষের উচিত নয় রাজীব প্রতাপের মৃত্যুর সম্ভাব্য কারণগুলো এড়িয়ে যাওয়া। তাঁর পরিবারের গুরুতর অভিযোগকেও গুরুত্ব দেওয়া উচিত—তাঁকে তাঁর সাংবাদিকতার জন্য লক্ষ্যবস্তু করা হয়েছিল।
কুনাল মজুমদার বলেন, পুলিশের প্রাথমিক সিদ্ধান্তে বলা হয়েছিল, রাজীব গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। কিন্তু তাঁকে দেওয়া হুমকির কঠোর তদন্ত হওয়া উচিত। যারা সাংবাদিকদের হুমকি দেয়, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে।

প্রতিদিন সকালে ১৩ বছর বয়সী জানা আল-মাতুক একাই ঘুম থেকে ওঠে। নিজের নাশতা নিজেই তৈরি করে, নিজেই কাপড় ধোয় পরিষ্কার করে এবং স্কুলের জন্য প্রস্তুত হয়। কিছুদিন আগেও এসব ছোটখাটো কাজ তার মা করে দিতেন। কিন্তু ইসরায়েলি এক সর্বগ্রাসী হামলার পর সব বদলে গেছে।
৩৩ মিনিট আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ গতকাল রোববার জানিয়েছেন, গাজা উপত্যকা থেকে ঘুড়ি ওড়ানোর ঘটনার পর তারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) বড় ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।
১ ঘণ্টা আগে
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারকের পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, ‘না যুদ্ধ, না শান্তি’ এমন পরিস্থিতি থেকে দেশকে বের করে আনার জন্য এটিই সবচেয়ে ভালো উপায়। গতকাল রোববার ভোরে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনায় প্রকাশিত এক বক্তব্যে তিনি বলেন...
২ ঘণ্টা আগে
গিনির রাজধানী কোনাক্রির সবচেয়ে বড় বর্জ্য ফেলার স্থানে আবর্জনার বিশাল স্তূপ ধসে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। সরকার এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল রোববার রাতভর ভারী বৃষ্টির পর বিবেসিয়া...
২ ঘণ্টা আগে