
শাসনব্যবস্থার দুর্বলতা এবং জনগণের অসন্তোষের কারণেই প্রতিবেশী বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালের মতো কয়েকটি দেশে শাসক পরিবর্তন হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল।
গতকাল শুক্রবার ‘রাষ্ট্রীয় একতা দিবস’ উপলক্ষে আয়োজিত বক্তৃতা অনুষ্ঠানে সুশাসনের অপরিহার্যতা নিয়ে আলোচনায় তিনি এমন মন্তব্য করেন।
অজিত দোভাল জোর দিয়ে বলেন, জাতি গঠন এবং দেশের নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে শাসনের ভূমিকা কেন্দ্রীয়। সুশাসনই একমাত্র পথ, যার মাধ্যমে একটি দেশ তার জাতীয় লক্ষ্য অর্জন করতে পারে এবং সেই সঙ্গে সাধারণ জনগণের ক্রমবর্ধমান আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হয়।
দোভাল স্পষ্ট করে বলেন, ‘একটি জাতির ক্ষমতা তার শাসনের ওপর নির্ভর করে। সরকার প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে তার কার্য সম্পাদন করে এবং জাতি গঠনের এই গুরুত্বপূর্ণ কাজে সবচেয়ে প্রয়োজনীয় ব্যক্তিরা হলেন তাঁরাই, যারা এই প্রতিষ্ঠানগুলোকে তৈরি করেন, শক্তিশালী করেন ও যত্ন নেন।’
অজিত দোভাল সুশাসনের ক্ষেত্রে উদ্ভূত নতুন চ্যালেঞ্জগুলোর বিশ্লেষণ তুলে ধরে জানান, সাধারণ মানুষকে সন্তুষ্ট রাখা এখন রাষ্ট্রের জন্য সবচেয়ে জরুরি হয়ে উঠেছে। তাঁর মতে, ‘সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন ও উচ্চাকাঙ্ক্ষী, তাদের রাষ্ট্রের কাছ থেকে প্রত্যাশা অনেক বেশি, এবং তাই রাষ্ট্র এই মানুষকে সন্তুষ্ট রাখার জন্য বিনিয়োগ করতে আগ্রহী।’
দুর্বল শাসনব্যবস্থা কী ধরনের মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে, সে বিষয়ে সতর্ক করে দোভাল সরাসরি প্রাতিষ্ঠানিক পদ্ধতি বাদ দিয়ে শাসন পরিবর্তনের বিপদ তুলে ধরেন। তিনি বলেন, ‘দুর্বল শাসন যেকোনো শাসন পরিবর্তনের সম্ভাব্য কারণ হতে পারে।’
এই প্রসঙ্গে তিনি প্রতিবেশী দেশগুলোর উদাহরণ টেনে আনেন। দোভাল উল্লেখ করেন, প্রতিবেশী দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং নেপালের মতো কয়েকটি দেশে অ-প্রাতিষ্ঠানিক পদ্ধতি (নন-ইনস্টিটিউশনাল মেথড) উপায়ে শাসন পরিবর্তন হয়েছে, যার মূলে ছিল শাসনের দুর্বলতা এবং জনগণের অসন্তোষ। এই উদাহরণগুলো দেখায়, অভ্যন্তরীণ স্থিতিশীলতা বজায় রাখতে এবং চরম পরিস্থিতি এড়াতে একটি শক্তিশালী ও কার্যকর শাসনব্যবস্থা কতটা জরুরি।
উল্লেখ্য, শাসন পরিবর্তনের অপ্রাতিষ্ঠানিক পদ্ধতি বলতে সাধারণত সামরিক হস্তক্ষেপ, গণ-আন্দোলন বা অন্যান্য অস্বাভাবিক পরিস্থিতিকে বোঝায়।
এ সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শাসন মডেলের উচ্চ প্রশংসা করেন দোভাল। তাঁর মতে, ভারত বর্তমানে ‘কক্ষপথ পরিবর্তন’-এর মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তন শুধু এক ধরনের শাসনব্যবস্থা, সরকার এবং সামাজিক কাঠামোর ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্বমঞ্চে ভারতের অবস্থানকেও নতুন করে সংজ্ঞায়িত করছে।
সূত্র: এনডিটিভি

পশ্চিম তীরের কুসরা গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অবরোধের মধ্যে থাকা নিজের বাড়ির ওপর বিশাল মার্কিন পতাকা উড়িয়েছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আমেরিকান লুই রিদি। পতাকাটি হয়তো তাঁর বাড়িতে অবৈধ বসতি স্থাপনকারীদের প্রবেশ ঠেকাতে কিছুটা হলেও প্রতিরোধ তৈরি করবে, এমন ভাবনা থেকেই পতাকা ওড়ান রিদি।
৭ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে তিন সন্তান হত্যার মামলায় অভিযুক্ত লিন্ডসে ক্ল্যান্সি। শুধু তাই নয়, সন্তানদের হত্যার কথা তিনি স্বীকারও করেছেন। তারপরও আদালতে লিন্ডসেকে নির্দোষ দাবি করেছেন তাঁর আইনজীবীরা। লিন্ডসের সাবেক শাশুড়ি আদালতে সাক্ষ্য দিয়ে বলেছেন, সন্তানদের হত্যার আগে মানসিকভাবে ভেঙে...
১ ঘণ্টা আগে
পানির বোতলে মূত্র মিশিয়ে দুই সহপাঠী ছাত্রীকে পান করানোর অভিযোগ উঠেছে পঞ্চম শ্রেণির এক ছাত্রর বিরুদ্ধে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে এ নিয়ে অভিযোগ করলে, তিনি বলেন, ১০ টাকা দামের চকলেট কিনে খাও, ভালো বোধ করবে। এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের গুনা জেলার অ্যারন উন্নয়ন ব্লকের একটি সরকারি প্রাথমিক বিদ
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীদের তালিকায় নাটালি হার্পের উত্থান সাম্প্রতিক বছরগুলোর অন্যতম আলোচিত ঘটনা। ট্রাম্পের প্রতি তাঁর অসাধারণ আনুগত্য, সার্বক্ষণিক উপস্থিতি এবং প্রেসিডেন্টের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে হোয়াইট হাউসের ভেতরে-বাইরে তাঁকে নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা।
২ ঘণ্টা আগে