
ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টার সাবরিনা সিদ্দিকী যুক্তরাষ্ট্র সফরকালে নরেন্দ্র মোদিকে ভারতের গণতন্ত্র নিয়ে প্রশ্ন করেছিলেন। এতে তিনি অনলাইনে মোদি সমর্থকদের কুরুচিপূর্ণ বক্তব্য ও হয়রানির শিকার হন। এ ঘটনায় হোয়াইট হাউস তীব্র নিন্দা জানিয়েছে। এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, প্রশ্নটি করার পর থেকে মিসেস সিদ্দিকী ভারতের অভ্যন্তরে তীব্র অনলাইন হয়রানির শিকার হয়েছেন। মুসলিম হওয়ার কারণেও তাঁকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
এ বিষয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগের সমন্বয়কারী জন কিরবি বলেন, ‘হোয়াইট হাউস সেই হয়রানির প্রতিবেদন সম্পর্কে অবগত। আমরা সকল পরিস্থিতিতে সাংবাদিকদের হয়রানির নিন্দা জানাই। এটি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য ও গণতন্ত্রের নীতিবিরোধী।’
কিরবির বিবৃতির পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জ্যঁ পিয়েরে বলেছেন, ‘আমি শুধু জনের বক্তব্যের একটু পুনরাবৃত্তি করতে চাই। আমরা প্রশাসনিক নিয়মের অধীনে হোয়াইট হাউসে আছি। আমরা সংবাদপত্রের স্বাধীনতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যে কারণে আমরা গত সপ্তাহে সংবাদ সম্মেলন করেছি। তাই জনগণকে মনে করিয়ে দিতে চাই, আমরা কোনো সাংবাদিককে ভয় দেখানো বা হয়রানির চেষ্টার নিন্দা জানাই, যা তাঁদের পেশাগত কাজে বাধা দেয়।’
গত বৃহস্পতিবার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার পর সংবাদ সম্মেলনে মিসেস সিদ্দিকীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, ভারতে বৈষম্যের কোনো প্রশ্নই নেই কারণ তাঁর সরকার সংবিধান অনুসরণ করে।
সাংবাদিক সিদ্দিকী মোদিকে প্রশ্ন করেছিলেন, অনেক মানবাধিকার গোষ্ঠী ভারতে বৈষম্য এবং সমালোচকদের দমন করার কথা বলেছে। আপনি এবং আপনার সরকার ভারতের মুসলিম ও অন্য সংখ্যালঘুদের অধিকার ও বাকস্বাধীনতা বজায় রাখতে কী পদক্ষেপ নিতে ইচ্ছুক?
উত্তরে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, ‘আপনি যা বলেছেন তাতে আমি বিস্মিত। আমরা গণতান্ত্রিক দেশ। আমাদের চেতনায় গণতন্ত্র। এটি আমাদের সংবিধানে রয়েছে। তাই বৈষম্যর প্রশ্নই ওঠে না।’
এ নিয়ে ভারতের নেটিজেনদের মাঝে বেশ প্রতিক্রিয়া ও সমালোচনার সৃষ্টি হয়। এসব সমালোচনার জবাবে সিদ্দিকী তাঁর ভারতীয় বাবার সঙ্গে টিম ইন্ডিয়া টি-শার্ট পরা এবং ক্রিকেট দলের জন্য উল্লাস করার ছবি শেয়ার করেন।
তিনি ওই ছবির সঙ্গে টুইটে লেখেন, ‘যেহেতু কেউ কেউ আমার বংশগত পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে, তাই একটি পূর্ণাঙ্গ ছবি আপলোড দেওয়াই সঠিক বলে মনে হয়।’

গণতান্ত্রিক বিশ্বে বিদেশি গুপ্তচরদের জন্য সম্ভবত সবচেয়ে নিরাপদ পরিবেশ হিসেবে পরিচিত হওয়ার আট দশক পর, জাপান এখন নিজেদের ইন্টেলিজেন্স ও কাউন্টার ইন্টেলিজেন্স সক্ষমতা গড়ে তুলতে দ্রুত পদক্ষেপ নিচ্ছে। দেশটিতে বহু ক্ষেত্রে গুপ্তচরবৃত্তি কৌশলগতভাবে এখনও অবৈধ নয়।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সব বন্দর ঘিরে নৌ অবরোধ পুনর্বহাল করেছেন এবং আগামী সপ্তাহে বিদ্যুৎকেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দিয়েছেন। একই সময়ে হরমুজ প্রণালিতে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ইরান পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে, আর যুদ্ধের প্রভাবে বৈশ্বিক জ্বালানি...
৪ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রায় ১ হাজার ২৪ দশমিক ৭৫ একর জমি আনুষ্ঠানিকভাবে সীমান্ত নিরাপত্তা বাহিনীর (বিএসএফ) হাতে তুলে দিয়েছে শুভেন্দু অধিকারী সরকার। ক্ষমতায় আসার প্রথম ৬৫ দিনের মধ্যেই বিজেপির নির্বাচনী ইশতেহারে দেওয়া একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি পূরণ....
৫ ঘণ্টা আগে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সিরিয়া ও লেবানন থেকে ইসরায়েলি বাহিনীকে সরিয়ে নেওয়া শুরু করতে বলেছেন। গত বৃহস্পতিবার নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপকালে ট্রাম্প এই কথা বলেন। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে বিষয়টি নিশ্চিত করেছেন।
৫ ঘণ্টা আগে