ভারতে সংবাদপত্র ‘দৈনিক ভাস্কর’ এর বেশ কয়েকটি কার্যালয়ে আজ বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়েছে কর কর্মকর্তারা। দৈনিক ভাস্করের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ করা হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএনআই এর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কর কর্মকর্তারা দৈনিক ভাস্করের দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট ও মহারাষ্ট্রের কার্যালয়ে অভিযান চালায়। এছাড়া এই পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট অনেকের বাড়ি ও কার্যালয়েও অভিযান চালানো হয়েছে।
দৈনিক ভাস্করের জ্যৈষ্ঠ সম্পাদক এনডিটিভিকে বলেন, দৈনিক ভাস্করের জয়পুর, আহমেদাবাদ, ভোপাল এবং ইন্দোর অফিসে অভিযান চালানো হয়েছে।
কংগ্রেস নেতা এবং মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং টুইটারে বলেন, ভোপালে দৈনিক ভাস্করের ভবনসহ কমপক্ষে ছয়টি কার্যালয়ে অভিযান চালানো হয়।
প্রসঙ্গত, দৈনিক ভাস্কর ভারতের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম। গত এপ্রিল-মে মাসে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে যে বিপর্যয় নেমে এসেছিল সেটি নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশ করে আলোড়ন তুলেছিল পত্রিকাটি।
করোনা মহামারিতে অক্সিজেন, হাসপাতালের শয্যা এবং টিকা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করা হয়েছিল। এছাড়াও গঙ্গা নদীতে লাশ ভেসে আসা, উত্তর প্রদেশের নদীর পাড়গুলোতে কবরের সন্ধান এসব বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়।
দৈনিক ভাস্করের সম্পাদক ওম গৌরের একটি লেখা নিউ ইয়র্ক টাইমসে মাস খানিক আগে প্রকাশ পেয়েছিল। করোনা নিয়ে মোদি সরকারের ব্যর্থতাসহ নানান সমালোচনা পর্যালোচনা প্রতিবেদনে উঠে আসে।
দৈনিক ভাস্করের কার্যালয়ে আয়কর দপ্তরের অভিযান প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ওব্রায়েন বলেন, ‘মোদী-শাহ যে ভয় পেয়েছেন, তার আরও একটি প্রমাণ। যে সব মিডিয়ার মেরুদণ্ড রয়েছে, তারা শক্ত থাকুন।’

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ভারতের ক্যালিব্রেটেড বা হিসাব–কিতাব করা অবস্থানকে নাড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কার উপকূলের কাছে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার ঘটনা। এতে নয়াদিল্লির সরকার চাপে পড়তে পারে বলে মনে করছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
১১ মিনিট আগে
নজিরবিহীন তরুণ নেতৃত্বাধীন আন্দোলনের মুখে নেপালের তৎকালীন প্রধানমন্ত্রীর পদত্যাগের প্রায় ছয় মাস পর দেশটিতে সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচন বর্তমানে প্রতিষ্ঠিত পুরোনো রাজনৈতিক শক্তি এবং একটি শক্তিশালী যুব আন্দোলনের মধ্যে এক উচ্চ ঝুঁকিপূর্ণ লড়াইয়ে পরিণত হয়েছে।
১ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ক্ষমতা সীমিত করার লক্ষ্যে আনা একটি প্রস্তাব পাসে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। সর্বশেষ এই ‘ওয়ার পাওয়ার্স রেজল্যুশন’ বা যুদ্ধ-সংক্রান্ত প্রস্তাবটি পদ্ধতিগত ভোটে ৪৭-৫২ ব্যবধানে হেরে গেছে।
২ ঘণ্টা আগে
লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। ‘সন্ত্রাসীদের’ মোকাবিলায় সে দেশের সরকারের সঙ্গে সহযোগিতার ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারই ধারাবাহিকতায় এই অভিযান শুরু হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে