
ভারতে একটি কল সেন্টারের কার্যক্রম বন্ধ করে দিয়েছে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সংস্থাটির অভিযোগ, কল সেন্টারটি যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশের শত শত প্রবীণ নাগরিকের সঙ্গে প্রতারণা করেছে এবং প্রযুক্তি সহায়তার নামে লাখ লাখ ডলার হাতিয়ে নিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এফবিআই জানিয়েছে, কল সেন্টারটির কার্যক্রম পরিচালনায় সহায়তা দেওয়া একটি প্রতিষ্ঠানের দুই জ্যেষ্ঠ নির্বাহী যথাযথ নজরদারি না করার কথা স্বীকার করেছেন।
এফবিআই জানায়, এফবিআই বোস্টনের তদন্তের পর ‘কল রাউটিং কোম্পানির’ এক সাবেক কর্মী এবং ভারতে অবস্থানকারী পাঁচ টেলিমার্কেটিং প্রতারককে গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত করা হয়েছে।

এফবিআই এক্সে দেওয়া পোস্টে আরও বলেছে, ‘আমাদের জ্যেষ্ঠ নাগরিকেরা সম্মান, মর্যাদা ও সুরক্ষা পাওয়ার অধিকার রাখেন। আর যদি কেউ তাঁদের টার্গেট করে, তবে আমরা তাদের বিচারের আওতায় আনতে সর্বোচ্চ চেষ্টা করব।’
প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) অ্যাডাম ইয়ং এবং সাবেক প্রধান নিরাপত্তা কর্মকর্তা (সিএসও) হ্যারিসন গেভার্টজ স্বীকার করেছেন যে তাঁরা এমন একটি প্রতিষ্ঠান পরিচালনা করছিলেন, যা এমন সব গ্রাহককে টেলিযোগাযোগ সেবা দিত, যারা টেক-সাপোর্ট প্রতারণার সঙ্গে জড়িত ছিল বলে তাঁরা জানতেন। ইয়ং এবং গেভার্টজ উভয়েই একটি গুরুতর অপরাধের তথ্য গোপন করার (মিসপ্রিজন অব ফেলনি) দায় স্বীকার করেছেন। আগামী ১৬ জুন তাঁদের সাজা ঘোষণার দিন ধার্য করা হয়েছে।
এক্সে দেওয়া এক বিবৃতিতে এফবিআই আরও লিখেছে: ‘কল ট্র্যাকিং ও অ্যানালিটিকস (বিশ্লেষণ) খাতের সুপরিচিত এই কোম্পানির সিইও এবং সিএসও যা করেছেন, তা একেবারেই জঘন্য। তাঁরা নিজেরা স্বীকার করেছেন যে দেশে ও বিদেশে সক্রিয় টেলি মার্কেটিং ও টেক-সাপোর্ট প্রতারকদের কাছ থেকে তাঁরা জেনেশুনে মুনাফা লুটেছেন। এই প্রতারকেরা প্রবীণদের ফাঁদে ফেলেছে, অসহায় মানুষের সুযোগ নিয়েছে এবং ভুক্তভোগীদের সারাজীবনের সঞ্চয় ও মানসিক শান্তি কেড়ে নিয়েছে। প্রতিটি প্রতারণামূলক ফোনের পেছনে এমন একজন বাস্তব মানুষ ছিলেন, যাঁকে ভীত, অপমানিত বা আর্থিকভাবে সর্বস্বান্ত হতে হয়েছে।’
এফবিআইয়ের তথ্যমতে, গত বছর প্রযুক্তি সহায়তার নামে প্রতারণার কারণে মার্কিন নাগরিকদের ক্ষতি হয়েছে ২.১ বিলিয়ন ডলার। এর মধ্যে কেবল রোড আইল্যান্ডের বাসিন্দারাই অন্তত ৫৭ লাখ ডলার হারিয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির গতকাল বৃহস্পতিবার ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসলামি প্রজাতন্ত্র ইরানের মধ্যে পুনরায় সংঘাত শুরু হওয়ায় যে কোনো মুহূর্তে প্রয়োজন হলে ইসরায়
৮ মিনিট আগে
চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্তের মতো তাঁর এই সমর্থনের পেছনে লিওনেল মেসির পায়ের জাদু কাজ করছে না। নেতানিয়াহু নিজেই জানিয়েছেন, আর্জেন্টিনা দলকে তাঁর সমর্থনের মূল কারণ দেশটির কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট
১ ঘণ্টা আগে
ইসরায়েল সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে কিছু গোয়েন্দা তথ্য শেয়ার করে। সেখানে বলা হয়, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করছে। আর এই গোয়েন্দা তথ্য শেয়ার করার মাধ্যমেই ইসরায়েল ফের ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে প্ররোচিত করে।
২ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই রাজ্য রাজনীতিতে এক অভিনব ও বিতর্কিত প্রতিবাদ ঘিরে উত্তাপ বাড়ছে। তৃণমূল কংগ্রেস (টিএমসি) নেতাদের লক্ষ্য করে একের পর এক ‘ডিম হামলার’ ঘটনায় সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মহল। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোরের পাশাপাশি এবার হস্তক্ষেপ করতে হয়েছে...
২ ঘণ্টা আগে