দলীয় প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার বিষয় নিয়ে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ভারতের সবচেয়ে পুরোনো রাজনৈতিক দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সাংগঠনিক নির্বাচন চলছে। তবে দলটির পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। বিশেষ করে রাহুল গান্ধী দলীয় প্রধান হবেন কিনা তা নিয়ে এখনো খোলাস করে কিছুই বলছেন না রাহুল নিজে কিংবা তাঁর দল কংগ্রেস।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি স্থানীয় সময় আজ শুক্রবার এক প্রতিবেদনে বলেছে, রাহুল গান্ধী দলীয় প্রধান হিসেবে নিজের নির্বাচিত হওয়ার বিষয়টি উড়িয়ে দেননি। বরং তিনি এমন মন্তব্য করেছেন যার ফলে মনে হতে পারে, দলীয় প্রধান নির্বাচিত হওয়ার ক্ষেত্রে তাঁকে বাদ দিলে সমীকরণ নাও মিলতে পারে।
আগামী ২০২৪ সালের জাতীয় নির্বাচনকে কেন্দ্র দলীয় পুনরুজ্জীবনের লক্ষ্যে ভারতব্যাপী কর্মসূচি চালাচ্ছে কংগ্রেস। কর্মসূচি চলাকালে এক সংবাদ সম্মেলনে রাহুল বলেন, ‘আমি কংগ্রেসের প্রেসিডেন্ট হব কি হব না তা নির্বাচনের পরই বোঝা যাবে। আমার কী করতে হবে সেই বিষয়ে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। এই বিষয়ে কোনো দ্বিধা নেই।’ তবে রাহুল এই বিষয়ে আর কোনো তথ্য দেননি।
রাহুল গান্ধী আরও বলেন, ‘এই যাত্রা কর্মসূচি চলাকালে দুই–তিন মাসে আমি আমার নিজের সম্পর্কে এবং এই সুন্দর দেশ সম্পর্কে আরও কিছু বোঝাপড়া তৈরি করতে পারব। এই কর্মসূচি থেকে আমি হয়তো কিছুটা জ্ঞানী হতে পারব।’
এদিকে, কংগ্রেসের দলীয় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে আরও বেশ প্রায় ২ মাসেরও বেশি সময় বাকি রয়েছে। আগামী ১৭ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ফল প্রকাশিত হবে তার দুদিন পর। মনোনয়ন দাখিলের সময়সীমা ২৪ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

চলতি বছরের ২ এপ্রিল। ইরানে একটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এর পরপরই ইতিহাসের অন্যতম বৃহত্তম অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। কাঁধে বহনযোগ্য একটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ভূপাতিত হয়।
১৮ মিনিট আগে
স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা আজ সোমবার এক বৈঠকে বসতে যাচ্ছেন। এই বৈঠকে যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে একটি চুক্তিতে সই করবেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানের হামলার আগে ও পরে জর্ডানে থাকা মার্কিন সামরিক ঘাঁটির স্যাটেলাইট ছবি চীনা প্রতিষ্ঠানগুলো তেহরানকে সরবরাহ করেছিল বলে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, সেটিকে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৪ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যারা উদ্বেগ প্রকাশ করছেন, তাদের ‘খুব নেতিবাচক শক্তি’ হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এসব সমালোচক এমন সব পরিস্থিতির কথা সামনে আনছেন, যেগুলো বাস্তবে ঘটবে না।
৪ ঘণ্টা আগে