ভারতে ১৯৫২ সালে আনুষ্ঠানিকভাবে চিতাকে বিলুপ্ত প্রাণী হিসেবে ঘোষণা করা হয়। এরপর কেটে গেছে সাত দশকের বেশি সময়। অবশেষে চলতি সপ্তাহের শুরুর দিকে দেশটিতে জন্ম নিল চারটি চিতা শাবক।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, ভারতে চিতার অস্তিত্ব ফিরিয়ে আনার চেষ্টা চলছিল অনেক দিন ধরেই। এই লক্ষ্যে গত বছর নামিবিয়া থেকে আটটি চিতা নিয়ে আসা হয়। আবার গত মাসে দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয় আরও ১২টি চিতা।
দেশটির কুনো ন্যাশনাল পার্কের বন্যপ্রাণী অভয়ারণ্যে গত সেপ্টেম্বরে নামিবিয়া থেকে আনা একটি মাদী চিতা চারটি শাবকের জন্ম দেয়। ভারতের পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব অত্যন্ত আনন্দের সঙ্গে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানান। তিনি এ ঘটনাকে ‘গুরুত্বপূর্ণ মুহূর্ত’ বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, ‘ভারতের মাটিতে আবার চিতাদের ফিরিয়ে আনার জন্য প্রজেক্ট চিতার টিমকে অভিনন্দন জানাই। তাদের নিরলস প্রচেষ্টার জন্য এবং অতীতে করা পরিবেশগত ভুলের সংশোধনের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা।’
৭০ বছর পর ভারতের মাটিতে চিতা শাবক জন্মের খবরকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক টুইটার পোস্টে তিনি একে ‘বিস্ময়কর খবর’ হিসেবে অভিহিত করেন।
চিতা শাবকগুলো পাঁচ দিন আগে জন্মেছিল বলে ধারণা করা হচ্ছে। তবে কর্মকর্তারা তাদের প্রকাশ্যে আনেন গতকাল বুধবার। পার্কের এক কর্মকর্তা জানিয়েছেন, মা চিতা ‘সিয়ায়া’ ও শাবকগুলো সুস্থ আছে।
নামিবিয়া থেকে আনা আটটি চিতার মধ্য একটি মারা যাওয়ার মাত্র দুই দিন পরই নতুন শাবক জন্ম নেওয়ার ঘোষণা আসে। কিডনি জটিলতার কারণে ওই চিতা মারা যায় বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
বিশ্বের স্থলভাগের দ্রুততম প্রাণী চিতা। ১৯৫২ সালে ভারতে এই প্রাণীকে বিলুপ্ত ঘোষণা করা হয়। বর্তমানে বিশ্বের ৭ হাজার চিতার অধিকাংশই আফ্রিকায় পাওয়া যায়। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও বতসোয়ানায়। আর এশীয় চিতা বর্তমানে গুরুতরভাবে বিপন্ন। কেবল ইরানে পাওয়া যায় এই চিতা। সেই সংখ্যাও খুব বেশি নয়। ইরানে মাত্র ৫০টি এশীয় চিতা রয়েছে বলে ধারণা করা হয়।

ইতালির রাজধানী রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে স্বামী, স্ত্রী এবং তাঁদের আট বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। এই হামলায় পরিবারের বড় ছেলে (২০) গুরুতর আহত হলেও তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
১১ মিনিট আগে
ভেনেজুয়েলায় আঘাত হানা প্রলয়ংকরী জোড়া ভূমিকম্পের প্রায় ৩২ ঘণ্টা পর ধসে পড়া একটি বহুতল ভবনের ধ্বংসস্তূপ থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির রাজধানী কারাকাসের উত্তরে সবচেয়ে বেশি...
১১ ঘণ্টা আগে
লেবানন ও ইসরায়েলের মধ্যে মার্কিন মধ্যস্থতায় স্বাক্ষরিত নিরাপত্তা চুক্তিকে ‘আত্মসমর্পণ’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেম। চুক্তিটি স্বাক্ষরের ঠিক এক দিন পর আজ শনিবার তিনি এটিকে সম্পূর্ণ অবৈধ ও বাতিল ঘোষণা করেন...
১২ ঘণ্টা আগে
আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্যাঞ্চলে আজ শনিবার সন্ধ্যায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। এই শক্তিশালী ভূকম্পনের তীব্র ঝাঁকুনি প্রতিবেশী পাকিস্তান এবং উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকায়ও অনুভূত হয়েছে...
১৩ ঘণ্টা আগে