দক্ষিণ ভারতের কর্ণাটকে বিজেপিকে হারিয়ে নির্বাচনে জয়লাভ করেছে কংগ্রেস। গতকাল শনিবার অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে দলটি ২২৪টি আসনের মধ্যে ১৩৬টিতে জয়লাভ করে এককভাবে রাজ্য সরকার গঠন করতে যাচ্ছে। তবে কর্ণাটকের মুখ্যমন্ত্রী কে হবেন তা এখনো নির্ধারিত হয়নি। মুখ্যমন্ত্রী ঠিক করতে বেঙ্গালুরুতে আজ রোববার সন্ধ্যা ৬টায় জয়ী বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছে দলটি।
আজ রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিধায়কেরা মনে করছেন কংগ্রেসের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মল্লিকার্জুন খারগে মুখ্যমন্ত্রী ঠিক করবেন। তবে সূত্র বলছে, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। বিধায়কদের মতামত নেওয়া হবে। কর্ণাটক রাজ্য কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার ও কর্ণাটকের সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া দুজনই মুখ্যমন্ত্রী পদের দাবিদার। মুখ্যমন্ত্রী চূড়ান্ত করা নিয়ে একরকম অস্বস্তিই তৈরি হয়েছে।
মুখ্যমন্ত্রী নিয়ে দুই পক্ষের মধ্যে অসন্তোষও দেখা দিয়েছে। এরই মধ্যে সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সমর্থকেরা তাঁর বেঙ্গালুরুর বাড়ির বাইরে পোস্টার লাগিয়েছে। সেখানে লেখা—‘দ্য নেক্সট সিএম অব কর্ণাটক’। এদিকে ডিকে শিবকুমারের বাড়ির বাইরেও পোস্টার লাগিয়েছে তাঁর কর্মীরা।
কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের যে পরিসংখ্যান, তা ৩০ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বাধিক। আসনসংখ্যা ও ভোটের অনুপাতে রীতিমতো স্বরূপে ফিরে এসেছে। এবারের নির্বাচনে কংগ্রেস ভোট পেয়েছে ৪২ দশমিক ৮৮ শতাংশ। কংগ্রেস এই স্কোরের সবচেয়ে কাছাকাছি এসেছিল সেই ১৯৯৯ সালে। ওই সময় দলটি ১৩২টি আসনে জেতে এবং ভোট পায় ৪০ দশমিক ৮৪ শতাংশ। ২০১৮ সালে পেয়েছিল ৮০ আসন। সেই বছর ১০৪ আসনে জিতেছিল বিজেপি।
নির্বাচনী প্রচারণা চলাকালে এনডিটিভির জরিপে অবশ্য সাবেক মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন।

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত হওয়ার পর আরও দুজন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় প্রথমে দুই বাংলাদেশি প্রবাসী নিহত হন। পৃথক আরেকটি হামলায় অন্য দুই বাংলাদেশি নিখোঁজ হন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪১ মিনিট আগে
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মন্ত্রিসভা থেকে এবার পদত্যাগ করলেন নারী ও মেয়েদের সুরক্ষা এবং সহিংসতাবিষয়ক প্রতিমন্ত্রী জেস ফিলিপস। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় এই খবর দিয়েছে বিবিসি। পদত্যাগপত্রে জেস লিখেছেন—তিনি কথায় নয়, কাজে বিশ্বাসী।
২ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে উত্তপ্ত রাজ্যের রাজনীতি। এরই মধ্যে বড়সড় পদক্ষেপ নিল কলকাতা পুলিশের সাইবার সেল। উসকানিমূলক মন্তব্য এবং ইভিএম নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ‘বাংলা পক্ষ’র প্রতিষ্ঠাতা গর্গ চট্টোপাধ্যায়কে। আজ মঙ্গলবার সাইবার ক্রাইম বিভাগ তাঁকে...
৪ ঘণ্টা আগে
‘মেয়েদের পড়াশোনা করে কী হবে? তাদের প্রতিবাদ বা জনসমাবেশে না গিয়ে ঘরে থাকাই উচিত।’— নারীশিক্ষা নিয়ে বিহারের নবনিযুক্ত শিক্ষামন্ত্রী মিথিলেশ তিওয়ারির এই বিতর্কিত মন্তব্য ঘিরে ভারতজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ২০২৬ সালে দাঁড়িয়ে, যখন ভারতের নারীরা মহাকাশ বিজ্ঞান থেকে প্রশাসন—সব ক্ষেত্রে নেতৃত্ব...
৪ ঘণ্টা আগে