পশ্চিমবঙ্গের টালিউড অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের এমপি দীপক অধিকারীকে সবাই দেব নামেই বেশি চেনে। আজ শুক্রবার একটি হেলিকপ্টার দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে গেছেন তিনি।
এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফের এক প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের ঘাটাল এলাকা থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের এমপি দীপক অধিকারী দেবকে বহন করা একটি হেলিকপ্টারে আগুন ধরে যায়। মালদা হেলিপ্যাড থেকে উড্ডয়নের পরপরই আগুন ধরে গেলে পাইলট হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করেন।
এ ঘটনায় হেলিকপ্টারে থাকা দেব অক্ষত ছিলেন। মালদা থেকে তিনি মূলত একটি নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য রানীনগরে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর তিনি সড়কপথে গন্তব্যের উদ্দেশে রওনা হন।
প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি ফোনে দেবের খোঁজখবর নিয়েছেন।
দুর্ঘটনার বিষয়ে দেব বলেন, ‘এটা স্বাভাবিক, কিছুটা ট্রমায় আছি। এই অশান্তি, ধোঁয়া ও গন্ধ আমার ওপর মানসিক প্রভাব ফেলেছে। আমি মুখ্যমন্ত্রীকে ফোন করে বলেছি, আমি হেলিকপ্টার নিতে চাই না। এর পরিবর্তে আমার কাছে যাওয়ার জন্য রাস্তাই পছন্দ। মুর্শিদাবাদ জেলার রানীনগরে পরবর্তী সভা অনুষ্ঠিত হচ্ছে।’
মালদা (উত্তর) লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জির নির্বাচনী প্রচারে যোগ দিতেই রানীনগরে যাচ্ছিলেন দেব। তিনি বলেন, ‘মানুষের ভালোবাসা এবং আশীর্বাদে আমি বেঁচে গেছি। আমি মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি। এখন ভালো আছি।’
মালদা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, প্রযুক্তিগত ত্রুটির কারণেই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ এখন আর শুধু শিক্ষা ও স্কুলের দাবিতে সীমাবদ্ধ নেই, শুরু হয়েছে বৃহত্তর রাজনৈতিক বিতর্ক। দেশটির রাস্তায় যখন লাখো শিক্ষার্থী এবং সাধারণ বিক্ষোভে নেমেছে এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই অস্থিরতার জন্য....
২০ মিনিট আগে
শিক্ষা সংস্কারের দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ অব্যাহত থাকায় চলতি সপ্তাহের বাকি সময় দেশটির সব হাইস্কুলের ক্লাস স্থগিত করেছেন প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকর্নু। গতকাল মঙ্গলবার বিভিন্ন হাইস্কুল অবরোধ করে বিক্ষোভ করা শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। একই দিন দেশটির বিভিন্ন...
২ ঘণ্টা আগে
ইরান লস অ্যাঞ্জেলেস ও সান দিয়েগোর মতো মার্কিন শহর ধ্বংস করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতে নেব্রাস্কার এক সমাবেশে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের কারণে আমেরিকানদের যে আর্থিক মূল্য দিতে হচ্ছে, যুক্তরাষ্ট্র ও বিশ্বকে নিরাপদ....
৩ ঘণ্টা আগে
সৌদি আরবের ওপর হুতিদের হামলা বাড়তে থাকায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে সামরিক সহায়তা আরও বাড়ানোর পরিকল্পনা করছে তুরস্ক। এ লক্ষ্যে সৌদি আরবে অতিরিক্ত সেনা ও প্রতিরক্ষা সরঞ্জাম পাঠানো হবে। গতকাল মঙ্গলবার লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে এ তথ্য জানিয়েছেন...
৩ ঘণ্টা আগে