ভারতের হিমাচল প্রদেশের কংগ্রেস নেতৃত্বাধীন সরকার দলত্যাগী বিধায়কদের আর্থিক সুবিধাগুলোকে রোধ করার লক্ষ্যে একটি বিল পাস করেছে। আজ বুধবার ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু হিমাচল প্রদেশ বিধানসভা (সদস্যদের ভাতা ও পেনশন) সংশোধনী বিল-২০২৪ পেশ করলে বিধানসভায় তা পাস হয়।
নতুন আইনে উল্লেখ করা হয়েছে, দলত্যাগ বিরোধী আইনের অধীনে কোনো বিধায়ক অযোগ্য হলে তিনি পেনশন পাওয়ার অধিকারী হবেন না। গতকাল মঙ্গলবার বিধানসভায় উত্থাপিত এই বিলটি ভারতীয় সংবিধানের ১০তম তফসিলের আলোকে করা হয়েছে।
বিলে বলা হয়েছে, ‘সংবিধানের ১০তম তফসিলের অধীনে কোনো ব্যক্তিকে অযোগ্য ঘোষণা করা হলে, এই আইনের অধীনে তিনি পেনশন পাওয়ার অধিকারী হবেন না।’ নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে দলীয় পরিবর্তনকে নিরুৎসাহিত করতেই এই আইনের নকশা করা হয়েছে।
হিমাচল প্রদেশে নতুন আইন তৈরির প্রেক্ষাপট তৈরি হয়েছিল চলতি বছরের শুরুর দিকেই। সে সময় সুধীর শর্মা, রবি ঠাকুর, রাজিন্দর রানা, ইন্দর দত্ত লখনপাল, চেতন্য শর্মা ও দেবিন্দর কুমার—এই ছয় কংগ্রেস বিধায়ককে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। একটি সমালোচনামূলক বাজেট আলোচনার সময় পার্টির হুইপকে অস্বীকার করার জন্যই তাঁরা শাস্তিপ্রাপ্ত হয়েছিলেন। যদিও শর্মা এবং লখনপাল পরে উপনির্বাচনের মাধ্যমে তাঁদের অবস্থান পুনরুদ্ধার করেছিলেন। বাকি চারজন পুনর্নির্বাচিত হতে ব্যর্থ হন।
নতুন আইনটি হিমাচল প্রদেশের রাজনৈতিক উত্তেজনাকে নির্দেশ করে। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনের সময় বিজেপি মনোনীত প্রার্থীর পক্ষে ওই ছয় বিধায়কের বিতর্কিত ভোটের পড়ে।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বাংলা মার্কেটখ্যাত কোতারায়া এলাকায় অভিযান চালিয়ে ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী...
৪ মিনিট আগে
২০২০ সালে গালওয়ান উপত্যকায় সীমান্ত সংঘর্ষের প্রায় সাত বছর পর এটি সি চিন পিংয়ের প্রথম ভারত সফর। বৈঠকে দুই নেতা বাণিজ্য বৃদ্ধি, সরাসরি বিমান যোগাযোগ পুনঃস্থাপন ও সাংস্কৃতিক বিনিময় জোরদারের অঙ্গীকার করেন। তবে এ আলোচনার আবহেই অরুণাচল প্রদেশে চীনা সেনাবাহিনীর ভূখণ্ড দখল ও অবকাঠামো নির্মাণের
৩৭ মিনিট আগে
যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী কয়েকজন নারী ব্রিটিশ পুরুষদের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ তুলেছেন। তবে অনেকেই জানিয়েছেন, নিজেদের আশ্রয়ের আবেদন প্রত্যাখ্যাত হওয়ার আশঙ্কায় তাঁরা এসব ঘটনার বিষয়ে পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ বা ফৌজদারি মামলা করতে ভয় পান।
২ ঘণ্টা আগে
বাব এল-মান্দেব প্রণালিতে আরও শক্ত অবস্থানে ইরান-সমর্থিত হুতিরা। এ অবস্থায় মাত্র ২৪ ঘণ্টায় ইয়েমেন ছেড়ে জিবুতিতে পালিয়ে গেছে প্রায় ১ হাজার ৪০০ মানুষ। দেশটির অর্থনীতি ও অর্থ বিষয়ক মন্ত্রীর বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
৩ ঘণ্টা আগে