ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে ‘ভগবান ও উপাসনাস্থলের’ নামে ভোট চাওয়ার অভিযোগ উঠেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে। ধর্মীয় ভাবাবেগ উসকে দিয়ে ভোট চাওয়া—নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন উল্লেখ করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন আনন্দ এস জান্দাল নামে এক আইনজীবী। এশিয়া অঞ্চলে সম্প্রচারিত মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনবিসি ১৮ নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিষিদ্ধের আরজি জানিয়ে দিল্লি হাইকোর্টে মামলা করেছেন আনন্দ এস জান্দাল। আদালতের কাছে তাঁর আবেদন, জনপ্রতিনিধিত্ব আইন লঙ্ঘনের অপরাধে প্রধানমন্ত্রীকে ছয় বছরের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য ঘোষণা করা হোক।
আইনজীবী আনন্দ এস জান্দালে তাঁর আবেদনে ৯ এপ্রিল উত্তরপ্রদেশের পিলিভিতে বিজেপির নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদির এক বক্তব্যের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ওই বক্তব্যে প্রধানমন্ত্রী ভোটারদের কাছে ‘হিন্দু ও শিখ দেবতা ও হিন্দু উপাসনালয়ের’ নামে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। রামমন্দির ও কর্তারপুর সাহিব করিডোর তৈরির কথা বলেছেন। এগুলো নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।
ভারতের জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে, কোনো দল বা প্রার্থী এমন কোনো কর্মকাণ্ডে যুক্ত হবেন না যা বিদ্যমান মতভেদ বাড়াতে পারে বা পারস্পরিক বিদ্বেষ সৃষ্টি করতে পারে কিংবা বিভিন্ন জাতি বা সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় বা ভাষাগত উত্তেজনা সৃষ্টি করতে পারে।
এর আগে, তামিলনাড়ুর তিরুনেলভেলিতে এক জনসভায় লোকসভা নির্বাচনের প্রচার শেষে মোদি তামিলনাড়ুকেন্দ্রিক একটি ওয়াদা দিয়েছিলেন। সেখানে তিনি, তিনি বিশ্বব্যাপী প্রাচীন তামিল দার্শনিক ও কবি ‘তিরুভাল্লুভার’ নামে গবেষণা কেন্দ্র স্থাপনের প্রস্তাব করেছিলেন এবং শ্রীলঙ্কাকে কাচ্চাথিভু ‘দিয়ে’ দেওয়ায় কংগ্রেস ও বর্তমান ক্ষমতাসীন দল দ্রাবিড়া মুনেত্রা কাজাগামকে (ডিএমকে) ‘পাপী বলে আখ্যা দেন।

যুক্তরাজ্যের ফেয়ারফোর্ডে অবস্থিত মার্কিন বিমানঘাঁটি ব্যবহার করে কৌশলগত যুদ্ধবিমান দিয়ে ইরানে আঘাত হানার পরিকল্পনা রেখেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মার্কিন প্রেসিডেন্টের সেই পরিকল্পনায় বাঁধ সেধেছেন।
২০ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের আগের হামলায় ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো ইরান আবার গড়ে তুলছে এবং একই সঙ্গে ‘যুদ্ধের প্রস্তুতি’ নিচ্ছে। এমনটি দাবি করেছেন ইরানের এক প্রভাবশালী বিরোধী নেতা। যদিও বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন তেহরানের সঙ্গে আলোচনায় যুক্ত।
২ ঘণ্টা আগে
ইরানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গতকাল বুধবার পাইলটদের জন্য এক অস্বাভাবিক সরকারি নোটিশ (নোটিশ ফর এয়ারম্যান বা নোটাম) জারি করে। সেখানে দেশের আকাশসীমার বড় অংশ বন্ধ ঘোষণা করা হয়। মূলত, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মহড়া পরিচালনার জন্য এই আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
২ ঘণ্টা আগে
সরকারি পদে থাকাকালে অসদাচরণের সন্দেহে গ্রেপ্তারের পর অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসরকে তদন্তাধীন অবস্থায় মুক্তি দেওয়া হয়েছে। টেমস ভ্যালি পুলিশ বৃহস্পতিবার সকালে জানায়, তারা নরফোক থেকে ষাটোর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং বার্কশায়ার ও নরফোকের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাচ্ছে।
৩ ঘণ্টা আগে