
ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার তথ্য নিশ্চিত করেছে ফ্রান্স। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে ফরাসি গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ এক কর্মকর্তা জানিয়েছেন, তারা নিশ্চিত যে পাকিস্তান ভারতের অন্তত একটি রাফাল গুলি করে ভূপাতিত করেছে। তবে, পাকিস্তান যে তিনটি রাফাল ভূপাতিতের দাবি করছে, সে বিষয়ে তাদের কাছে নিশ্চিত কোনো তথ্য নেই।
গত মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানে আকস্মিক হামলা চালায় ভারত। ‘অপারেশন সিন্দুর’ নামের ওই অভিযানে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকার ৯টি স্থানে হামলা চালায় ভারত। মূলত এই হামলার প্রতিক্রিয়ায়ই ভারতের যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করে। গতকাল বুধবারই ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করে পাকিস্তান। যদিও এই দাবির পরিপ্রেক্ষিতে এখনো ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি।
এদিকে, ভারতের পাঞ্জাব ও কাশ্মীরে দুটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো। পাঞ্জাবের বাঠিন্ডার বাসিন্দারা জানান, হঠাৎ একটি বিমান স্থানীয় মাঠে পড়ে বিস্ফোরিত হয়। এ ঘটনায় এক শ্রমিক নিহতও হয়েছেন। এ ছাড়া জম্মু-কাশ্মীরের ইউহান এলাকায়ও পাওয়া গেছে বিমানের ধ্বংসাবশেষ।
বার্তা সংস্থা এপি ও রয়টার্স সেই ধ্বংসাবশেষের ছবিও প্রকাশ করেছে, যা বিশ্লেষণ করে অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন, এটি সম্ভবত একটি রাফাল বা মিরেজের ‘ড্রপ ট্যাংক’। ভারত এখনো তাদের কোনো যুদ্ধবিমান ধ্বংস হয়েছে বলে স্বীকার না করলেও, আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ও রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক ভারত সরকারের সূত্র জানিয়েছে, দুই থেকে তিনটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে।
এদিকে, ভারতের সংবাদ সংস্থা পিআইবি বলছে, যুদ্ধকে কেন্দ্র করে অনলাইনে অনেক ভুল খবর ও ছবি ছড়ানো হচ্ছে। যুদ্ধবিমান বিধ্বস্তের খবরটিকেও তেমনই কিছু বলে ইঙ্গিত করা হচ্ছে। ভারত ২০১৬ সালে ফ্রান্সের ড্যাসল্ট অ্যাভিয়েশন থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনেছে, যার মূল্য প্রায় ৭৮০ কোটি ইউরো।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩ হাজার ৩৬০ জন। দেশটির সরকারের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে আরও জানা যায়, ধসে পড়া ভবনের নিচে আটকে পড়াদের উদ্ধারে এখনো তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। অন্যদিকে ধ্বংসস্তূপের কাছে
৩৬ মিনিট আগে
সিঙ্গাপুরের পতাকাবাহী একটি মালবাহী জাহাজে ড্রোন হামলার জের ধরে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে দুই পক্ষের মধ্যে হওয়া সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তি ‘বোকামির মতো লঙ্ঘনের’ অভিযোগ আনার পর এই হামলা চালানো হলো।
১ ঘণ্টা আগে
নতুন করে সংঘাতে লিপ্ত হয়েছে যুক্তরাষ্ট্র-ইরান। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জেরে ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর প্রতিক্রিয়ায় ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে। এ অবস্থায় হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে চলমান আলোচনা ও ভঙ্গুর যুদ্ধবিরতি হুমকির মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
ইতালির রাজধানী রোমের পশ্চিমাঞ্চলীয় কাসালোত্তি এলাকায় একই বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন ৩৯ বছর বয়সী গৃহকর্তা কামাল উদ্দিন, তাঁর স্ত্রী আরজু (৩৮) এবং তাঁদের ছয় বছর বয়সী কন্যাসন্তান আলিসিয়া।
২ ঘণ্টা আগে