
ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে। গাড়ি দুর্ঘটনায় ৮২ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যুর ঘটনা তদন্ত করতে গিয়ে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তদন্তকারীরা জানতে পেরেছেন, ৩০০ কোটি রুপির পারিবারিক সম্পত্তির জন্যই ওই ব্যক্তিকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন তাঁরই পুত্রবধূ।
বুধবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শ্বশুরকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগে নাগপুর শহর পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক অর্চনা পুত্তেওয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। শ্বশুর পুরুষোত্তম পুত্তেওয়ারকে গাড়ি চাপা দেওয়ার দুই সপ্তাহেরও বেশি সময় পর অর্চনাকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে একজন পুলিশ কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, শ্বশুরকে গাড়ি চাপা দেওয়ার জন্য লোক নিয়োগ করেছিলেন অর্চনা। আর ওই ঘটনাটি মঞ্চস্থ করার জন্য ১ কোটি রুপি খরচ করেছিলেন তিনি। এর মধ্যে গাড়ি চাপা দেওয়ার জন্য খুনিকে একটি ব্যবহৃত গাড়িও কিনে দিয়েছিলেন। আর এসব কিছু তিনি করেছিলেন শ্বশুরের ৩০০ কোটি টাকার সম্পত্তির নিয়ন্ত্রণ পাওয়ার জন্য।
ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, ৫৩ বছর বয়সী অর্চনা তাঁর চিকিৎসক স্বামীর গাড়িচালক বাগদে এবং নীরজ নিমজে ও শচীন ধর্মিক নামে আরও দুজনের সঙ্গে হত্যার পরিকল্পনা করেছিলেন। পুলিশ অভিযুক্ত সবার বিরুদ্ধে আইপিসি এবং মোটরযান আইনের অধীনে হত্যা এবং অন্যান্য ধারা যোগ করে মামলা করেছে। পাশাপাশি দুটি গাড়ি, স্বর্ণালংকার ও মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।
পুলিশের তদন্তে দেখা গেছে, ঘটনার দিন পুরুষোত্তম পুত্তেওয়ার তাঁর স্ত্রী শকুন্তলার সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন। অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন শকুন্তলা। হাসপাতাল থেকে ফেরার পথেই পুরুষোত্তমকে গাড়ি চাপা দেওয়া হয়।
হত্যা মামলার তদন্ত করতে গিয়ে ইতিমধ্যে শহর পরিকল্পনা বিভাগে অর্চনার কাজে ব্যাপক অনিয়মও পাওয়া গেছে। নানা অনিয়মের অভিযোগ থাকলেও এর আগে তিনি তাঁর রাজনৈতিক সংযোগের কারণে পার পেয়ে যেতেন। হত্যা মামলার সূত্র ধরে অর্চনার দুর্নীতির বিরুদ্ধেও তদন্ত শুরু হতে পারে বলে জানা গেছে।
আরও খবর পড়ুন:

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়নে স্থানীয় সময় গত শনিবার আকস্মিক বন্যার পর ২০ জনের বেশি মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। তাদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন পার্কের রেঞ্জাররা। রোববার ন্যাশনাল পার্ক সার্ভিস জানায়, ২০ জনের বেশি ব্যক্তি নিখোঁজ বা তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্
১৮ মিনিট আগে
দক্ষিণ ইরানের লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার পর, জর্ডানে থাকা দুই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। স্থানীয় সময় গতকাল রোববার রাতে এই হামলা হয়। মার্কিন হামলায় সেনা হতাহতের তথ্য নিশ্চিত করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
২ ঘণ্টা আগে
নেপালের চিতওয়ান জেলার দেবঘাট বন এখন সাম্প্রতিক বন্যায় নিহত অজ্ঞাতনামা ব্যক্তিদের অস্থায়ী কবরস্থানে পরিণত হয়েছে। চীন সীমান্তবর্তী রসুওয়া উপত্যকায় গত বুধবারের আকস্মিক বন্যায় ভেসে আসা শত শত মরদেহ সেখানে গণকবর দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ...
৯ ঘণ্টা আগে
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির পাশাপাশি তছনছ হয়েছে বহু স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি নেপাল অংশে। এমন সংকটে দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেলে উদ্ধার অভিযানে সহায়তা দিতে পাঁচজন বিশেষজ্ঞ পাঠিয়েছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। নেপাল সরকারের অনুরোধে গতকাল শনিবার ওই দলকে
১০ ঘণ্টা আগে