যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাওবাদী নেতা অর্ণব দাম। তিনি হুগলির একটি জেলে বন্দি রয়েছেন। জেলে থেকেই ইতিহাসের ওপর ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) করার প্রস্তুতি নিচ্ছেন। আজ বুধবার (২৬ জুন) তিনি পুলিশি প্রহরায় বর্ধমান বিশ্ববিদ্যালয়ে মৌখিক পরীক্ষা দিয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলেছে, তিনি ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের নিয়মাবলি মেনে আবেদন করলে পিএইচডি করার সুযোগ দেওয়া হবে। সেই মোতাবেক হুগলি জেলা সংশোধনাগার কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়। তাঁরা সব ব্যবস্থা করে বুধবার তাঁকে নিয়ে আসে।
সব কিছু ঠিক থাকলে এবং ভাইভাতে উত্তীর্ণ হলে অর্ণব পিএইচডি করার সুযোগ পাবেন। এর আগে তিনি ইগনু থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
অর্ণবের দাবিতে সমর্থন জানিয়ে হুগলি জেল কর্তৃপক্ষকে অবিলম্বে ব্যবস্থা নিতে অনুরোধ করেছিল মানবাধিকার সংগঠন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)। অবশেষে কারা কর্তৃপক্ষ অনুমতি দেওয়ায় অর্ণবের ইন্টারভিউয়ের ব্যবস্থা হয়েছে।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সশরীরে হাজির হয়ে মৌখিক ইন্টারভিউও দেন অর্ণব।
হুগলি সংশোধনাগার কর্তৃপক্ষের এক সূত্রে জানা যায়, জেলে ভালো লাইব্রেরি আছে। সেখান থেকে বই নিয়ে পড়াশোনা করছেন অর্ণব। মৌখিক পরীক্ষায় পাস করলে ইতিহাস নিয়ে গবেষণা করবেন তিনি।
২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি শিলদা ইএফআর ক্যাম্পে হামলা চালানোর অভিযোগ ওঠে মাওবাদীদের বিরুদ্ধে। ওই হামলায় মৃত্যু ২৩ জন ইএফআর জওয়ান মারা যায়। ওই ঘটনার মামলায় ২৩ জনকে দোষী সাব্যস্ত করেন আদালত। ওই মামলায় অন্যতম অভিযুক্ত অর্ণবের সাজা হয়। প্রথমে তাকে রাখা হয়েছিল পশ্চিম মেদিনীপুর সংশোধনাগারে। তারপর তাকে হুগলি সংশোধনাগারে রাখা হয়। সেখান থেকেই পিএইচডি করার আবেদন করেন অর্ণব।
সেই আবেদন নথিভুক্তও করলেও বিষয়টি জেল কর্তৃপক্ষকে বিবেচনা করতে বলেছিলেন বিচারক। কিন্তু সংশোধনাগারে আসার পর অর্ণবের আবেদন বিশেষ গুরুত্ত্ব পায়নি। তখন মাওবাদী নেতা অনশনের ঘোষণা দেন। এরপর জেল থেকে পরীক্ষা দিয়েই স্টেট এলিজিবিলিটি টেস্টে (সেট) সফলভাবে উত্তীর্ণ হন।
কলকাতার গড়িয়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত বিচারক এসকে দামের ছেলে অর্ণব। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে খড়্গপুর আইআইটিতে পড়াশোনা করতেন তিনি। কিন্তু তিন সেমিস্টারের পর হঠাৎ ক্যাম্পাস থেকে নিরুদ্দেশ হয়ে যান। পরে জানা যায়, সিপিআইয়ের (মাওবাদী) রাজনৈতিক মতবাদে আকৃষ্ট হয়ে ১৯৯৮ সালে সেই সংগঠনে যোগ দিয়েছিলেন তিনি।
পুলিশ জানিয়েছে, নিহত মাও নেতা কিষেণজির স্নেহভাজন ছিলেন অর্ণব। আইআইটির ক্যাম্পাস থেকে পুরুলিয়া-ঝাড়খণ্ডের পাহাড়-জঙ্গলে হাতে একে-৪৭ নিয়ে শ্রেণিশত্রু খতমের লড়াইয়ে নেমেছিলেন এই যুবক। লালগড় আন্দোলনের সময় তার গেরিলা বাহিনী নাজেহাল করে দিয়েছিল যৌথ বাহিনী থেকে শুরু করে গোয়েন্দাদের। একাধিক মাওবাদী হামলায় অভিযুক্ত অর্ণব ২০১২ সালে আসানসোলে পুলিশের হাতে ধরা পড়েন। জেলবন্দি হওয়ার পর অসম্পূর্ণ থাকা উচ্চশিক্ষায় মন দেন এই গেরিলা নেতা। বিষয় হিসেবে বেছে নেন ইতিহাস। জেল থেকেই অর্ণব প্রথম শ্রেণিতে ইতিহাসে স্নাতক হন। স্নাতকোত্তরেও ৬৬ শতাংশ নম্বর পেয়ে প্রথম শ্রেণিতে পাস করেন তিনি।

কোনো মার্কিন সেনাকে হত্যা বা আটক করতে পারলে ৩০ হাজার মার্কিন ডলার সমপরিমাণ অর্থ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের সেনাবাহিনী। কোনো নারী এই কাজ করতে পারলে তাঁকে দেওয়া হবে দ্বিগুণ পুরস্কার।
১ সেকেন্ড আগে
ভূতের ভয়ে হোস্টেল ছেড়ে চলে গিয়েছে ভারতে মহারাষ্ট্রের অমরাবতী জেলায় এক বিদ্যালয়ের ৬০০ শিক্ষার্থী। ওই সরকারি আবাসিক বিদ্যালয়টিতে চার ছাত্রীর ওপর ‘ভূতে আছড়’ করেছে এই গুজব ছড়িয়ে পড়ার পর এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রাশিয়ার হামলায় ইউক্রেনের কৃষ্ণসাগরীয় বন্দরগুলো দিয়ে কৃষিপণ্য রপ্তানি প্রায় থমকে যাওয়ায় বিপাকে পড়েছেন দেশটির কৃষকেরা। ভালো ফলন হওয়া সত্ত্বেও শস্য বিক্রি করতে না পারায় কৃষকদের অর্থসংকট তীব্র হচ্ছে। এর ফলে শুধু চলতি মৌসুম নয়, আগামী বছরের ফসল উৎপাদনও ঝুঁকির মুখে পড়েছে।
২ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত ও জামাতা জ্যারেড কুশনার হামাসের সঙ্গে বিরল এক বৈঠকে বসেছিলেন। বৈঠকে মার্কিন-সমর্থিত গাজা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে আলোচনা করেছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে