
আবারও নারী প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে আছেন বিজেপির জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স–এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু। দেশটির প্রথম আদিবাসী নারী এবং সব মিলিয়ে ১৫ তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন তিনি। দেশটির এমপি এবং বিধায়কদের ভোটে তাঁর জয় প্রায় নিশ্চিত।
নির্বাচনে ভোট দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। তবে দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত ছিলেন ৮ জন এমপি। এদিন ভারতের জাতীয় সংসদের উভয় কক্ষের সদস্যরা ছাড়াও রাজ্য গুলির বিধায়করাও এই ভোটে অংশ নেন। ভোট গণনা ২১ জুলাই। ২৫ জুলাই বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উত্তরসূরি শপথ নেবেন। এর পাশাপাশি ৬ আগস্ট ভারতের উপরাষ্ট্রপতি পদের নির্বাচন। এই নির্বাচনে শুধু দেশটির এমপিরাই অংশ নেবেন।
বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের প্রার্থী দ্রৌপদীর বিরুদ্ধে কংগ্রেসসহ আরও ১৭টি বিরোধী দলের সম্মিলিত প্রার্থী সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশোবন্ত সিং। প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগে দেশের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার স্বার্থে সকলকে বিবেক অনুসারে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
তবে বিজেপি এবং এনডিএ জোটের পাশাপাশি আরও একাধিক দলের সমর্থন পাওয়ায় সমর্থন করায় দ্রৌপদীর জয় প্রায় নিশ্চিত।
এদিকে, ভাইস প্রেসিডেন্ট পদে পশ্চিমবঙ্গের বিদায়ী গভর্নর জগদীপ ধনকর বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলের সময় তাঁর সঙ্গে অন্যদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত ছিলেন। ভাইস প্রেসিডেন্ট পদে বিরোধীদের প্রার্থী সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভা। তবে এই পদেও বিজেপির জয় অনেকটা নিশ্চিত নিশ্চিত। সেক্ষেত্রে বর্তমান ভাইস প্রেসিডেন্ট ভেঙ্কাইয়া নাইডুর উত্তরসূরি হবেন জগদীপ।
ভারতের প্রেসিডেন্ট তিন সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং ভাইস প্রেসিডেন্ট রাজ্যসভার চেয়ারম্যান। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে বিরোধীরা নিজেদের ঐক্য তুলে ধরতে চাইছে।

পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের তাইঝৌ উপকূলে আঘাত হেনেছে টাইফুন বাভি। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দুর্যোগের আগে প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এর আগে টাইফুনটি জাপানের দক্ষিণাঞ্চলের সাকিশিমা দ্বীপপুঞ্জে তাণ্ডব চালিয়ে উত্তর তাইওয়ানের পাশ দিয়ে অতিক্রম করে...
৫ ঘণ্টা আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন না—এ আলোচনা নতুন নয়। তবে তাঁর সাম্প্রতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে বিষয়টি আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে...
৯ ঘণ্টা আগে
ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, তাঁর বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ পূর্বসূরিদের হত্যার হত্যার প্রতিশোধ নেওয়া ‘অবশ্যম্ভাবী’। গত বৃহস্পতিবার বাবার দাফন সম্পন্ন হওয়ার দুই দিন পর এটিই তাঁর প্রথম বার্তা...
১০ ঘণ্টা আগে
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ফু কোক দ্বীপের কাছে ভারতীয় পর্যটক বহনকারী একটি দ্রুতগামী স্পিডবোট ঢেউয়ের তোড়ে সাগরে উল্টে গেছে। এতে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম ভিএনএক্সপ্রেস ও হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে...
১২ ঘণ্টা আগে