ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে ভারতের সবচেয়ে বড় ধর্মীয় সমাগম মহাকুম্ভ থেকে ফেরার পথে জিপ উল্টে ৫ জন নেপালি নাগরিক নিহত হয়েছেন। ওই গাড়িতে থাকা আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে মোটরসাইকেল স্টানাদের পাশ কাটাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি পাঁচবার ডিগবাজি খায়।
গতকাল শনিবার রাতে বিহারের মুজফফরপুর জেলার মধুবনি বাইপাসের চার লেনের সড়কে দুর্ঘটনাটি ঘটেছে।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, প্রয়াগরাজ থেকে নেপালের ৯ জন নাগরিককে নিয়ে ফিরছিল গাড়িটি। মধুবনি বাইপাসে এক মোটরসাইকেল চালক কসরত দেখাচ্ছিলেন। সেই স্টান্টবাজি এড়াতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং সোজা গিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে পাঁচবার ডিগবাজি খায়। গাড়িতে থাকা ৯ জনের মধ্যে পাঁচজনের ঘটনাস্থলে মৃত্য়ু হয়। বাকি চারজন গুরুতর জখম অবস্থায় শ্রীকৃষ্ণ মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনা এতটাই ভয়াবহ ছিল যে গাড়িটি পুরো দুমরে-মুচড়ে গিয়েছে। জানলার কাচ ভেঙে গুড়োগুড়ো হয়ে গেছে। শুধু তাই নয়, একটি চাকা ভেঙে গাড়ির ভেতরে ঢুকে গেছে। ওই সময় বাইপাসের রাস্তায় কয়েকজন বাইকার স্টান্ট দেখাচ্ছিলেন। দুর্ঘটনাকবলিত দ্রুত গতির গাড়িটি ওই মোটরবাইকারের সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়েই সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা মারেন।
পুলিশ বলছে, গাড়িতে থাকা এয়ারব্যাগ সময়মতো না খোলায় দুর্ঘটনার প্রভাব আরও গুরুতর হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িটিতে থাকা সকলের নাম-পরিচয় জানা গেছে। নেপালের নাগরিকদের মাধ্যমে তাঁদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে পেতে রাখা সব মাইন অপসারণ বা ধ্বংস করেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকে ইরান যে গুরুত্বপূর্ণ নৌপথটি কার্যত বন্ধ করে রেখেছে, সেই প্রণালিতে নতুন করে মাইন স্থাপনের চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে তা ধ্বংস করা হবে বলেও হ
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের একটি সামরিক পরিবহন বিমান মঙ্গলবার (২৫ আগস্ট) রহস্যজনকভাবে রাশিয়ার রাজধানী মস্কোয় অবতরণ করেছে। ইউক্রেন যুদ্ধ নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে কূটনৈতিক যোগাযোগ অনেকটাই স্থবির থাকা অবস্থায় এই অস্বাভাবিক বিমানযাত্রা নানা জল্পনার জন্ম দিয়েছে।
৫ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সম্প্রসারণের মার্কিন পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে ‘অবৈধ একতরফা নিষেধাজ্ঞা’ আখ্যা দিয়ে বলেছে, নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় তারা প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
৬ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার সংগীত শিল্পে পুরোপুরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি গানকে সরকারি সংগীত চার্ট থেকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিল্পীদের জীবিকা ও মানবসৃষ্ট সৃজনশীলতার ওপর জেনারেটিভ এআই প্রযুক্তির ক্রমবর্ধমান প্রভাবের মুখে দেশটির রেকর্ডিং শিল্প এই পদক্ষেপ নিয়েছে।
৬ ঘণ্টা আগে