ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে সরকার গঠন করছে নরেন্দ্র মোদির জোট জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)। জোটের শরিক তেলেগু দেশাম পার্টির (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু সেই সরকারের মুখ্যমন্ত্রী। আর তাঁর সরকারের একমাত্র উপমুখ্যমন্ত্রী হচ্ছেন তেলেগু অভিনেতা পবন কল্যাণ। আজ বুধবার তাঁরা শপথ নেবেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
পবন কল্যাণ এনডিএ জোটের আরেক অংশীদার জন সেনা পার্টির প্রেসিডেন্ট। পবন কল্যাণ ছাড়াও ২৪ জন মন্ত্রী শপথ নেবেন আজ। এই মন্ত্রিসভায় জনসেনা পার্টি থেকে মোট তিনজন মন্ত্রিত্ব পাচ্ছেন। মোদির দল বিজেপি থেকে মন্ত্রিত্ব পাচ্ছেন একজন। বাকি সবাই তেলেগু দেশাম পার্টির সদস্য।
এরই মধ্যে মুখ্যমন্ত্রীর মনোনয়ন পাওয়া চন্দ্রবাবু নাইডু মন্ত্রীদের তালিকা রাজ্যের গভর্নর এস আবদুল নাজিরের কাছে পাঠিয়েছেন। তিনি আজ বুধবার বিজয়বাড়ার গান্নাভারম বিমানবন্দরের কাছে কেসারপল্লি আইটি পার্কে অনুষ্ঠিতব্য একটি জনসভায় নাইডু ও তাঁর মন্ত্রিসভাকে শপথ পাঠ করাবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী, এনডিএ জোটের নেতারা এবং কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীরা শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেবেন। গতকাল মঙ্গলবার গভীর রাতে অমিত শাহ ও জেপি নাড্ডার সঙ্গে মিলে বৈঠকের পর ঠিক করেন বিজেপি থেকে একমাত্র সদস্য হিসেবে সত্য কুমার যাদব মন্ত্রী হিসেবে শপথ নেবেন।
এ ছাড়া জনসেনা পার্টির তিন মন্ত্রী হলেন পবন কল্যাণ নিজে এবং নাদেন্দলা মনোহর এবং কান্দুলা দুর্গেশ। নাইডুর এই মন্ত্রিসভায় ২৫ মন্ত্রীর মধ্যে ১৭ জনই নতুন মুখ। বাকিরা কোনো না কোনো সময় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল থেকে পদযাত্রা শুরু করেছেন তাঁর হাজার হাজার সমর্থক। গতকাল রোববার (৪ অক্টোবর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের লাক্কি মারওয়াত শহর থেকে এই পদযাত্রা শুরু হয়। রাজধানী ইসলামাবাদ অভিমুখে এই কর্মসূচি নিয়ে দেশটির
২২ মিনিট আগে
সিএনএন জানায়, ‘অ্যাল্ডারম্যান মেরিয়ামের শেলস’ নামের ৮ বাই ১১ ইঞ্চির চিত্রকর্মটি গত জুলাইয়ে একটি বাড়ির করিডরের ‘অন্ধকার কোণে’ পড়ে থাকতে দেখা যায়। পরে প্রমাণিত হয়, এটি বিখ্যাত মার্কিন স্যুররিয়ালিস্ট শিল্পী গারট্রুড অ্যাবারক্রোম্বির আঁকা। প্রায় ৭৫ বছর ধরে এটি জনসমক্ষে দেখা যায়নি। নিলাম প্রতিষ্ঠান ফ্রিম
৩৫ মিনিট আগে
সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’ এশিয়ার ক্রেতাদের জন্য তাদের প্রধান অপরিশোধিত তেল ‘আরব লাইট’-এর দাম ছয় বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামিয়েছে। বিশ্ববাজারে নিজেদের অংশ ধরে রাখা ও মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ পুনরুদ্ধারের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। ভারপ্রাপ্ত তেলমন্ত্রী হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন রাষ্ট্রীয় মালিকানাধীন ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) প্রধান নির্বাহী হামিদ বোভার্ড।
৩ ঘণ্টা আগে