করোনাভাইরাস মহামারির পরিস্থিতির মধ্যেই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে। প্রতিবেশী বাংলাদেশের সীমান্তবর্তী আরেক রাজ্যে আসামেও বাড়ছে জাপানি এনসেফালাইটিসের সংক্রমণ। সব মিলিয়ে ডেঙ্গু এবং এনসেফালাইটিসে নাকাল ভারতের এই দুই রাজ্য।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দেওয়া তথ্য থেকে জানা গেছে, কলকাতায় গত ৭ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১০৪ জন। গত বৃহস্পতিবার এক কিশোরের মৃত্যুও হয় মশাবাহিত এই রোগে। অথচ এর আগের বছর ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৪৫৭।
এদিকে, পশ্চিমবঙ্গের ডেঙ্গুর মতোই আসামে দাপট বেড়েছে জাপানি এনসেফেলাইটিসের। গত জুলাই মাস থেকে এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩ জন। এখনো আক্রান্ত হয়ে রয়েছেন ৩৪৭ জন। গত বছর ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে এই এনসেফালাইটিসে মৃতের সংখ্যা ছিল ৪০ জন।
এই দুই রাজ্যে ডেঙ্গু বা এনসেফেলাইটিস বেশ উদ্বেগ ছড়ালেও এর মধ্যে কিছুটা স্বস্তি দিচ্ছে কোভিড পরিস্থিতি। পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৩৯ জনে। এই সময়ে মারা গেছেন অন্তত ২ জন। একই সময়ে ভারতে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ১৬৭ জন। এবং গত ২৪ ঘণ্টায় এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন।

ইরানের মুদ্রা রিয়াল আবারও ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। দেশটির মুক্তবাজারে এখন ১ মার্কিন ডলারের বিনিময় মূল্য প্রায় ২০ লাখ ২১ হাজার ৯৫০ রিয়াল। সম্প্রতি ইরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রিয়ালের এই নজিরবিহীন অবমূল্যায়ন হয়েছে...
২ ঘণ্টা আগে
নেপাল-তিব্বত সীমান্তবর্তী ভোতে কোশি নদীতে আকস্মিক পাহাড়ি ঢলে নিহত বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৪০০ জন। নিখোঁজদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিকসহ অন্তত ২৯১ জন বিদেশি ও ৯৩ জন নেপালি নাগরিক রয়েছেন...
২ ঘণ্টা আগে
২০০০ সাল। বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল ফিলিস্তিনি শিশু মুহাম্মদ আল-দুররাহর মৃত্যুর ঘটনা। ২৫ বছর পর সেই ঘটনার ছবি টেলিভিশনের পর্দা থেকে জায়গা করে নিল মিসরের উচ্চমাধ্যমিকের ইতিহাসের পাঠ্যবইয়ে। নতুন পাঠ্যক্রমে ২০০০ সালের দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদা (অভ্যুত্থান) নিয়ে একটি পাঠে দুররাহ হত্যাকাণ্ডের...
৩ ঘণ্টা আগে
নেপালের ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে ১০৫ জন ভারতীয়ও রয়েছেন। নেপালের তিব্বত সীমান্তের দিক থেকে নেমে আসা বন্যার পানিতে নেপালের নুয়াকোট ও ধাদিং জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকটি গ্রাম পানির স্রোতে ভেসে গেছে বলে নেপালি...
৪ ঘণ্টা আগে