Ajker Patrika

‘আমাকে আল্লাহ পাঠিয়েছেন’—প্যারিসে তিন নারীকে ছুরিকাঘাতের পর হামলাকারী

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৭ জুলাই ২০২৬, ২২: ৫৪
‘আমাকে আল্লাহ পাঠিয়েছেন’—প্যারিসে তিন নারীকে ছুরিকাঘাতের পর হামলাকারী
হামলাকারীর এই ছবিটি ভিডিও থেকে নেওয়া

ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রকাশ্যে ছুরি হামলায় তিন নারী আহত হয়েছেন। ঘটনার পর হামলাকারীকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় তিনি বলেছেন, ‘আল্লাহ আমাকে এই কাজের নির্দেশ দিয়েছেন।’

সোমবার (২৭ জুলাই) প্যারিসের পোর্ত দ্য ক্লিশি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ।

নুনেজ আরও জানান, ১৯, ২৪ ও ৩৬ বছর বয়সী তিন নারীকে দুটি ছুরি দিয়ে আক্রমণ করে ওই ব্যক্তি। হামলায় দুই নারী গুরুতর আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া এবং রয়টার্সের যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে, লম্বা কালো চুল ও হালকা রঙের ট্র্যাকস্যুট পরা এক ব্যক্তি দুই হাতে দুটি বড় ছুরি নিয়ে এক তরুণীকে ছুরিকাঘাত করছেন এবং আরও হামলার চেষ্টা করছেন। তবে ওই তরুণী আহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওর আরেকটি অংশে দেখা যায়, পথচারীরা হামলাকারীকে মাটিতে ফেলে নিয়ন্ত্রণে এনেছেন। তাঁর কাছেই পড়ে ছিল দুটি ছুরি।

মাটিতে পড়ে থাকা অবস্থায় ওই ব্যক্তি বলেন, ‘এটি আল্লাহর নির্দেশ ছিল।’

ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দায়িত্বে না থাকা এক পুলিশ কর্মকর্তা সাহসিকতার সঙ্গে ওই হামলাকারীকে নিরস্ত্র করেন। এ জন্য তিনি ওই কর্মকর্তার প্রশংসা করেন।

হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছেন নুনেজ। তিনি বলেন, ‘আটক ব্যক্তির পরিচয়ও তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। গ্রেপ্তারের সময় তাঁর বক্তব্য ছিল অসংলগ্ন।’

ফ্রান্সের জাতীয় সন্ত্রাসবাদবিরোধী প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, ঘটনাটির বিষয়ে সন্ত্রাসবাদ-সংক্রান্ত তদন্ত শুরু করা হবে কি না, তা বিবেচনা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত