পৌরসভার স্থায়ী কমিটির ভোটকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনায় আম আদমি পার্টি (এএপি) ও বিজেপির কাউন্সিলরদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দিল্লি পুলিশ। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, উভয় পক্ষের কাছ থেকে অভিযোগ পেয়েছেন তাঁরা। এর পরিপ্রেক্ষিতে কমলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দিল্লি পৌরসভার স্থায়ী কমিটির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ হয় পৌরভবনে। হাতাহাতিতে জড়ান আম আদমি পার্টি (এএপি) ও বিজেপির কাউন্সিলররা। এএপি নেত্রী সদ্য নির্বাচিত মেয়র শেলি ওবেরয়কে মারধরের অভিযোগ ওঠে।
এক সংবাদ সম্মেলনে মেয়র শেলি ওবেরয় বলেন, বিজেপির কয়েকজন সদস্য তাঁর ওপর প্রাণঘাতী হামলা চালিয়েছে। তাঁর সহকর্মী আশু ঠাকুরের ওপরও আরেকজন কাউন্সিলর হামলা চালিয়েছেন।
এর আগে একটি ভোট বাতিল করে পৌরসভার অধিবেশন মুলতবি করেন মেয়র। একই সঙ্গে আগামী সোমবার মিউনিসিপ্যাল করপোরেশন অব দিল্লির (এমসিডি) ছয় সদস্যের স্থায়ী কমিটির নির্বাচন হবে বলে ঘোষণা দেন তিনি।
এর পরিপ্রেক্ষিতে বিজেপি কাউন্সিলরদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই ওই ভোট বাতিল করা হয়েছে। এরপর মেয়রের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন বিজেপি কাউন্সিলররা। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
উল্লেখ্য, একাধিকবার বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশে গত বুধবার দিল্লি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটে মেয়র হন এএপি’র শেলি ওবেরয়। ডেপুটি মেয়রও নির্বাচিত হয়েছেন দলটি থেকে। এর মধ্য দিয়ে ১৫ বছর পর এই পৌরসভা হাতছাড়া হয়েছে ক্ষমতাসীন বিজেপির।

ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের একটি ডিস্যালিনেশন প্ল্যান্টে (পানি শোধনাগার) বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে প্ল্যান্টটির সমুদ্র থেকে পানি তোলার পাম্প এবং বিদ্যুৎ ট্রান্সফরমার সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এর ফলে স্থানীয় ২০টি গ্রামের প্রায় ১০ হাজার মানুষ চরম খাবার পানির সংকটে...
১০ মিনিট আগে
রাশিয়ার দুটি প্রধান লজিস্টিকস ও ই-কমার্স সেন্টারে ইউক্রেনের ড্রোন হামলায় অন্তত আটজন নিহত এবং ২৪ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। আজ শনিবার মস্কো ও তাম্বোভ অঞ্চলে এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন রুশ কর্মকর্তারা। ইউক্রেন এই হামলাকে তাদের ভূখণ্ডে চার বছরেরও বেশি সময়...
৩৬ মিনিট আগে
ওয়াংচুকের ঘটনাটি চার দশকেরও বেশি সময় আগে লাদাখের ইতিহাসে ঘটে যাওয়া ওয়াংচুকের বাবার এক ঐতিহাসিক অনশনের স্মৃতিকে নতুন করে মনে করিয়ে দিচ্ছে। আজকের এই দৃশ্য লাদাখের প্রবীণদের কাছে চেনা একটি অতীত। ১৯৮৪ সালে ঠিক একইভাবে লাদাখের মানুষের অধিকার আদায়ে অনশনে বসেছিলেন সোনম ওয়াংচুকের বাবা প্রবীণ...
২ ঘণ্টা আগে
পারিবারিক সহিংসতা ও নির্যাতনের রেকর্ড থাকা অপরাধীদের নাম সংবলিত একটি উন্মুক্ত সরকারি তালিকা বা পাবলিক রেজিস্টার তৈরির লক্ষ্যে এক ঐতিহাসিক আইন অনুমোদন করেছে আয়ারল্যান্ড। ‘জেনি আইন’ নামে পরিচিত এই আইনের ফলে সাধারণ মানুষ এখন থেকে কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে তাঁর অতীতে সহিংস আচরণের ইতিহাস রয়
২ ঘণ্টা আগে