ভারতে ঘনিয়ে আসছে লোকসভা নির্বাচন। এমন সময়ে দেশটির আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর ভূমিকার ওপর জোর দিচ্ছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।
আজ শনিবার ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এ অর্থনীতিবিদ ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপির একাধিপত্যের অবসানের সম্ভাবনার কথা বলেছেন। ৯০ বছর বয়সী এ প্রথিতযশা অর্থনীতিবিদ বলেছেন, এমনটা ভাবা ভুল হবে যে, আগামী লোকসভা নির্বাচনে বিজেপির পক্ষেই সব ভোট যাবে। ভোটের ময়দানে ক্ষমতাসীন বিজেপি একাই দাপিয়ে বেড়াবে এমনটা ধরে নিয়ে তামিলনাড়ুর ডিএমকে, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস এবং উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির মতো দলগুলোর ভূমিকাকে খাটো করে দেখা ভুল হবে।
অমর্ত্য সেনের মতে, আগামী লোকসভা ভোটে বিজেপিকে হারাতে হলে দেশের আঞ্চলিক দলগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
এ অর্থনীতিবিদ ও বুদ্ধিজীবী বলেন, ‘যদি বিজেপিকে শক্তিশালী এবং দৃঢ় দেখায়, তবে তার দুর্বলতাও রয়েছে। তাই, আমি মনে করি অন্য রাজনৈতিক দলগুলো যদি সত্যিই চেষ্টা করে তবে তারা প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারবে। আমি জানি না বিজেপি–বিরোধীদের অবস্থা এখন কী।’
‘আমি মনে করি, বেশ কয়েকটি আঞ্চলিক দল সুস্পষ্টভাবে গুরুত্বপূর্ণ। আমি মনে করি, ডিএমকে একটি গুরুত্বপূর্ণ দল, টিএমসি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং সমাজবাদী পার্টির কিছুটা অবস্থান রয়েছে। তবে এদের প্রভাব বাড়ানো যেতে পারে কি না আমি জানি না।’ পিটিআইকে বলেন অমর্ত্য সেন।
এদিকে আসন্ন সাধারণ নির্বাচনে জোটবদ্ধ হয়ে লড়ার লক্ষ্যে কাজ করার নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে বিরোধী দলগুলোর মধ্য থেকে বেশ কয়েকটি নাম বারবার উচ্চারিত হচ্ছে। এর মধ্যে রয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস নেতারাও রাহুল গান্ধীকে বিরোধীদের মুখ হওয়ার সম্ভাবনার কথা বলছেন।
অমর্ত্য সেন অবশ্য মনে করেন, তৃণমূল কংগ্রেস নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা থাকলেও, বিজেপির বিরুদ্ধে জনসাধারণের আবেগকে এক কেন্দ্রে আনতে পারবেন কি না তা এখনো স্পষ্ট নয়।
তিনি বলেন, ‘এমন নয় যে, তাঁর সেই সক্ষমতা নেই। স্পষ্টভাবেই সেই সক্ষমতা তাঁর রয়েছে। অন্যদিকে, এটি এখনো সুপ্রতিষ্ঠিত নয় যে, ভারতে এই বিভক্তির অবসান ঘটাতে মমতা বিজেপির বিরুদ্ধে জনগণের হতাশা ও অসন্তোষের শক্তিকে সমন্বিত উপায়ে জড়ো করতে নেতৃত্ব দেবেন।’
শারদ পাওয়ারের এনসিপি এবং নিতীশ কুমারের জনতা দল (ইউনাইটেড) সহ বেশ কয়েকটি দলের নেতারা কংগ্রেসকে অন্তর্ভুক্ত করে একটি নতুন জোটের আহ্বান জানিয়েছেন। তবে অমর্ত্য সেন ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ‘দুর্বল’ দলগুলোর সম্ভাবনা সম্পর্কে কিছুটা সন্দিহান।
তিনি বলেন, ‘কংগ্রেস অনেক দুর্বল হয়ে গেছে বলে মনে হচ্ছে। আমি জানি না অন্যরা কংগ্রেসের ওপর কতটা নির্ভর করতে পারে। অন্যদিকে, কংগ্রেসের অবশ্যই একটি সর্বভারতীয় দৃষ্টিভঙ্গি রয়েছে, যা অন্য দল দিতে পারে না। কংগ্রেসের ভেতর আবার বিভাজনও রয়েছে।’
উল্লেখ্য, অর্থনীতিবিদ অমর্ত্য সেন প্রকাশ্যে বহুবার ক্ষমতাসীন বিজেপির সমালোচনা করেছেন। ২০১৪ সালে নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর একাধিকবার উগ্র জাতীয়তাবাদের বিপদ সম্পর্কে সতর্ক করেছেন তিনি। এর জন্য বিজেপি নেতাদের ধারাবাহিক আক্রমণের মুখেও পড়তে হয়েছে তাঁকে।
ক্ষমতায় আসার পরেই ২০১৪ সালে অমর্ত্য সেনকে ‘ভারতরত্ন’ সম্মানে ভূষিত করে নরেন্দ্র মোদির সরকার।

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সামরিক সক্ষমতা বাড়াতে দেশটিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার ও সামরিক উপদেষ্টা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন-সংশ্লিষ্ট সরঞ্জাম পাঠিয়েছে ইরান। বিষয়টি সম্পর্কে অবগত চারটি সূত্রের বরাতে শুক্রবার (২৪ জুলাই) রয়টার্স জানিয়েছে, ১৩ জুলাই তেহরান থেকে একটি...
২৮ মিনিট আগে
যন্তর মন্তর শব্দটি ভারতে জেন-জি বিক্ষোভকে কেন্দ্র করে আলোচনায় এসেছে। যন্তর মন্তর আসলে কী, এই নামের পেছনের ইতিহাস কী—চলুন জেনে নেই। ভারতের ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে যন্তর মন্তর এক অনন্য নাম। পর্যটকদের কাছে এটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, বিজ্ঞান, স্থাপত্য ও ইতিহাসের..
১ ঘণ্টা আগে
ভিয়েতনামে ১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো কনটেন্ট পোস্ট, মন্তব্য বা অন্যের পোস্টে প্রতিক্রিয়া জানানোর ওপর নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করা হচ্ছে। এই বিষয়ে একটি খসড়া ডিক্রি তৈরি করেছে দেশটির সরকার।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়ায় অন্তত ৩৪টি শিশুকে পাচার ও বিক্রির একটি হাই-প্রোফাইল মামলায় গত মঙ্গলবার দেশটির একটি আদালত ১৯ জনকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছে। তবে আদালতের এই রায়ের মাধ্যমে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষ হলেও একটি বড় প্রশ্ন অমীমাংসিতই থেকে গেছে—সিঙ্গাপুরে দত্তক নেওয়া ওই শিশুদের ভবিষ্যৎ এখন কী হবে?
২ ঘণ্টা আগে