ভারতের দিল্লিতে আরও এক বিদেশি মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। গতকাল বুধবার (৩ আগস্ট) এক আফ্রিকান নাগরিকের পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে গত তিন দিনে ভাইরাসটিতে সংক্রমিত তিনজন আফ্রিকার নাগরিকের সন্ধান পাওয়া গেল দিল্লিতে।
এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, নতুন আক্রান্ত ৩১ বছর বয়সী একজন নারী। তাঁর দেহে ফোস্কা, জ্বরসহ মাঙ্কিপক্সের নানা উপসর্গ রয়েছে। দিল্লির এলএনজেপি হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাঁকে। সম্প্রতি তিনি বিদেশ সফরে ছিলেন কি না, তা জানা সম্ভব হয়নি।
এর আগে মঙ্গলবার দিল্লিতে মাঙ্কিপক্সে আক্রান্ত আরেক আফ্রিকান নারীর সন্ধান পাওয়া গিয়েছিল। আর সোমবার আফ্রিকার একটি দেশের ৩৫ বছরের এক নাগরিকের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।
ভারতে এখন পর্যন্ত ৯ জন মাঙ্কিপক্স রোগীর সন্ধান মিলেছে। তাঁদের মধ্যে পাঁচজন কেরালার ও চারজন দিল্লির। মাঙ্কিপক্সে মৃত্যুর সাক্ষীও হয়েছে ভারত। কেরালার ত্রিশূরের পুন্নিয়ুরের ২২ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয় এই ভাইরাসে। সংযুক্ত আরব আমিরাতে থাকাকালীন ভাইরাসে আক্রান্ত হন তিনি। কেরালায় আসার আগে করা স্বাস্থ্য পরীক্ষায় তাঁর মাঙ্কিপক্স ধরা পড়ে। তবে রিপোর্ট পাওয়ার আগে দেশে চলে আসেন তিনি।
এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বিজ্ঞানীরা সতর্কবার্তা দিয়ে বলেন, মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব বন্ধের সুযোগ আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। বর্তমানে প্রতি দুই সপ্তাহে আক্রান্তের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁর শারীরিক অবস্থার কারণে ভবিষ্যতে কৃত্রিম পা ব্যবহার ও প্লাস্টিক সার্জারির প্রয়োজন হতে পারে বলে জানা গেছে। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
৩ মিনিট আগে
পশ্চিমবঙ্গের নির্বাচনী ইতিহাসে তো বটেই, এমনকি স্বাধীন ভারতের বিধানসভা নির্বাচনের ইতিহাসেও এক বিরল ও নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল এই রাজ্য। ২০২৬ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটদানের হার ৯৩ শতাংশের কাছাকাছি পৌঁছে গেছে। আজ শুক্রবার সকাল পর্যন্ত নির্বাচন কমিশনের প্রকাশিত...
২৫ মিনিট আগে
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নিয়ে আসার গোপন সামরিক তথ্য ব্যবহার করে জুয়া বা প্রেডিকশন মার্কেটে বিপুল অর্থ জেতার অভিযোগে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্যানন কেন ভ্যান ডাইক নামের ওই সেনার বিরুদ্ধে গোপন সরকারি তথ্য ব্যক্তিগত লাভের...
১ ঘণ্টা আগে
লেবানন ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নিরসনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন সপ্তাহের যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। তবে এর স্থায়িত্ব নিয়ে গভীর সংশয় দেখা দিয়েছে। খোদ জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জানিয়েছেন, এই যুদ্ধবিরতির পরিস্থিতি ‘শতভাগ নিশ্চিত নয়’।
৩ ঘণ্টা আগে