পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা জেলায় এক তৃণমূল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। পরে স্থানীয়রা সন্দেহভাজন হত্যাকারীকে পিটিয়ে হত্যা করে। বেশ কয়েকটি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। শুরু হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষকে দোষারোপের রাজনীতি। তৃণমূল কংগ্রেস এই হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের কমিউনিস্ট পার্টিকে (সিপিএম) দোষারোপ করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গুলিতে নিহত ওই তৃণমূল নেতার নাম সাইফুদ্দিন লশকর। আজ সোমবার সকালের দিকে দক্ষিণ ২৪ পরগণা জেলার জয়নগরের নিজ বাড়ির বাইরে লশকরকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। লশকর জয়নগরের বামুনগাছি এলাকার তৃণমূল কংগ্রেসের প্রধান। তাঁর স্ত্রী স্থানীয় পঞ্চায়েতের প্রধান।
এদিকে, ঘটনার পরপরই লশকরের সমর্থকেরা হত্যাকারী সন্দেহে এক ব্যক্তিকে আটক করে। পরে তাঁকে পিটিয়ে হত্যা করা হয়। এ সময় স্থানীয় বেশ কয়েকটি বাড়িতে আগুনও লাগিয়ে দেয় লশকরের লোকেরা। স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীরা সিপিএমকে এই হত্যাকাণ্ডের জন্য দায়ী করেছে।
তবে সিপিএম নেতা সিপিএম সুজন চক্রবর্তী এই হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছেন। তিনি বলেছে, এই হত্যাকাণ্ড তৃণমূলের দলীয় কোন্দলের কারণেই হয়েছে এবং এখানে সিপিএমকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, পুলিশ অবশ্যই এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে ষড়যন্ত্রের জাল ছিন্ন করবে।
অপরদিকে পুলিশ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আরও জানিয়েছে, এই বিষয়ে তদন্ত চলছে।

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও আলোচনার টেবিলে।
১২ মিনিট আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১১ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৪ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৬ ঘণ্টা আগে