
দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের গভীর অরণ্যে একটি গুহায় বহু বছর ধরে দুই ছোট কন্যাসন্তানকে নিয়ে বসবাস করছিলেন এক রুশ নারী। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ওই নারীর ভারতে ভ্রমণের নথি অনেক আগেই মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে।
আজ মঙ্গলবার সিএনএন জানিয়েছে, ৪০ বছর বয়সী ওই নারীর নাম নিনা কুটিনা। তাঁর দুই মেয়ের একজনের বয়স ছয় বছর, অন্যজন চার বছরের। ৯ জুলাই কর্ণাটক রাজ্যের উপকূলবর্তী রামতীর্থা হিল নামক একটি ভূমিধসপ্রবণ পর্যটন এলাকায় টহলরত প্রশাসনিক কর্মকর্তাদের নজরে পড়ে তারা।
স্থানীয় পুলিশ সুপার এম নারায়ণার কার্যালয় থেকে জানানো হয়েছে, কুটিনা ও তাঁর মেয়েরা বছরখানেক নয়, বহু বছর ধরে ওই গুহায় বসবাস করছিল। কুটিনার ভিসা শেষ হয়েছে আট বছর আগে।
ভারতের সংবাদমাধ্যম এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কুটিনা বলেছেন, ‘আমরা প্রকৃতির মাঝে থাকার অনেক অভিজ্ঞতা নিয়ে এসেছি। আমি আমার মেয়েদের জঙ্গলে মরার জন্য আনিনি। তারা কষ্টে ছিল না। তারা খুব খুশি ছিল।’
কুটিনা জানান, তারা জলপ্রপাতের পানিতে গোসল করত, ছবি আঁকত, আর মাটির পাত্র বানাত। ভিসার ব্যাপারে প্রশ্ন করা হলে বলেন, ভিসা কিছুদিন আগেই শেষ হয়ে গেছে।
পুলিশের ভাষ্যমতে, নথিপত্র অনুযায়ী কুটিনা ২০১৭ সালের এপ্রিলে ব্যবসা ভিসায় ভারতের গোয়া শহরে এসেছিলেন। পরে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে নেপালে যান এবং সেখান থেকে আবার ভারতে ফিরে আসেন। তিনি কোথায় ছিলেন এত দিন, কীভাবে ছিলেন; তা নিয়ে সঠিক তথ্য দিতে রাজি হননি।
পুলিশের কাছে কুটিনা দাবি করেছেন, তাঁর একটি ছেলেও ছিল। কিন্তু গোয়া শহরে ওই ছেলে মারা গেছে। তবে তাঁর কন্যারা ভারতে না রাশিয়ায় জন্মেছে, সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য দেননি তিনি।
কুটিনার বিষয়ে পুলিশ সুপার নারায়ণা বলেন, ‘তিনি প্রকৃতিকে ভালোবাসেন, তাই ছেড়ে যেতে চান না। কিন্তু আমাদের আইন অনুসরণ করতে হবে। তিনি ২০১৭ সাল থেকে ভারতে ছিলেন, অথচ প্রশাসনের কোনো ধারণাই ছিল না। এটি একটি নিরাপত্তাজনিত উদ্বেগ।’
নারায়ণা আরও বলেন, ‘গুহায় বসবাস করা, তা-ও দুই শিশুকে নিয়ে, এক সপ্তাহ নয়—বছরের পর বছর! এটা অবিশ্বাস্য!’
প্রশাসন জানিয়েছে, বর্তমানে কুটিনা ও তাঁর মেয়েদের বিদেশিদের জন্য নির্ধারিত এক হেফাজত কেন্দ্রে রাখা হয়েছে এবং রাশিয়ায় ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। রাশিয়ান দূতাবাসের প্রতিক্রিয়ার জন্য সিএনএনের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও সংবাদমাধ্যমটি এখনো কোনো জবাব পায়নি।

একটি দীর্ঘ আইনি লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি জিনা রাইনহার্টকে খনির রয়্যালটির অংশ ভাগ করে দিতে নির্দেশ দিয়েছেন আদালত। প্রায় এক দশক ধরে চলা বিরোধের নিষ্পত্তিতে পশ্চিম অস্ট্রেলিয়ার সুপ্রিম কোর্ট এই রায় দেন।
৩৫ মিনিট আগে
নাম প্রকাশে অনিচ্ছুক বর্তমান ও সাবেক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বিমানবাহী রণতরি ‘ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ’ ও আরও কয়েকটি জাহাজে করে প্রায় ৬ হাজার সেনা পাঠানো হচ্ছে।
১ ঘণ্টা আগে
ম্যাগাজিনটির সর্বশেষ সংখ্যার কভারে দেখা গেছে—একজন সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারী একজন ফিলিস্তিনি মেয়েকে মোবাইল ফোনে ধারণ করছে। ছবিটির শিরোনাম ছিল ‘দ্য অ্যাবিউজ’ বা ‘অত্যাচার’। প্রচ্ছদটিকে মূলত পশ্চিমতীরে ফিলিস্তিনিদের ওপর কথিত নির্যাতনের প্রতীক হিসেবে উপস্থাপন করেছে ম্যাগাজিন কর্তৃপক্ষ।
২ ঘণ্টা আগে
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ শুরু হওয়ার গত ৪৮ ঘণ্টায় কোনো জাহাজ ইরানের বন্দরে প্রবেশ করতে পারেনি এবং কোনো জাহাজ সেখান থেকে বেরও হতে পারেনি বলে দাবি করেছে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। আজ বুধবার (১৫ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে মার্কিন সামরিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে