
মেডিকেল ভর্তি পরীক্ষা নিট প্রশ্নফাঁস বিতর্কের জেরে টানা ২৬ দিন অনাহারে থাকার পর অবশেষে অনশন ভাঙলেন প্রখ্যাত ভারতীয় পরিবেশকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক। হরিয়ানার গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীদের উপস্থিতিতে এবং লিখিত আশ্বাসের পর তিনি তরল খাবার গ্রহণ করে অনশন ভঙ্গ করেন।
অনশন ভাঙার পর প্রথম চুমুক দিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে ওয়াংচুক বলেন, ‘ক্ষুধা থাকলে খাবারের স্বাদ আরও ভালো লাগে।’ তবে এর সঙ্গে যোগ করেন, ‘ক্ষুধার অনুভূতিটাও কিন্তু খারাপ নয়।’
প্রায় সাত মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহের উন্নয়ন সংক্রান্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. জীতেন্দ্র সিং, লেহ্-লাদাখ অ্যাপেক্স বডির শীর্ষ নেতৃত্ব এবং ওয়াংচুকের পরিবারের সদস্যরা তাঁর হাসপাতালের বেডের পাশে উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা সরকারের পক্ষে এক আশ্বাসনামা পাঠ করে শোনান। তিনি বলেন, ‘দিল্লির যন্তর মন্তরে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নেওয়া এবং ২০ জুলাই সংসদ অভিমুখে পদযাত্রায় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো মামলা রুজু না করার বিষয়ে সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করছে। এ ছাড়া প্রশ্নফাঁস রোধ এবং পরীক্ষা পদ্ধতির সংস্কার নিয়ে সংসদে আলোচনার আশ্বাস আগেই দেওয়া হয়েছে। সম্প্রতি নিট প্রশ্নফাঁসের ঘটনায় আত্মহত্যা করা পরীক্ষার্থীদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি নিয়েও সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।’
এই ঘোষণার পরপরই ওয়াংচুক কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জীতেন্দ্র সিংয়ের হাত ধরে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, ‘আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং অনশন ভাঙতে পেরে আনন্দিত।’
অনশন ভঙ্গের পর ওয়াংচুক প্রতিবাদী শিক্ষার্থীদের উদ্দেশে শান্ত থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘নিজের মতামত ও দাবি প্রকাশ করা একটি সম্পূর্ণ বৈধ অধিকার। তবে আমি কোনো ধরনের সহিংসতা সমর্থন করি না। আন্দোলনের সুযোগ নিয়ে কোনো অসামাজিক উপাদান ফায়দা লুটুক—তা আমার কাছে একেবারেই গ্রহণযোগ্য নয়।’
এক্স-এ দেওয়া এক পোস্টে ওয়াংচুক বলেন, ‘এইমাত্র কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও ড. জিতেন্দ্র সিং এবং লেহ-লাদাখের শীর্ষ সংস্থার ঊর্ধ্বতন নেতাদের উপস্থিতিতে আমি অবশেষে ২৬ দিনের অনশন ভঙ্গ করেছি। এর আগে, বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন সংসদ সদস্য আমাকে অনশন ভাঙার অনুরোধ জানিয়ে আমার কাছে এসেছিলেন বা চিঠিতে স্বাক্ষর করেছিলেন। বিভিন্ন শর্ত নিয়ে দীর্ঘ আলোচনার পর এবং দেশে সম্ভাব্য সহিংসতার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমি খুব শিগগিরই একটি পৃথক ভিডিওতে শর্তগুলো বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। এরই মধ্যে, আপনাদের সবাইকে অনুরোধ করছি যেন আপনারা কোথাও কোনো ধরনের সহিংসতা হতে না দেওয়ার বিষয়ে অত্যন্ত সতর্ক থাকেন।’
নিজের পাশে দাঁড়িয়ে থাকা স্ত্রী গীতাঞ্জলি অঙ্গমোর প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘গীতাঞ্জলি সব সময় আমার পাশে ছায়ার মতো থেকেছে। তাঁকে আলাদা করে ধন্যবাদ জানাব না, শুধু নিজের অনুভূতিটুকু প্রকাশ করছি।’
শিক্ষার্থী ও পরীক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে এবং নিট পরীক্ষার প্রশ্নফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২৮ জুন থেকে নয়াদিল্লির যন্তর মন্তরে অনশন শুরু করেন সোনম ওয়াংচুক।
টানা অনশনের ফলে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে ১৮ জুলাই চিকিৎসকদের পরামর্শে পুলিশ তাঁকে যন্তর মন্তর থেকে তুলে নিয়ে সরকারি সফদরজং হাসপাতালে ভর্তি করে।
তবে সরকারি হাসপাতালে সুচিকিৎসার অভাব ও অবহেলার অভিযোগ তুলে সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি অঙ্গমো দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন। দুই দিন শুনানির পর আদালত তাঁকে বেসরকারি মেদান্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় অনশন ভাঙেন।
সোনম ওয়াংচুক অনশন ভঙ্গ করার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন।

প্রশ্নফাঁসের পুনরাবৃত্তি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে চলমান যুব আন্দোলনের মধ্যে প্রথমবারের মতো এ বিষয়ে প্রকাশ্যে মুখ খুলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার তিনি প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিমান পরিবহন সংস্থা কোয়ান্টাসের নতুন অতি-দীর্ঘ পাল্লার উড়োজাহাজ প্রথমবারের মতো টানা ১৯ ঘণ্টার একটি পরীক্ষামূলক ফ্লাইট শেষে অস্ট্রেলিয়ার মাটিতে অবতরণ করেছে। স্থানীয় সময় আজ শুক্রবার ফ্লাইটটি ফ্রান্স থেকে অস্ট্রেলিয়ায় অবতরণ করে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এই তথ্য জা
২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের চলমান দীর্ঘমেয়াদী সংঘাতকে এক অভূতপূর্ব ও ভয়াবহ রূপ দেওয়ার দ্বারপ্রান্তে মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানে যেকোনো সময়ের চেয়ে বড় ও ব্যাপক পরিসরে ‘ভয়াবহ সামরিক হামলা’ চালানো হবে কিনা—সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একদম শেষ পর্যায়ে রয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
৩ ঘণ্টা আগে
চলতি বছরের শুরুর দিকে সুপ্রিম কোর্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে আক্রমণাত্মক শুল্কগুলো বাতিল করার পর, বিদেশি পণ্যের ওপর কর আরোপের বিকল্প পথ উন্মোচন করেছে তাঁর প্রশাসন। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশসহ ডজন ডজন বাণিজ্যিক অংশীদারের ওপর ১০ থেকে ১২ দশমিক ৫ পর্যন্ত নতুন শুল্ক আরোপ
৪ ঘণ্টা আগে