রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে লুহানস্কের লাইসিচানস্ক এ সেভেরোদোনেৎস্ক শহরে অন্তত ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর সেরহি হাইদাই। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গভর্নর সেরহি হাইদাই এক টেলিগ্রাম পোস্টে লিখেছেন, লুহানস্ক অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে ১২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। পুরো এলাকায় ৬০ টির বেশি বাড়ি বিধ্বস্ত হয়েছে।
তবে সেভেরোদোনেৎস্ক রুশ সেনারা ব্যর্থ হয়েছেন এবং পিছু হটেছেন বলে দাবি করেছেন গভর্নর সেরহি হাইদাই। তিনি বলেন, ‘এ শহরে ইউক্রেনের সেনাদের প্রতিরোধের মুখে টিকতে না পেরে পিছু হটেছে রুশ সেনারা।’
গভর্নরের এ মন্তব্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আল-জাজিরা।
এ ছাড়া সেভেরোদোনেৎস্ক থেকে ৩০ কিলোমিটার দক্ষিণের শহর হিরস্কে রুশ হামলায় আরও একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার দনবাসেও হামলা চালিয়েছে রুশ সেনারা। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভিডিও বার্তায় বলেছেন, ‘রাশিয়ার সামরিক বাহিনীর আগ্রাসনে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনবরত বোমাবর্ষণে ডনবাস অঞ্চলকে নরক বানিয়ে ফেলেছে রাশিয়া।’
যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনে অন্তত ৩ হাজার ৭৫২ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এবং ৪ হাজার ৬২ জন আহত হয়েছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার কার্যালয়।
এ বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। তারপর প্রায় তিন মাস হতে চলল যুদ্ধ চলছে দুই দেশের সেনাদের মধ্যে।

মার্কিন ম্যাগাজিন ‘দ্য পিপল’ জানায়, গত ১৭ আগস্ট তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ পরিবার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানায়নি। কয়েকটি সংবাদমাধ্যম অবশ্য জানিয়েছে, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।
১৩ ঘণ্টা আগে
দানিউব নদীর তীরে কাদামাটির বন্যাপ্রবণ একটি ছোট ভূখণ্ডকে কেন্দ্র করে গড়ে ওঠা স্বঘোষিত মাইক্রোরাষ্ট্র ‘লিবারল্যান্ড’। অখ্যাত এই রাষ্ট্রেরই নাগরিক হতে আবেদন করেছেন ৮ লাখের বেশি মানুষ! দেশটির প্রতিষ্ঠাতা ও স্বঘোষিত প্রেসিডেন্ট ভিট জেডলিচকা দাবি করেছেন, এখন পর্যন্ত নাগরিকত্বের জন্য...
১৪ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি গত সপ্তাহে নতুন একপর্যায়ে পৌঁছেছে। এআই প্রযুক্তির নির্মাতারাই এখন সতর্ক করছেন, অদূর ভবিষ্যতে এই প্রযুক্তি মানুষের নিয়ন্ত্রণের ক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে।
১৫ ঘণ্টা আগে
জাপানের জনপ্রিয় পর্নো তারকা হানা কুরাকি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। সোমবার (১৪ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, গত শনিবার টোকিওর একটি অ্যাপার্টমেন্ট থেকে হানার মরদেহ উদ্ধার করা হয়।
১৭ ঘণ্টা আগে