ঢাকা: যুক্তরাজ্যের চতুর্থ করোনা টিকা হিসেবে অনুমোদন পেল জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা। গতকাল শুক্রবার দেশটির মেডিসিন অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) এই অনুমোদন দিয়েছে।
এ নিয়ে যুক্তরাজ্যের ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন একটি টুইট বার্তায় বলেন, আমরা যখন সবাইকে ভ্যাকসিন নিতে উৎসাহ দিচ্ছি, তখন এক ডোজের ভ্যাকসিনটি ভাইরাস থেকে জনগণকে সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, “এটি যুক্তরাষ্ট্রের গণ টিকাপ্রয়োগ কর্মসূচির আরও একটি বড় হাতিয়ার। যা ইতিমধ্যে ১৩,০০০ এরও বেশি ব্রিটেনবাসীর জীবন বাঁচিয়েছে। অর্থাৎ আমরা এই মুহূর্তে চারটি নিরাপদ এবং কার্যকর ভ্যাকসিন মানুষকে দিতে পারছি যা এই মারণ ভাইরাস থেকে রক্ষা করতে সহায়তা করছে।
ব্রিটিশ সরকার আশা করছে যে, এই এক ডোজের ভ্যাকসিনটি আগামী দিনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এরই মধ্যে ব্রিটিশ সরকার ২০ মিলিয়ন ডোজের অর্ডার করা হয়েছে টিকা প্রস্তুতকারী সংস্থার কাছে। মার্কিন একটি পরীক্ষায় দেখা গিয়েছে, মাঝারি থেকে গুরুতর করোনারি সংক্রমণ প্রতিরোধে এই ভ্যাকসিনটি ৭২ শতাংশ কার্যকর।
যুক্তরাজ্যে এ পর্যন্ত ছয় কোটি ২০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। দেশটিতে ফাইজার এবং অ্যাস্ট্রেজেনেকার ভ্যাকসিন বেশি ব্যবহার করা হয়েছে।

পাকিস্তানের একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৭ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় আজ বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে বলে পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে।
২ ঘণ্টা আগে

হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় একটি কনটেইনার জাহাজ ও একটি বাল্ক ক্যারিয়ার ডুবে গেছে। গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এই নৌপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। বুধবার সামুদ্রিক নিরাপত্তাসংশ্লিষ্ট কর্মকর্তারা এসব তথ্য নিশ্চিত করেছেন।
৫ ঘণ্টা আগে
ব্রিকস সম্মেলনের পর এবার বিমসটেক সম্মেলনেও বাংলাদেশের শীর্ষপর্যায়ের কোনো প্রতিনিধির উপস্থিতি ছিল না। এ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখা হলে তা কৌশলে এড়িয়ে গেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এ ছাড়া বাংলাদেশে দুর্গাপূজা ও সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিষয়েও
১৭ ঘণ্টা আগে