
সম্প্রতি সামাজিক মাধ্যম ইউটিউবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলেছেন এক ইহুদি রাব্বি। ডেভিড ড্যানিয়েল কোহেন নামের ওই রাব্বি রীতিমতো হুমকি দিয়েছেন ফরাসি প্রেসিডেন্টকে। এই ইস্যুতে তদন্ত শুরু করেছে প্যারিস প্রসিকিউটরস অফিস।
ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪-এর এক প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার তদন্ত শুরুর বিষয়টি জানিয়েছে প্রসকিউটরস অফিস। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণার কারণেই মাখোঁকে এসব হুমকি দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।
ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতেইলু সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে কোহেন নামের ওই রাব্বির বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন। লিখেছেন, ‘তিনি প্রেসিডেন্ট মাখোঁকে অত্যন্ত ভয়ংকর ও অপমানজনক হুমকি দিয়েছেন। এবং এমন নয় যে এটিই প্রথম। একাধিক হুমকি দিয়েছেন তিনি, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
রেতেইলু জানান, বিপজ্জনক ও অপরাধমূলক কন্টেন্টের ওপর নজরদারির জন্য ফরাসি সরকারের অনলাইন প্ল্যাটফর্ম ‘ফ্যারোস’ বিষয়টি সম্পর্কে অবগত হয়েছে। পাশাপাশি ফৌজদারি কার্যবিধির ৪০ নম্বর ধারার অধীনে এসব বক্তব্য বিচার বিভাগেও পাঠানো হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, কোহেন রাব্বি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁকে উদ্দেশ্য করে এক ইউটিউব ভিডিওতে বলেন, ‘কফিনে ঢোকার জন্য প্রস্তুত হতে হবে এই ফরাসি প্রেসিডেন্টকে। তিনি ঈশ্বরের বিরুদ্ধে কথা বলছেন। এর মূল্য কী হতে পারে ঈশ্বরই তাঁকে তা বুঝিয়ে দেবেন। আগামী সেপ্টেম্বরের মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণার মধ্য দিয়ে ঈশ্বরের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছেন মাখোঁ। তিনি প্রচণ্ড মাত্রায় ইহুদিবিদ্বেষী।’
এদিকে, কোহেনের এমন বক্ত্যের কড়া নিন্দা জানিয়েছেন ফ্রান্সের প্রধান রাব্বি হাইম করসিয়া। তিনি কোহেনের বক্তব্যকে ‘অসহনীয়’ আখ্যা দিয়েছেন। তিনি জানান, কোহেন কখনো ফ্রান্সে কোনো রাব্বিনিক পদে ছিলেন না এবং ফরাসি কোনো রাব্বিনিক স্কুল থেকে প্রশিক্ষণও পাননি তিনি।

জাপানের রাজধানী টোকিওর উত্তরে শিন-কানুমা স্টেশনে ট্রেনের ধাক্কায় চার শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় সকাল ১০টা ৪৬ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে রেললাইনটির পরিচালনাকারী প্রতিষ্ঠান তোবু রেলওয়ে।
৫ মিনিট আগে
সংঘাত তীব্র হওয়ার কারণে সুদানের কর্দোফান অঞ্চলে নতুন করে ২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে অঞ্চলটির সবচেয়ে বড় শহর এল ওবেইদে গুরুত্বপূর্ণ পানি ও বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা অব্যাহত রয়েছে।
৪ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মির্জা গালিব স্ট্রিটের হোটেল শিখা ইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ নয়জন নিহত হওয়ার ঘটনায় হোটেলটির ইজারাদার আবু জাফরকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। এ ঘটনায় হোটেলের দুই কর্মীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই ইন্ডিয়ার প্রতিবেদন...
৫ ঘণ্টা আগে
হরমুজ প্রণালির দক্ষিণ অংশে নীরবে এক বিশেষ ও গোপন নৌপথ চালু করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এই পথ ব্যবহার করে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে পৌঁছাচ্ছে। যুদ্ধ এখনো অচলাবস্থায় থাকলেও হরমুজ প্রণালিতে তেল পরিবহন সচল রাখার এই উদ্যোগকে যুক্তরাষ্ট্রের একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
৭ ঘণ্টা আগে