যুক্তরাষ্ট্র রাশিয়াকে যুদ্ধে টানার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের অজুহাত হিসেবে যুক্তরাষ্ট্র এই যুদ্ধ চাইছে। গতকাল মঙ্গলবার মস্কোতে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এমনটি বলেন পুতিন ।
ইউক্রেন সীমান্তে রাশিয়া সেনা বাড়ানোর পরই দেশ দুটির মধ্যে যুদ্ধের শঙ্কা তৈরি হয়েছে।
এ নিয়ে সংবাদ সম্মেলনে পুতিন বলেন, ইউরোপে ন্যাটো জোট বাহিনী নিয়ে রাশিয়ার উদ্বেগকে উপেক্ষা করছে যুক্তরাষ্ট্র।
এদিকে মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেন, রাশিয়া হামলা চালালে শুধু ইউক্রেনের সঙ্গে যুদ্ধ হবে না। এটি হবে ইউরোপের সঙ্গে একটি পূর্ণমাত্রার যুদ্ধ।
ইউক্রেনে সফররত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন সাংবাদিকদের বলেন, পুতিন ইউক্রেনের মাথায় বন্দুক ধরে আছেন। এ সময় তিনি ক্রেমলিনকে এই সামরিক বিপর্যয় থেকে সরে আসার আহ্বান জানান।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কিয়েভে বৈঠকের পর বরিস জনসন বলেন, হামলা হলে পাল্টা লড়াই করবে ইউক্রেনের সেনাবাহিনী। তিনি বলেন, ‘ইউক্রেনে ২ লাখ নারী ও পুরুষ অস্ত্র নিয়ে তৈরি রয়েছে। তারা খুব ভয়াবহ প্রতিরোধ গড়ে তুলবে। আমি আশা করি যে তিনি সংঘাতের পথ থেকে সরে আসবেন।’
বরিস জনসন সতর্ক করে বলেন, যুক্তরাজ্য রাশিয়ার আগ্রাসনের জবাব দেবে। রুশ সেনারা ইউক্রেনের ভূখণ্ডে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তাদের প্রতিরোধে একাধিক নিষেধাজ্ঞা ও অন্যান্য পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র।
স্থিতিশীল শাসন ও রাশিয়া থেকে জ্বালানি স্বাধীনতা পাওয়ার জন্য এরই মধ্যে ইউক্রেনকে ১১ কোটি ৯০ লাখ ডলার অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ লাখ ৫০ হাজার আফিম ট্যাবলেট বা ওপিওয়েড জব্দ করেছে ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি (এনডিএলইএ)। সংস্থাটি দাবি করছে, এসব ট্যাবলেট ভারত ও বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে।
৩৬ মিনিট আগে
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সকালে ৪০ বছর বয়সী সাইকুন খান তাঁর ছেলেকে বলেছিলেন, তিনি মোটরসাইকেলের জন্য নতুন টায়ার কিনতে বাজারে যাচ্ছেন। শিগগিরই ফিরে এসে তাদের জমিতে বোনা পেঁয়াজের পরিচর্যা করবেন। তিনি আর ফিরে আসেননি।
১ ঘণ্টা আগে
টানা এক বছরেরও বেশি সময় ধরে চলা দুর্নীতিবিরোধী তীব্র ছাত্র আন্দোলন ও ক্রমবর্ধমান জন অসন্তোষের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
১ ঘণ্টা আগে
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহের সোমবার সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। সেখানে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১২ নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্রের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করেছে।
১ ঘণ্টা আগে