ইউরোপীয় ইউনিয়ন যদি ইউক্রেনকে ‘প্রার্থীর মর্যাদা’ দেয় তবে দেশটি রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে জিতে যাবে। শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই কথা বলেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জেলেনস্কি বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন যদি ইউরোপীয় কমিশনের পরামর্শ মোতাবেক ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের ‘প্রার্থীর মর্যাদা’ দেয় তবে তাঁর দেশ রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে জয়ের কাছাকাছি পৌঁছে যাবে।
এক টুইটে জেলেনস্কি বলেন, ‘আমি ইউরোপীয় ইউনিয়নে প্রার্থিতা পদের ব্যাপারে ইউরোপীয় কমিশনের ইতিবাচক অবস্থানের প্রশংসা করি। এটি ইইউয়ের সদস্যপদ প্রাপ্তির প্রথম ধাপ যা নিশ্চিতভাবে আমাদের জয়ের আরও অনেক কাছাকাছি নিয়ে যাবে।’
জেলেনস্কি টুইটে আরও বলেন, ‘আমি এই ঐতিহাসিক সিদ্ধান্তের জন্য উরসুলা ভ্যান ডার লেয়ন এবং ইউরোপীয় কমিশনের প্রতিটি সদস্য দেশের কাছে কৃতজ্ঞ। আমি আশা করি, এই বিষয়ে আগামী সপ্তাহে ইউরোপীয় কাউন্সিলের কাছ থেকেও ইতিবাচক সিদ্ধান্তই আসবে।’
এদিকে, একই বিষয়ে ইউক্রেনীয়দের হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী ড্যানিশ শ্যামিহাল বলেছেন, তাঁরা এই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞ। এই টুইটে শ্যামিহাল লিখেন, ‘এই সিদ্ধান্তের জন্য উরসুলা ভ্যান ডার লেয়নের কাছে কৃতজ্ঞ। এটি ইউক্রেনকে ইউরোপের অভ্যন্তরীণ বাজারের সঙ্গে একীভূত হতে দারুণভাবে এগিয়ে নিয়ে যাবে এবং ইউক্রেনকে পুনর্গঠন করে আবারও ইউরোপের মানে নিয়ে যাবে।’

লাল জার্সি পরা খেলোয়াড়েরা আনন্দে লাফাচ্ছেন। সতীর্থদের গায়ে ছিটিয়ে দিচ্ছেন শ্যাম্পেন। চারপাশে উড়ছে ছোট ছোট রঙিন কাগজের টুকরো ও রঙিন ফিতা। মোবাইল ফোন হাতে উল্লাসে মেতে উঠেছেন দর্শকেরা। দৃশ্যটি দেখে মনে হতে পারে, সদ্যই বিশ্বকাপ জিতেছে কোনো ফুটবল দল।
৫ ঘণ্টা আগে
ফ্রান্সের ফুটবল তারকা ২৪ বছর বয়সী মাইকেল ওলিসের বিরুদ্ধে তাঁর সাবেক প্রেমিকা ও সন্তানের মা ৩৪ বছর বয়সী ফাতিমা জাউনব্রেচার গুরুতর অভিযোগ তুলেছেন। আলিয়াহ নুর নামে তাঁদের ২০ মাস বয়সী এক গোপন কন্যাও রয়েছে।
৭ ঘণ্টা আগে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ করতে গিয়ে পুলিশের বাধার মুখে পড়েছেন বিরোধী কংগ্রেসের শীর্ষ নেতারা। মঙ্গলবার (২১ জুলাই) কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে দলটির নেতা-কর্মীরা রাজধানী নয়াদিল্লিতে প্রধান
৮ ঘণ্টা আগে
জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে পদ থেকে সরিয়ে দেওয়ার পর এর জন্য ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ওলেক্সান্দর সিরস্কিকে দায়ী করছেন অনেকে। এই অবস্থায় সিরস্কির ভবিষ্যৎ নিয়ে দেশটিতে রাজনৈতিক ও সামরিক অস্থিরতা ক্রমেই বাড়ছে।
৯ ঘণ্টা আগে