
বিশ্বের তিনটি বৃহৎ তামাক কোম্পানির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আছে ব্রিটেন থেকে প্রকাশিত বিখ্যাত সাময়িকী দ্য ইকোনমিস্টের মূল কোম্পানির। সম্প্রতি আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক তদন্তে বিষয়টি উঠে এসেছে। বিষয়টি প্রকাশিত হওয়ার পর বেশ চাপে পড়েছে বিশ্লেষণধর্মী প্রাচীন এই সংবাদমাধ্যমের মূল কোম্পানি।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, দ্য ইকোনমিস্টের অঙ্গ প্রতিষ্ঠান ইকোনমিস্ট ইমপ্যাক্টের সঙ্গে বিশ্বের শীর্ষ তিন তামাক ব্যবসায় কোম্পানি ফিলিপ মরিস ইন্টারন্যাশনাল, জাপান টোব্যাকো ইন্টারন্যাশনাল এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর সরাসরি বাণিজ্যিক সম্পর্ক আছে।
দ্য গার্ডিয়ানের খবর প্রকাশের পর থেকেই ইকোনমিস্ট ইমপ্যাক্ট বেশ চাপে আছে। কারণ, এই অভিযোগের সূত্র ধরে স্বাস্থ্য খাত নিয়ে কাজ করা এই থিংক ট্যাংকের স্বাস্থ্যসংক্রান্ত সেমিনার থেকে বিপুল পরিমাণ চিকিৎসক, গবেষক বেরিয়ে যাওয়ার ঘোষণা দিচ্ছেন।
ইকোনমিস্ট ইমপ্যাক্ট গত বছরে স্বাস্থ্যসংক্রান্ত ১৩৬টি ইভেন্টের আয়োজন করেছিল। এ বছরও থিংক ট্যাংকটি বেশ কয়েকটি ইভেন্টের আয়োজন করেছে। কিন্তু সর্বশেষ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত হতে যাওয়া ক্যানসার নিয়ে একটি সেমিনার বাতিল করতে বাধ্য হয়েছে। কারণ এই সেমিনারে যাদের কথা বলার কথা, তারা সবাই সেখানে যোগ দিতে অস্বীকার করেছেন।
এই অবস্থায় ইকোনমিস্ট ইমপ্যাক্ট আয়োজিত লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া দুটি সম্মেলনের ভবিষ্যৎও ভারসাম্যহীন হয়ে পড়েছে। এই দুটি সম্মেলন হলো—‘ফিউচার অব হেলথ ইউরোপ’ এবং ‘এআই ইন হেলথ সামিট’। এ দুটি সম্মেলনে যথাক্রমে শতাধিক বক্তা ও ৫৫০ জন অতিথি এবং ৬০ জন বক্তা ও ৩০০ জন অতিথি উপস্থিত থাকার কথা আছে।
এই দুটি সম্মেলনে যুক্তরাজ্যের ১৭ জন নেতৃস্থানীয় স্বাস্থ্য খাতের নির্বাহীর বক্তৃতা দেওয়ার কথা আছে। তাঁদের মধ্যে ইংল্যান্ডের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, স্কটিশ সরকারের প্রধান চিকিৎসা কর্মকর্তা এবং ব্রিটেনে ন্যাশনাল হেলথ সার্ভিসের সংক্রমণ ব্যবস্থাপনা ও অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের ক্লিনিক্যাল ডিরেক্টর, ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি এবং ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড কেয়ার এক্সিলেন্সের শীর্ষ কর্মকর্তা আছেন।
ইকোনমিস্ট ইমপ্যাক্টের তামাক ব্যবসায় জড়িত থাকার বিষয়ে কথা বলতে গিয়ে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ইনস্টিটিউট অব হেলথ ইক্যুইটির পরিচালক এবং স্বাস্থ্য বৈষম্যের ওপর কাজ করা বৈশ্বিক আইকন অধ্যাপক স্যার মাইকেল মারমট বলেছেন, ‘আমি যখন এই অনুষ্ঠানে বক্তৃতা করার আমন্ত্রণ গ্রহণ করি, তখন জানতাম না যে বড় তামাক কোম্পানিগুলোর সঙ্গে ইকোনমিস্ট ইমপ্যাক্টের সম্পর্ক আছে। এখন আমি সচেতন, আমি আর সম্মেলনে উপস্থিত হব না। আমি কখনোই তামাকশিল্পের সঙ্গে কাজ করিনি এবং করব না এবং আমি হতাশ যে এই বিবরণগুলো আগে থেকে প্রকাশ করা হয়নি।’

ইউক্রেন যুদ্ধ চলার মধ্যেই দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়ায় বিপুল পরিমাণ জ্বালানি পাঠানো হচ্ছে। এর মধ্যে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞার আওতায় থাকা কয়েকটি ট্যাংকারও ব্যবহার করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের বন্দর নথি ও জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণে এসব তথ্য উঠে এসেছে।
৭ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার কুখ্যাত সিরিয়াল কিলার ইভান মিলাট আরও অন্তত ৩০টি হত্যাকাণ্ড ও নিখোঁজের ঘটনায় জড়িত থাকতে পারেন বলে দেশটির নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পার্লামেন্টারি তদন্তে উঠে এসেছে। পুরোনো ও অমীমাংসিত মামলাগুলো নতুন করে তদন্তের জন্য বিচার বিভাগীয় কমিশন ও পুলিশের বিশেষ টাস্কফোর্স গঠনের দাবি উঠেছে।
৭ ঘণ্টা আগে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, তাঁর বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাসহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র কয়েকজন নেতা দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন। আজ মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে তাঁরা আটক হন।
৮ ঘণ্টা আগে
জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থা ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিসের (বিএনডি) সাবেক প্রধান অগাস্ট হ্যানিংকে গুপ্তচরবৃত্তি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। জার্মানির ইতিহাসে অন্যতম গুরুতর গুপ্তচর কেলেঙ্কারি হিসেবে দেখা হচ্ছে ঘটনাটিকে।
১১ ঘণ্টা আগে