আকস্মিকভাবে এক দর্শকের মৃত্যুর ঘটনায় স্প্যানিশ ফুটবল লীগ লা লিগার গ্রেনাডা বনাম অ্যাথলেটিক বিলবাওয়ের মধ্যকার রোববারের ম্যাচটি বাতিল করা হয়েছে।
এ বিষয়ে ব্রিটিশ ডেইলি স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, মাঠের মধ্যে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম এস্তাদিও নুয়েভো লস কারমেনেসে। তিনি গ্রানাডার সমর্থক ছিলেন। তাঁর মৃত্যুর খবর প্রচারিত হওয়ার পর লা লিগার নিয়মিত দর্শক ও সাংবাদিকেরা সমবেদনা জানান।
প্রতিবেদনে বলা হয়—এস্তাদিও যখন হৃদ্রোগে আক্রান্ত হন ততক্ষণে দুই দলের মধ্যে খেলা শুরু হয়ে গিয়েছিল। পরে ১৭ মিনিটের মধ্যে ওই ম্যাচটি সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়। যদিও পরে দুই দলই ম্যাচটি পুরোপুরি বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
লা লিগা কর্তৃপক্ষ জানিয়েছে, ম্যাচটি পরবর্তীতে খেলার জন্য পুনরায় তারিখ নির্ধারণ করা হবে। এই ঘটনায় লীগের অন্যান্য দলও শোক জানিয়েছে। কাতালান শিবির থেকে এক বিবৃতিতে বলা হয়েছে—‘গ্রেনাডা এবং অ্যাথলেটিক ক্লাবের মধ্যে খেলা চলাকালীন মারা যাওয়া ভক্তের প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে এফসি বার্সেলোনা।’
সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাক্সে ভ্যালেন্সিয়া ক্লাব লিখেছে, ‘গ্রেনাডা-অ্যাথলেটিক ম্যাচে প্রাণ হারানো ভক্তের পরিবার এবং বন্ধুদের প্রতি আমাদের সমবেদনা জানাই।’
জানা গেছে, হৃদ্রোগে আক্রান্ত হওয়ার পর চিকিৎসকেরা যখন গ্যালারিতে এস্তাদিও কাছে যান তখনো মাঠে উপস্থিত ছিলেন দুই দলের খেলোয়াড়েরা। কিন্তু শেষ পর্যন্ত এস্তাদিওর অবস্থার উন্নতি না হলে খেলোয়াড়েরা ড্রেসিংরুমে ফিরে যান। তবে খেলাটি যখন বাতিল করা হয়—ততক্ষণে ১-০ তে এগিয়ে ছিল অ্যাথলেটিক বিলবাও।

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছেন ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারো। তিনি বর্তমান প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দ্য সিলভাকে পেছনে ফেলেছেন। ফলে চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠেয় দ্বিতীয় দফার ভোটে লুলার মুখোমুখি হবেন তিনি।
১৮ মিনিট আগে
জাপানের ওকিনাওয়ায় একটি হোটেলে নারীর মরদেহ উদ্ধারের পর হত্যার সন্দেহে এক মার্কিন নৌসেনাকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাতে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
২১ মিনিট আগে
মিয়ানমারের বাংলাদেশ সংলগ্ন রাজ্য রাখাইনের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি ২০২৪ সালে ওই রাজ্যের বিশাল অংশের নিয়ন্ত্রণ নেয়। নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে উত্তর মিয়ানমারে আরাকান আর্মি রোহিঙ্গাদের গ্রাম ধ্বংস করেছে, তাদের জমির ওপর বন্দীশিবির, সামরিক ব্যারাক ও বসতি গড়ে তুলেছে।
২ ঘণ্টা আগে
স্কুলশিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ফ্রান্স। স্কুলের প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। কোথাও কোথাও পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তা বাহিনী কাঁদানে গ্যাসও ছুড়েছে। ছড়িয়ে পড়েছে সহিংসতা। মঙ্গলবার নতুন করে বড় ধরনের বিক্ষোভের কর্মসূচি দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে