
২০২৪ সালের অস্ট্রিয়ার ভিয়েনায় মার্কিন পপ তারকা টেলর সুইফটের কনসার্টে বোমা হামলার ষড়যন্ত্রে সহায়তার অভিযোগে সিরিয়ার এক কিশোরের বিরুদ্ধে মামলা করেছে জার্মানির ফেডারেল প্রসিকিউটররা।
আজ শুক্রবার (২৭ জুন) জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্ত কিশোরের নাম মোহাম্মদ। কথিত ইসলামিক স্টেট (আইএস) এর সমর্থক সে। তার বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সহায়তা ও রাষ্ট্রের নিরাপত্তা বিপন্ন করতে গুরুতর সহিংসতা পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউটরদের বরাতে বলা হয়, গত বছর এপ্রিল থেকে ওই কিশোর আইএস-এর মতাদর্শ অনুসরণ করতে শুরু করে এবং জুলাই মাসে এক অস্ট্রিয়ার এক তরুণের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। ওই যুবক টেলর সুইফটের কনসার্টে বোমা হামলার পরিকল্পনায় যুক্ত ছিলেন।
অভিযুক্ত মোহাম্মদ কনসার্টে হামলার জন্য বোমা তৈরির নির্দেশিকা আরবি থেকে অনুবাদ করে অস্ট্রিয়ার ওই তরুণকে সরবরাহ করেছিলেন এবং ইন্টারনেটের মাধ্যমে বিদেশে অবস্থানরত এক আইএস সদস্যের সঙ্গে তার যোগাযোগ করিয়ে দেন।
শুধু এসবই নয়, ওই তরুণকে আইএসে যোগদানের জন্য আনুগত্যের শপথপত্রের একটি নকশাও সরবরাহ করে মোহাম্মদ। পরবর্তীতে ওই নকশা অনুসরণ করে অস্ট্রিয়ান ওই তরুণ আইএসে যোগ দেন।
আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, মোহাম্মদকে প্রথম গ্রেপ্তার করা হয় ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে জার্মানির পূর্বাঞ্চলীয় শহর ফ্রাঙ্কফুর্ট আন দের ওডারে। তার তখন ১৫ বছর বয়স ছিল এবং একটি স্কুলে পড়াশোনা করছিল। তবে কিছুদিন পর তাকে ছেড়ে দেওয়া হয়।
জার্মানির পশ্চিমাঞ্চলীয় কার্লসরুহে শহরের ফেডারেল প্রসিকিউটররা জানিয়েছেন, গত ১৭ জুন বার্লিনের একটি আঞ্চলিক উচ্চ আদালতে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এখন আদালত মামলাটি গ্রহণযোগ্য কি না, সেই বিষয়ে সিদ্ধান্ত দেবেন।
উল্লেখ্য, গত গ্রীষ্মে টেলর সুইফটের ‘ইরাস ট্যুর’-এর অংশ হিসেবে ভিয়েনায় তিনটি কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেগুলো বাতিল করা হয়েছিল সন্ত্রাসী হামলার হুমকির কারণে। কর্তৃপক্ষ জানায়, আইএস-সমর্থকদের ষড়যন্ত্রের তথ্য পাওয়ার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ওই ঘটনায় অস্ট্রিয়ার ১৯ বছর বয়সী এক নাগরিকসহ তিনজনকে আটক করা হয়। এদের মধ্যে একজনের উত্তর ম্যাসিডোনীয় শিকড় রয়েছে। তদন্তে যুক্তরাষ্ট্রও গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করেছে।
পরবর্তীতে এক ইনস্টাগ্রাম পোস্টে টেলর সুইফট বলেছিলেন, ‘কনসার্ট বাতিলের পেছনের কারণটি আমাকে নতুনভাবে ভীত করেছে এবং প্রচণ্ড অপরাধবোধে ভুগিয়েছিল। কারণ অনেকেই ওই কনসার্টে অংশ নিতে প্রস্তুতি নিচ্ছিলেন।’

লেবাননের দক্ষিণাঞ্চলে কথিত ইয়েলো লাইন দিয়ে বাফার জোন বানিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ)। এখন দখল করা এলাকা আরও বাড়ানোর পাঁয়তারা চলছে। গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে বাফার জোনের বাইরে আরও সাত শহরের বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দেয় আইডিএফ।
৪ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে আছে নিউইয়র্ক সিটিতে মাদক পাচারের অভিযোগে ফেডারেল বিচারের মুখোমুখি প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর আইনি খরচ বহনের অনুমতি। চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাহিনী তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর এই বিচার শুরু হয়।
৫ ঘণ্টা আগে
ভারতশাসিত কাশ্মীরে পর্যটক গাইড হিসেবে কাজ করেন ৩০ বছর বয়সী নাজাকাত আলী। প্রায়ই তাঁর কাছে ফোন করে পর্যটকেরা জানতে চান সেখানকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে। পেহেলগামে সন্ত্রাসী হামলার এক বছর হয়ে গেলেও মানুষের মনে এখনো অনেক আতঙ্ক।
৫ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে ইরানের তেল অবকাঠামো আগামী তিন দিনের মধ্যেই মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে। রোববার (২৬ এপ্রিল) ফক্স নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অবরোধের কারণে ইরান তার তেল জাহাজে তুলতে পারছে না, ফলে পাইপলাইনে জমে থাকা তেলের চাপ
৭ ঘণ্টা আগে