ভুল করে নিজের ছেলের গলায় ছুরি ধরে ছিনতাইয়ের চেষ্টা করেছেন এক বাবা। ঘটনাটি স্কটল্যান্ডের গ্লাসগো শহরে গত বছরের নভেম্বরের। তবে সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনের মাধ্যমে এটি প্রকাশ্য আসে।
প্রতিবেদনে বলা হয়, ৪৫ বছর বয়সী এক ব্যক্তি মাস্ক পরে গ্লাসগোর ক্রানহিলের একটি এটিএম বুথে ভুল করে নিজ ছেলেকেই টার্গেট করেন। ১৭ বছর বয়সী ওই ছেলেটি বাড়ির কাছেই এক এটিএম বুথ থেকে ১০ পাউন্ড তোলে। এমন সময় পাশে অন্ধকারে কালো রঙের হুডি ও মুখে মাস্ক পরা একজনকে দেখতে পায়।
এ ঘটনার বর্ণনা দিয়ে প্রসিকিউটর ক্যারি স্টিভেনস বলেন, ওই কিশোর যখন টাকা তুলে কার্ড পকেটে ঢোকায়। তখন বাঁয়ে ঘুরতেই তার মুখের পাশে কিছু অনুভব করে। এরপর সামনে লম্বা একটি ছুরি দেখতে পায় সে। এ সময় হুডি পরা ওই ব্যক্তি তাকে পাউন্ডগুলো দিয়ে দিতে বলেন। তাৎক্ষণিকভাবে নিজের বাবার কণ্ঠস্বর টের পায় সে। ওই কিশোর তখন বলে, ‘তুমি কি সিরিয়াস? তুমি চিনতে পেরেছ আমাকে?’ তখন হুডি পরা লোকটি বলেন, ‘আমি এসব কেয়ার করি না।’ এরপর ওই কিশোর তার মাস্ক খুলে এবং জিজ্ঞেস করে, ‘তুমি কী করছ এসব?’ তখন ছেলেকে চিনতে পেরে তিনি বলেন, ‘আমি দুঃখিত, আমার কিছু করার ছিল না।’
প্রসিকিউটর ক্যারি আরও বলেন, ঘটনার পর ওই কিশোর দ্রুত সেখান থেকে চলে যায় এবং পুলিশ জেনে যাওয়ার আগে পরিবারকে জানায়। পরে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতে দোষ স্বীকার করে বলেন, ‘আমি চিনতে পারিনি ওকে। আমার অন্যায় হয়েছে—এমন কাজ করা।’
অভিযুক্ত ব্যক্তিকে ২৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ড দেওয়ার পর স্থানীয় শেরিফ আদালতকে বলেন, ‘এমন ঘটনা সত্যিই বিরল।’
আরও খবর পড়ুন:

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১ ঘণ্টা আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
২ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
৪ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৪ ঘণ্টা আগে