২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলার কয়েক মাস আগে ভ্যালেরি জালুঝনি সেনাপ্রধান হয়েছিলেন। ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তম উমেরভ গতকাল বৃহস্পতিবার তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়ার কথা জানান।
পরে প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, তিনি জেনারেল সিরস্কিকে ইউক্রেনের সেনাপ্রধানের পদে নিয়োগ করেছেন।
জেলেনস্কি বলেছেন, ‘আজ থেকেই নতুন টিম সেনাবাহিনীকে নেতৃত্ব দেবে। ইউক্রেনের সেনাবাহিনীর কমান্ডার ইন চিফ হিসাবে আমি জেনারেল সিরস্কিকে নিয়োগ করেছি।’
কী বললেন জালুঝনি ও জেলেনস্কি?
জেলেনস্কি লিখেছেন, ‘আমি জালুঝনির সঙ্গে দেখা করে বলেছিলাম, এবার নতুন কোনো নেতা সেনার দায়িত্ব নিক। আমরা বিষয়টা নিয়ে আলোচনা করি এবং ঠিক হয়, এবার নেতৃত্বে নতুন কারো আসা উচিত। আমি জেনারেলকে টিমের অংশ হিসাবে কাজ করার অনুরোধ করেছি।’
জালুঝনি বলেছেন, জেলেনস্কির সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ ও গভীর আলোচনা হয়েছে। লড়াইয়ের ময়দানে কৌশল বদল করা নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেছেন, ‘২০২২ সালের কাজ এবং ২০২৪ সালের কাজের মধ্য়ে ফারাক আছে। নতুন বাস্তবতার সঙ্গে পরিবর্তন দরকার। সবাই মিলে আমরা জিতব।’
এরপর যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা জেনারেল সিরস্কির সঙ্গে একযোগে কাজ করবে।
জালুঝনি সাফল্যের সঙ্গে রাশিয়ার আক্রমণ থেকে কিয়েভকে বাঁচিয়েছিলেন এবং পরবর্তীকালে রাশিয়ার হাত থেকে ইউক্রেনের কিছু এলাকা আবার দখল করতে পেরেছিলেন। কিন্তু বলা হয়, তাঁর রাজনৈতিক উচ্চাশা ছিল। তিনি অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন।
গত বছর থেকেই জেলেনস্কি ও জালুঝনির মধ্যে মতবিরোধের বিষয়টি সামনে এসেছে। মিডিয়া রিপোর্ট বলছে, গত সপ্তাহেই তিনি জালুঝনিকে সরিয়ে দিতে চেয়েছিলেন। কিন্তু তখন তাঁকে সরানো সম্ভব হয়নি।
বৃহস্পতিবার জেলেনস্কি ও জালুঝনি সামাজিক মাধ্যমে দুটি বিবৃতি দিয়েছেন যা দেখে মনে হয়েছে, তারা দুজনে ঐক্যের একটা ছবি তুলে ধরতে চেয়েছেন।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরে থাকা কিছু অনুমোদনহীন স্থাপনা সরিয়ে দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। বুধবার (১৯ আগস্ট) রাতে হাইকমিশনের ভিসা বিভাগের কাছাকাছি এলাকায় থাকা এসব স্থাপনা সরানো হয়। ভারতীয় কর্তৃপক্ষের দাবি, স্থাপনাগুলো হাইকমিশন চত্বরের নির্ধারিত...
৩৩ মিনিট আগে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগার থেকে মুক্তি পেলে দেশটির সামরিক বাহিনী বা সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে নতুন করে বিরোধে জড়াবেন না বলে দাবি করেছেন তাঁর ঘনিষ্ঠ সহযোগী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) মুখপাত্র...
২ ঘণ্টা আগে
ভারতের তরুণ প্রজন্মের বদলে যাওয়া জীবনধারা ও সৌন্দর্যচর্চার প্রতি বাড়তে থাকা আগ্রহ দেশটির বিউটি ও পার্সোনাল কেয়ার খাতে এক বিশাল উত্থান ঘটাচ্ছে। বিশেষ করে জেনারেশন জেড বা জেন-জি এখন এই বাজারের প্রধান চালিকাশক্তি হয়ে উঠেছে।
২ ঘণ্টা আগে
বেলজিয়ামের এক সময়ের গাড়ি বিক্রেতা ২৬ বছর বয়সী ক্লেমাঁ ভানডেনকার্কহোভকে আনুষ্ঠানিকভাবে নিজের ছেলে হিসেবে স্বীকৃতি দিয়েছেন দেশটির রাজপরিবারের সদস্য প্রিন্স লরাঁ। আইনি স্বীকৃতির ফলে ক্লেমাঁ এখন রাজপুত্রের মর্যাদা পাবেন।
৩ ঘণ্টা আগে