
যুক্তরাজ্যের ওয়েলসে দুই শিক্ষক এবং এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের অপরাধে ১৫ বছরের কারাদণ্ড পেল ১৪ বছর বয়সী এক কিশোরী। গত বছর এপ্রিলে ওয়েলসের ওয়েলশ কাউন্টির কারমাথেনশায়ারের একটি স্কুলে ঘটে এ ঘটনা। ফিয়োনা ইলিয়াস এবং লিজ হপকিনস নামের দুই শিক্ষককে একটি মাল্টি পারপাস টুল দিয়ে জখম করে ওই কিশোরী। ঘটনার সময় তার বয়স ছিল ১৩ বছর। এখনো মেয়েটি প্রাপ্তবয়স্ক না হওয়ায় তার পরিচয় প্রকাশ করা হয়নি।
প্রসিকিউটর উইলিয়াম হিউজেস কেসির দেওয়া তথ্যমতে, সবচেয়ে গুরুতর আহত হন শিক্ষক লিজ হপকিন্স। তাঁর ঘাড়, হাঁটু, পায়ের নিচের অংশ, বুক ও কাঁধের নিচে ছুরিকাঘাতের চিহ্ন ছিল।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, আক্রমণের আগে মেয়েটি তার বন্ধুদের বলেছিল, সে এমন কিছু করতে যাচ্ছে যার জন্য তাকে স্কুল থেকে বহিষ্কার করা হতে পারে। ঘটনাটি শিক্ষিকা ফিয়োনা ইলিয়াসকে কেন্দ্র করেই ঘটবে বলেও ইঙ্গিত দিয়েছিল সে।
আদলতে প্রদর্শিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, বন্ধু ও সহপাঠীদের কথা বলার একপর্যায়ে স্কুলের হলরুমে অন্য শিক্ষার্থীদের একটি ছুরি দেখায় কিশোরী। কিছুক্ষণ পর শিক্ষক ফিয়োনা ইলিয়াসের পেছন পেছন হলরুম থেকে বেরিয়ে যায়। দুই হাত পকেটে ঢুকিয়ে রেখে শিক্ষকের সঙ্গে কথা বলতে দেখা যায় মেয়েটিকে। হঠাৎ ছুরি বের করে ফিয়োনার ওপর আক্রমণ শুরু করে। তাকে বাধা দেওয়ার চেষ্টা করেন আরেক শিক্ষক হপকিনস। তখন তাঁকেও গুরুতরভাবে জখম করে ওই শিক্ষার্থী। পরে অন্য শিক্ষকেরা তাকে আটকানোর চেষ্টা করলে সে দৌড়ে পালায়। পালানোর আগে স্কুলের আরেক শিক্ষার্থীকেও ছুরিকাঘাত করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মেয়েটি ছুরি বের করে চিৎকার করে বলেছিল, ‘আমি তোদের খুন করব।’
সিসিটিভি ফুটেজে দেখা যায়, হামলার আগে সে অস্বাভাবিক আচরণ করছিল। হলরুমে প্রবেশ করে সে একটি পর্দার আড়ালে প্রায় আধা ঘণ্টা বসে ছিল। একসময় মাটিতে ক্রমাগত ছুরিকাঘাত করতে দেখা যায় তাকে।
পুলিশের তথ্যমতে, ঘটনার পর পুলিশ ভ্যানে বসে সে ব্যঙ্গ করে বলে, ‘হায়! আমি ওদের ছুরি মেরেছি!’ সে আরও বলে, ‘আমার মনে হয় গণমাধ্যমগুলোতে খবর হবে এটা, তখন আমাকে অনেকেই চিনবে। তারকা হওয়ার দারুণ একটা উপায় এটা।’ কিন্তু এর কিছুক্ষণ পর সে আবার ভেঙে পড়ে। আঘাতপ্রাপ্তরা বেঁচে আছে কিনা জানতে চেয়ে সে বলে, ‘পরিবারকে কীভাবে মুখ দেখাব আমি!’
স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, শিক্ষকদের আঘাত করতে যে মাল্টি পারপাস টুলটি ব্যবহার করেছে ওই শিক্ষার্থী, সেটি তার বাবার ছিল।

ইরান সমর্থিত ইয়েমেনি গোষ্ঠী হুতিদের গত এক সপ্তাহের সামরিক তৎপরতার পর তাদের নিয়ন্ত্রণে রাখতে তেহরানকে সহযোগিতা করার জন্য গোপনে অনুরোধ জানিয়েছে চীন। সৌদি আরব বেইজিংয়ের কাছে সহায়তা চাওয়ার পর চীন ইরানের কাছে এই বার্তা দিয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত তিন ইরানি কর্মকর্তা। তাঁরা নাম প্রকাশ...
১ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ গুরুত্বপূর্ণ এক পর্যায়ে এসে পৌঁছেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষ করতে ফের বড় ধরনের হামলা শুরু করবেন কি না, সে বিষয়ে তাঁকে শিগগিরই বড় সিদ্ধান্ত নিতে হবে বলে তিনি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে...
১ ঘণ্টা আগে
সৌদি আরবের কাছে লকহিড মার্টিনের তৈরি এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্ট। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মধ্যপ্রাচ্যে সৌদি আরব আরও গভীরভাবে যুদ্ধে জড়িয়ে পড়ার সময় এই অনুমোদনের খবর এল।
১ ঘণ্টা আগে
সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। এতে এখন পর্যন্ত মোট অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু। এদিকে, সৌদি আরবের দাবি করা মক্কায় হামলার বিষয়টি অস্বীকার করেছে হুতিরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে