
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে ব্রিটিশ রাজপরিবারের সাবেক সদস্য প্রিন্স অ্যান্ড্রুর সম্পর্কের গভীরতা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। মার্কিন বিচার বিভাগের সাম্প্রতিক নথিতে এমন কিছু আলোকচিত্র পাওয়া গেছে, যেখানে অ্যান্ড্রুকে এক অজ্ঞাত নারীর ওপর হামাগুড়ি দেওয়া অবস্থায় দেখা যাচ্ছে। এ ছাড়া এপস্টেইন কর্তৃক অ্যান্ড্রুকে এক রুশ নারীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার ই-মেইলও ফাঁস হয়েছে।
নতুন প্রকাশিত নথিতে অ্যান্ড্রুর অন্তত তিনটি ছবি পাওয়া গেছে, যা রাজপরিবারের জন্য চরম অবমাননাকর বলে মনে করা হচ্ছে।
ছবিতে অ্যান্ড্রুকে জিন্স ও সাদা পোলো শার্ট পরা অবস্থায় এক নারীর ওপর ঝুঁকে থাকতে দেখা গেছে। একটি ছবিতে তিনি সরাসরি ক্যামেরার দিকে তাকিয়ে আছেন এবং অন্যটিতে ওই নারীর পেটে হাত দিয়ে আছেন। তবে ছবির ওই নারীর পরিচয় প্রকাশ করা হয়নি।
এ ছাড়া ২০১০ সালের আগস্টের এক ই-মেইলে দেখা যায়, এপস্টেইন অ্যান্ড্রুকে ‘দ্য ডিউক’ সম্বোধন করে এক ২৬ বছর বয়সী ‘সুন্দরী ও বুদ্ধিমতী’ রুশ নারীর সঙ্গে নৈশভোজের প্রস্তাব দিচ্ছেন। জবাবে অ্যান্ড্রু সেই নারীর সঙ্গে দেখা করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
একই বছরের সেপ্টেম্বর মাসে এপস্টেইন লন্ডনে থাকাকালে অ্যান্ড্রুকে ই-মেইল করেন যে তাঁদের ‘ব্যক্তিগত সময়’ প্রয়োজন। জবাবে অ্যান্ড্রু তাঁকে বাকিংহাম প্যালেসে নৈশভোজের আমন্ত্রণ জানান এবং সেখানে ‘প্রচুর গোপনীয়তা’ বজায় থাকবে বলে আশ্বস্ত করেন।
বিবিসির প্রতিবেদনে থেকে জানা গেছে, অ্যান্ড্রুর বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনা ভার্জিনিয়া জিওফ্রে গত বছরের এপ্রিল মাসে অস্ট্রেলিয়ায় নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন বলে নথিতে উল্লেখ করা হয়েছে। তবে অ্যান্ড্রু সব সময়ই তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে এসেছেন, যদিও ২০২২ সালে তিনি জিওফ্রের সঙ্গে কয়েক মিলিয়ন পাউন্ডের বিনিময়ে আদালতের বাইরে রফাদফা করেছিলেন।
উল্লেখ্য, অ্যান্ড্রু মাউন্টব্যাটেন-উইন্ডসর (প্রাক্তন প্রিন্স অ্যান্ড্রু) ইতিপূর্বে তাঁর সকল রাজকীয় সামরিক পদবি ও রাজকীয় পৃষ্ঠপোষকতা হারিয়েছেন। গত বছর রাজা চার্লস তাঁকে রাজকীয় উপাধি ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছেন। বর্তমান এই নথিগুলো তাঁর সম্মান পুনরুদ্ধারের প্রচেষ্টাকে আরও বড় ধাক্কা দিল।
যদিও এই নথিতে অ্যান্ড্রুর বিরুদ্ধে নতুন কোনো ফৌজদারি অপরাধের সরাসরি প্রমাণ মেলেনি, তবে এপস্টেইনের মতো একজন দণ্ডিত অপরাধীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ও গোপন অভিসারের চিত্র ব্রিটিশ রাজপরিবারকে আবারও বড় ধরনের অস্বস্তির মুখে ফেলেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে একটি বিশাল বিলবোর্ড টানানো হয়েছে। বিলবোর্ডটিতে ট্রাম্পকে একটি খোলা কফিনে শায়িত অবস্থায় দেখানো হয়েছে। এর গায়ে ফারসি ও ইংরেজি ভাষায় লেখা হয়েছে, ‘উই উইল কিল ট্রাম্প’ (আমরা ট্রাম্পকে হত্যা করব...
১ ঘণ্টা আগে
ফিফা ক্লাব বিশ্বকাপ ঘিরে বাংলাদেশে ফুটবল উন্মাদনা এবারও রক্তাক্ত রূপ নিয়েছে। আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বিশ্বকাপকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা, দুর্ঘটনা ও অন্যান্য সহিংস ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে।
১ ঘণ্টা আগে
ইউক্রেনের জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে আকস্মিকভাবে বরখাস্ত করার সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী কিয়েভসহ বিভিন্ন স্থানে মানুষ রাস্তায় নেমে আসেন।
২ ঘণ্টা আগে
মিয়ানমারের উপকূলে দুটি নৌকাডুবির ঘটনায় ৫০০ জনের বেশি রোহিঙ্গা মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। আইওএম এবং ইউএনএইচসিআর জানিয়েছে, রাখাইন ও কক্সবাজার থেকে যাত্রা করা নৌকাগুলোতে প্রধানত রোহিঙ্গা শরণার্থী ছিল। আন্তর্জাতিক সহায়তা ও উদ্ধার অভিযান জোরদারের আহ্বান জানিয়েছে সংস্থা দুটি।
২ ঘণ্টা আগে