ঢাকা: স্বাস্থ্যের অবনতি হওয়ায় আগামী কয়েকদিনের মধ্যেই মৃত্যু হতে পারে কারাগারে থাকা রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির। এমনটি জানিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তার চিকিৎসকরা ।
নাভালনির চিকিৎসকরা বলছেন, তার রক্ত পরীক্ষার মাধ্যমে এটা ইঙ্গিত পাওয়া গেছে যে, যে কোনও সময় তাঁর হার্ট অ্যাটাক বা কিডনি অচল হয়ে যেতে পারে। এতে করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে এবং তার মৃত্যুও হতে পারে। এখনই গুরুত্ব দেয়া না হলে তাকে বাঁচানো সম্ভব হবে না।
চিকিৎসার দাবিতে প্রায় ১৮ দিন ধরে অনশনে আছেন নাভালনি । তিনি অভিযোগ করেছিলেন, তীব্র পিঠে ব্যথা এবং পা অবশ হয়ে যাওয়ার পরেও পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না।
নাভালনির ব্যক্তিগত চিকিৎসক আনাসতাসিয়া ভেসিলিয়েভাসহ মোট চারজন চিকিৎসক তার সঙ্গে জরুরি ভিত্তিতে দেখা করার জন্য কারা কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিটি টুইটারে পোস্ট করেছেন ভেসিলিয়েভা। সেখানে বিশেষজ্ঞরা জানিয়েছেন, নাভালনির দেহে পটাশিয়ামের মাত্রা গুরুতর পর্যায়ে চলে গেছে। ফলে যে কোনও সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে । তাকে হয়তো আর বাঁচানো যাবে না।
পুরোনো একটি মামলায় গত ফেব্রুয়ারিতে তাকে কারাগারে পাঠানো হয়।
নাভালনির শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষার জন্য কারা কর্মকর্তাদের কাছে অনুরোধ করেছেন তার চিকিৎসকরা। কিন্তু এ বিষয়ে এখনও সাড়া পাননি তারা।
এর আগে ২০২০ সালের আগস্টে নাভালনিকে ক্যামিকেল নার্ভ এজেন্ট নোভিচক প্রয়োগ করে হত্যার চেষ্টা করা হয়। সে সময় তিনি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। সে সময় নাভালনি অভিযোগ করেছিলেন যে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তবে ক্রেমলিনের পক্ষ থেকে এ বিষয়টি অস্বীকার করা হয়েছে।
নাভালনির স্ত্রী ইউলিয়া জানিয়েছেন, তার স্বামীর ওজন এখন ৭৬ কেজি অনশনে থাকার কারণে তার ওজন ৯ কেজি কমে গেছে।
নাভালনিকে বিষ প্রয়োগের হত্যা চেষ্টার পর থেকেই তার চিকিৎসায় নিয়োজিত রয়েছেন আলেক্সান্ডার পোলুপান নামের এক চিকিৎসক। তিনি একটি পোস্টে নাভালনির ব্লাড টেস্টের ফলাফলের একটি ছবি প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেন, এটা পুরোপুরি ইঙ্গিত করছে যে তার জরুরি চিকিৎসা সেবা প্রয়োজন। নাহলে আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো তার মৃত্যু হতে পারে।
এদিকে গতকাল শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সংবাদিকদেরকে বলেছেন, নাভালনির চিকিৎসা নিয়ে যা হচ্ছে তা পুরোপুরি অন্যায্য এবং ভুল। গত মার্চে মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে দাবি করা হয়েছিল, নাভালনিকে বিষ প্রয়োগের হত্যা চেষ্টা রাশিয়ার সরকারের পক্ষ থেকে করা হয়েছিল।
আড়াই বছরের কারাদণ্ডপ্রাপ্ত নাভালনি বর্তমানে রাশিয়ার একটি কুখ্যাত কারাগারে রয়েছেন। ২০১৪ সালের জালিয়াতির একটি মামলায় স্থগিত সাজার শর্ত লঙ্ঘনের দায়ে তাকে এ দণ্ড দেওয়া হয়।

নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে মার্কিন এক বিনিয়োগকারীকে যুক্ত করার বিষয়ে শীর্ষ রুশ ও মার্কিন কর্মকর্তারা আলোচনা করেছেন। রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালানোর আগে এই পাইপলাইন হয়েই জার্মানিতে গ্যাস সরবরাহ করা হতো। ঘটনার বিষয়ে অবগত পাঁচটি সূত্র বার্তা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
১ ঘণ্টা আগে
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংকের ব্যবসায়িক কার্যক্রম শুরু নিয়ে টানাপোড়েনের মধ্যে দেশটির কতিপয় অলিগার্ক বা প্রভাবশালী ধনকুবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন ইলন মাস্ক। তাঁর দাবি, ভারতীয় জনগণের ওপর নিজেদের ‘একচেটিয়া আধিপত্য’ বজায় রাখতেই এই প্রভাবশালী গোষ্ঠী স্টারলিংককে...
২ ঘণ্টা আগে
গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসন চতুর্থ বছরে গড়িয়েছে। নামমাত্র যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবন এখন স্রেফ খাবার, পানি খোঁজা এবং প্রতিনিয়ত স্বজন হারানো ও বাস্তুচ্যুতির সঙ্গে মানিয়ে নেওয়ার সংগ্রামে পরিণত হয়েছে।
৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া নতুন সামরিক সমীকরণের মধ্যে সৌদি আরবে পাকিস্তানি সেনা উপস্থিতির কথা নিশ্চিত করেছে পাকিস্তান সামরিক বাহিনী। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আক্রমণ ও আঞ্চলিক নিরাপত্তা হুমকির প্রেক্ষাপটে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যকার মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি কার্যকরভাবে বাস্তবায়নের ঘোষণা দে
৪ ঘণ্টা আগে