কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় ভয়াবহ বন্যায় এক নারী নিহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন কমপক্ষে তিনজন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে কানাডার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার বলছে, বন্যাদুর্গত ও আটকে পড়াদের উদ্ধার করতে বিমানবাহিনী পাঠানো হবে।
আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের পরে কানাডার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ব্রিটিশ কলাম্বিয়ায় স্থানীয় সময় বুধবার জরুরি অবস্থা জারি করা হয়েছে। ভয়াবহ বন্যা ও ঝড়ের কারণে প্রদেশটির সড়ক ও রেলযোগাযোগ কার্যত বন্ধ। ভূমিধসের কারণে বেশির ভাগ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত তুলামিন শহরে আটকা পড়েছে প্রায় ৪০০ মানুষ।
কানাডার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী মাখোঁ মেনদিচিনো বলেছেন, প্রশান্ত মহাসাগর উপকূলের এই প্রদেশে প্রায় ১৮ হাজার লোক বাস্তুচ্যুত হয়েছে।
প্রাকৃতিক এই দুর্যোগকে ‘৫০০ বছরের মধ্যে একবার ঘটা’ ঘটনা বলে বর্ণনা করেছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী জন হোরগ্যান।
জন হোরগ্যান বলেন, ‘এমন কোনো ব্যক্তি নেই যে ক্ষতিগ্রস্ত হয়নি। জলবায়ু পরিবর্তনের কারণেই এসব ঘটনার তীব্রতা বাড়ছে।’
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনের সঙ্গে কাজ করছে কেন্দ্রীয় সরকার।
উল্লেখ্য, এর আগে গ্রীষ্মে ব্রিটিশ কলাম্বিয়ায় রেকর্ড উষ্ণতা ও তাপ প্রবাহে পাঁচ শতাধিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছিল।

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার ওপর গত জানুয়ারিতে আরোপ করা স্থগিতাদেশ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির একটি ফেডারেল আদালতের আদেশের পর ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ‘ইকোনমিক টাইমস’।
২৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে শিশুদের পাসপোর্টের জন্য আবেদন করার সময় বাবা-মাকে নিজেদের নাগরিকত্ব বা অভিবাসন অবস্থার প্রমাণ দিতে বাধ্য করার প্রস্তাব করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার সর্বশেষ প্রচেষ্টার অংশ হিসেবে এই প্রস্তাব করা হয়েছে।
৪ ঘণ্টা আগে
রাশিয়া গোপনে ইরানকে অত্যাধুনিক সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরিতে সহায়তা করছে। মস্কো থেকে তেহরানে কৌশলগত সামরিক প্রযুক্তি হস্তান্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে এই সহযোগিতাকে। বহু বছর ধরে চলা এই গোপন কর্মসূচির কোডনেম সি৪৩০ এল। এতে রাশিয়ার সবচেয়ে অভিজ্ঞ কয়েকজন....
৬ ঘণ্টা আগে
গত মাসে জার্মানির লিপজিগ বিমানবন্দরে ড্রোন হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে জার্মানি। একই সঙ্গে মস্কোর বিরুদ্ধে একাধিক নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে দেশটি। গতকাল মঙ্গলবার সাংবাদিকদের জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোব্রিন্ট বলেন, ‘আমরা যুদ্ধ করছি না, কিন্তু প্রতিদিনই আমরা হাইব্রিড হামলার....
৮ ঘণ্টা আগে