
দুই বছর আগের মাদকের মামলায় অভিযুক্ত হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিল। ওই ঘটনায় অপহরণের শিকার হওয়ার যে অভিযোগ তিনি করেছিলেন তা সাজানো ছিল বলে পুলিশ জানিয়েছে। এই মামলায় গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করা হয়, তবে কয়েকঘণ্টার মধ্যে জামিনে মুক্তিও পান তিনি।
দুই বছর আগে মাদকের কারবারিদের হাতে অপহরণের শিকার হয়েছিলেন বলে অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার স্টুয়ার্ট ম্যাকগিল যে অভিযোগ করেছিলেন ম্যাকগিল, তা মিথ্যা প্রমাণিত হয়েছে। এই মামলায় গত মঙ্গলবার তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে কয়েকঘণ্টার মধ্যে জামিনে মুক্তি পান তিনি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার হয়ে ৪৪টি টেস্ট খেলা ৫২ বছর বয়সী সাবেক এই লেগ স্পিনারকে সিডনি থেকে গ্রেপ্তার করা হয়। জামিন পেলেও আগামী ২৬ অক্টোবর তাকে আদালতে হাজিরা দিতে হবে।
ক্রিকেট থেকে অবসরের ১৩ বছর ২০২১ সালে খবরের শিরোনাম হন এক সময়কার বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল। তখন তিনি পুলিশকে জানান, সিডনির শহরতলির ক্রিমর্ন থেকে তাকে বন্দুকধারীরা অপহরণ করে দূরের একটা জায়গায় নিয়ে যায়। তাকে মারধরের পাশাপাশি মেরে মেরে হুমকি দেওয়া হয়েছিল।
ওই ঘটনা নিয়ে গত বছর অস্ট্রেলিয়ান রেডিও নেটওয়ার্ক এসইএনকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাকগিল বলেন, ‘অপহরণকারীরা আমাকে নগ্ন করে পিটিয়েছে, হুমকি দিয়েছে। এরপর আমাকে রেখে চলেও গেছে।’
কথিত ওই ঘটনায় ম্যাকগিল ‘সামান্য আঘাত’ পেয়েছিলেন এবং কোনো চিকিৎসা নেননি। ঘটনার পর এক সাক্ষাৎকারে ম্যাকগিল বলেন, ‘আমি ভুল কিছু করিনি।’ পুলিশের চোখেও তখন তিনি ভুক্তভোগী।
ওই ঘটনায় ম্যাকগিলের বান্ধবীর ভাইসহ ছয়জনের বিরুদ্ধে তখনই আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। কিন্তু অধিকতর তদন্তে মাদকের কারবারের সঙ্গে ম্যাকগিলের সম্পৃক্ততা পেয়ে তাকেও মামলায় আসামি করেছে পুলিশ।
পুলিশ বলছে, ‘জেনেবুঝেই কোকেনের বাণিজ্যিক সরবরাহে যুক্ত ছিলেন ম্যাকগিল।’ স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এই কোকেনের বাজারমূল্য ৩ লাখ ডলার।
অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে ১৯৯৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত খেলেছেন স্টুয়ার্ট ম্যাকগিল। শেন ওয়ার্নের কারণে জাতীয় দলের হয়ে ক্যারিয়ার লম্বা হয়নি তাঁর।

নেপালে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে বিক্ষোভ চলছে। এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি গুরুতর অপরাধের ক্ষেত্রে আইন সংস্কারের দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মী ও রাজনীতিকেরা।
৩ মিনিট আগে
জাপানের উত্তরাঞ্চলে ঐতিহাসিক হিরোসাকি দুর্গের ৩৬০ টন ওজনের দুর্গচূড়া (ক্যাসল কিপ) নিজের পুরোনো জায়গার দিকে সরিয়ে নিতে প্রায় ১ হাজার ৮০০ মানুষ অংশ নিয়েছেন। ‘সো-রে, সো-রে’ (যেমনটা আমরা বাংলায় হেঁইয়ো, হেঁইয়ো বলে থাকি) স্লোগান দিতে দিতে তারা ৩০ মিটার দীর্ঘ দড়ি টেনে দুর্গটির অবস্থান দুই মিটারেরও বেশি
১০ মিনিট আগে
সূর্য ওঠার কিছুক্ষণ পরই পানি আনতে বের হতে হয় ৪০ বছর বয়সী মমতাকে। এভাবে সারা দিনে আট থেকে দশবার যেতে হয়। হাতে তিনটি খালি প্লাস্টিকের বালতি নিয়ে কয়েক শ মিটার দূরের একটি চাপকলে যান তিনি। এদিকে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি।
১ ঘণ্টা আগে
মাত্র ১০ মাসের দায়িত্বে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কঠোর অবস্থান নিয়েছেন, বন্ধুত্ব গড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে। নিজের ব্যস্ততা নিয়ে তিনি এমনও বলেছেন...
১ ঘণ্টা আগে