ব্রিটেনের সাধারণ নির্বাচন তথা জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হয় ভোট গ্রহণ। চলবে রাত ১০টা পর্যন্ত। এই নির্বাচনে প্রায় সাড়ে ৪ কোটি মানুষ ভোট দেবেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাজ্যের এই সাধারণ নির্বাচনে বড় ও ছোট উভয় ধরনের মোট ৯৫টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমনসের ৬৫০টি আসনের বিপরীতে এবার মোট ৪ হাজার ৫১৫ জন প্রার্থী লড়ছেন। এসব আসন ইংল্যান্ড, স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড ও ওয়েলসের মধ্য বণ্টিত।
বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের দল কনজারভেটিভ পার্টি ২০১০ সাল থেকে ক্ষমতায়। ধারণা করা হচ্ছে, দীর্ঘ ১৪ বছর পর এবারের নির্বাচনে কনজারভেটিভদের হারিয়ে বিরোধী লেবার পার্টি ক্ষমতায় ফিরে আসবে। অর্থনৈতিক সংস্কার, উৎপাদনশীলতা, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক নির্ধারণসহ নানা কারণেই এই নির্বাচন গুরুত্বপূর্ণ।
নতুন সরকার বেছে নিতে আজ সকাল থেকে ভোটকেন্দ্রে আসতে শুরু করেন। ধারণা করা হচ্ছে, অর্থনৈতিক অস্থিরতা, প্রতিষ্ঠানগুলোর ওপর ক্রমবর্ধমান অবিশ্বাস ও একটি ভঙ্গুর সামাজিক কাঠামো থেকে বের হতেই লেবার পার্টিকে বেছে নেবেন ভোটাররা।
বেশির ভাগ জরিপে দেখা যায়, এবারের সাধারণ নির্বাচনে বড় ধরনের জয় নিয়ে নির্বাচিত হতে চলেছেন লেবার পার্টি। দলটির ৬২ বছর বয়সী নেতা কিয়ের স্টারমার ঋষি সুনাককে সরিয়ে তাঁর জায়গায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পারেন। যুক্তরাজ্যভিত্তিক জরিপ সংস্থা ইউগভ জানিয়েছে, পার্লামেন্টের ৬৫০ আসনের মধ্যে ৪২২ থেকে ৪৫৬টি আসন পেতে পারে লেবার পার্টি।
উল্লেখ্য, ব্রিটেনের জাতীয় নির্বাচনে লড়ছেন রেকর্ড ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। এর মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক প্রার্থী লড়ছেন স্বতন্ত্র হয়ে। দলীয় জায়গা বিবেচনায় সবচেয়ে বেশি বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী আছেন লেবার পার্টিতে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির দেওয়া তথ্য বলছে, এই ৩৪ জনের অধিকাংশই এবার প্রথমবারের মতো নির্বাচনে লড়ছেন।

ইরান সমর্থিত ইয়েমেনি গোষ্ঠী হুতিদের গত এক সপ্তাহের সামরিক তৎপরতার পর তাদের নিয়ন্ত্রণে রাখতে তেহরানকে সহযোগিতা করার জন্য গোপনে অনুরোধ জানিয়েছে চীন। সৌদি আরব বেইজিংয়ের কাছে সহায়তা চাওয়ার পর চীন ইরানের কাছে এই বার্তা দিয়েছে বলে জানিয়েছেন বিষয়টি সম্পর্কে অবগত তিন ইরানি কর্মকর্তা। তাঁরা নাম প্রকাশ...
১ ঘণ্টা আগে
ইরান যুদ্ধ গুরুত্বপূর্ণ এক পর্যায়ে এসে পৌঁছেছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ শেষ করতে ফের বড় ধরনের হামলা শুরু করবেন কি না, সে বিষয়ে তাঁকে শিগগিরই বড় সিদ্ধান্ত নিতে হবে বলে তিনি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে...
১ ঘণ্টা আগে
সৌদি আরবের কাছে লকহিড মার্টিনের তৈরি এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর তথা স্টেট ডিপার্টমেন্ট। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। মধ্যপ্রাচ্যে সৌদি আরব আরও গভীরভাবে যুদ্ধে জড়িয়ে পড়ার সময় এই অনুমোদনের খবর এল।
১ ঘণ্টা আগে
সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। এতে এখন পর্যন্ত মোট অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন শিশু। এদিকে, সৌদি আরবের দাবি করা মক্কায় হামলার বিষয়টি অস্বীকার করেছে হুতিরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে