
প্রায় চার বছর ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধের প্রভাবে ব্যাপক অর্থসংকটে পড়েছে মস্কো। সম্প্রতি কমতে থাকা প্রতিরক্ষা বাজেটে অনুদান দিতে দেশটির ধনী ব্যবসায়ী বা অলিগার্কদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ফাইন্যান্সিয়াল টাইমসের তথ্যমতে, গতকাল বৃহস্পতিবার এ নিয়ে একটি বৈঠক হয়। জানা গেছে, সেখানে উপস্থিত দুজন রুশ ব্যবসায়ী প্রতিরক্ষা তহবিলে অর্থ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার পর মস্কো এখন পর্যন্ত ইউক্রেনের বেশ কিছু এলাকা দখলে নিয়েছে। কিন্তু ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল দনবাস দখল না হওয়া পর্যন্ত পুতিন এই যুদ্ধ চালিয়ে যেতে চান।
অন্যদিকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে আলোচনাও হয়েছে। কিন্তু আলোচনায় ইউক্রেন একতরফাভাবে দনবাস থেকে সরে যেতে অস্বীকৃতি জানানোয় সামরিক অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে রাশিয়া।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পরিস্থিতি অনুকূলে এলে শান্তি আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যোগাযোগ করবে রাশিয়া। তিনি বলেন, রাশিয়া শান্তি আলোচনায় আগ্রহ হারায়নি, তবে ভূখণ্ডসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু এখনো অমীমাংসিত রয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা ব্যয় গত বছর ৪২ শতাংশ বেড়ে ১৩ দশমিক ১ ট্রিলিয়ন রুবলে পৌঁছেছে। অর্থনৈতিক চাপ সামাল দিতে কর বৃদ্ধির পথও বেছে নিয়েছে সরকার। অর্থমন্ত্রী ম্যাকসিম রেশেতনিকভ জানিয়েছেন, রুবলের দরপতন অব্যাহত থাকলে চলতি বছর আবারও বিশেষ কর আরোপের কথা বিবেচনা করা হচ্ছে।
এর আগে ২০২৩ সালে বড় কোম্পানিগুলোর ওপর ১০ শতাংশ এককালীন কর আরোপ করে ৩২০ বিলিয়ন রুবল আদায় করা হয়।
চলতি বছরের জানুয়ারিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা থেকে অতিরিক্ত রাজস্ব আদায়ের লক্ষ্যে মূল্য সংযোজন কর (ভ্যাট) ২২ শতাংশে উন্নীত করা হয়। তবে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে রাশিয়াকে কম দামে তেল বিক্রি করতে হওয়ায় বছরের শুরুতেই বাজেট ঘাটতি বেড়ে গেছে।

স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দুই সপ্তাহ পিছিয়ে অবশেষে মুম্বাইয়ে হাজির হয়েছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আর বর্ষার প্রথম বৃষ্টিতেই বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের এই বাণিজ্যিক রাজধানী। তীব্র জলাবদ্ধতা, দেয়াল ধস এবং যানজটের মধ্যেই আজ বুধবার সকালে এক নাটকীয় ঘটনার সাক্ষী হলেন মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ে।
১ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করতে অথবা যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য কংগ্রেসের আনুষ্ঠানিক অনুমোদন নিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্দেশ দিয়ে একটি প্রস্তাব পাস করেছে যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সিনেট। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এই ভোটাভুটিতে প্রস্তাবের পক্ষে ৫০টি এ
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ডেমোক্রেটিক পার্টির প্রাইমারি নির্বাচনে বড় ধরনের ধাক্কা খেয়েছেন প্রভাবশালী কংগ্রেস সদস্য ড্যান গোল্ডম্যান। প্রগতিশীল প্রতিদ্বন্দ্বী ব্র্যাড ল্যান্ডারের কাছে তাঁর এই পরাজয়কে দলটির ভেতরে বামপন্থী ধারার একটি বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক যুদ্ধের কারণে পারস্য উপসাগরে আটকে পড়া ১১ হাজারেরও বেশি নাবিককে সরিয়ে নেওয়ার জন্য একটি বড় ধরনের উদ্ধার অভিযান শুরু করতে যাচ্ছে জাতিসংঘের আন্তর্জাতিক মেরিটাইম সংস্থা (আইএমও)।
৭ ঘণ্টা আগে