
জর্জিয়ার বিখ্যাত একটি স্কি রিসোর্টে মৃত অবস্থায় পাওয়া গেছে ১২ জনকে। কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় তাঁদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
কর্মকর্তারা জানিয়েছেন, গুদাউরি স্কি রিসোর্টের একটি রেস্তোরাঁর দ্বিতীয় তলার একটি ঘর থেকে ১১ জন ভারতীয় এবং একজন জর্জিয়ান নাগরিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গুদাউরি জর্জিয়ার বৃহত্তম এবং উচ্চতম স্কি রিসোর্ট। উল্লেখ্য, সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল জর্জিয়া।
পুলিশের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ‘প্রাথমিক পরীক্ষায় মৃতদেহগুলোর ওপর কোনো ধরনের সহিংসতার চিহ্ন পাওয়া যায়নি এবং ঘটনাটি একটি দুর্ঘটনা বলেই মনে হচ্ছে।’
পুলিশ আরও জানায়, শুক্রবার বিদ্যুৎ চলে যাওয়ার পর একটি তেলচালিত জেনারেটর চালু করা হয়েছিল দালানটিতে। নিহতরা সবাই ওই রেস্তোরাঁর কর্মচারী ছিলেন।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কার্বন মনোক্সাইডের বিষক্রিয়ায় এই ১২ জনের মৃত্যু হয়ে থাকতে পারে।
গত শনিবার রিসোর্টে অবস্থিত একটি ভারতীয় রেস্তোরাঁর দ্বিতীয় তলায় মৃতদেহগুলো খুঁজে পাওয়া যায়। কর্তৃপক্ষ ঘটনাটি তদন্তের জন্য একটি মামলা দায়ের করেছে।
গুদাউরি স্কি এবং স্নোবোর্ডিং করতে পছন্দ করেন এমন মানুষদের জন্য একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য, যেখানে দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের শীতকালীন খেলা বা অ্যাক্টিভিটির ব্যবস্থা রয়েছে। জায়গাটিতে ২০২৩ সালে ৩ লাখের বেশি আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেছেন।
এর ইতিহাস উনিশ শতকে ফিরিয়ে নিয়ে যায়, যখন এটি প্রাচীন জর্জিয়ান সামরিক সড়কের একটি বাণিজ্যিক কেন্দ্র হিসাবে পরিচিত ছিল। শুধু তাই নয়, এটি রাশিয়া এবং জর্জিয়াকে সংযুক্ত করেছিল।
গুদাউরি ককেশাস পর্বতমালায় অবস্থিত এবং এটি মৎসখেতা-মতিয়ানেতি অঞ্চলে প্রায় ২ হাজার ২০০ মিটার (৭,২০০ ফুট) উচ্চতায় অবস্থিত। জর্জিয়ার রাজধানী তিবিলিসি থেকে জায়গাটির দূরত্ব প্রায় ১২০ কিলোমিটার (৭৫ মাইল)।

পশ্চিমা বিশ্বের সমালোচনা ও চাপ থাকা সত্ত্বেও রাশিয়ার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, যখনই ভারতের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়েছে, তখনই মস্কো নয়াদিল্লির পাশে দাঁড়িয়েছে...
৮ ঘণ্টা আগে
ইরান-সমর্থিত হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের সব এলাকা পুনর্দখলে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে সৌদি আরব-সমর্থিত দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার।
৮ ঘণ্টা আগে
জায়নবাদকে (Zionism) বর্ণবাদ হিসেবে অভিহিত করে একটি বিতর্কিত প্রস্তাবকে আনুষ্ঠানিকভাবে দলীয় নীতি হিসেবে গ্রহণ করেছে যুক্তরাজ্যের গ্রিন পার্টি। রোববার (৪ অক্টোবর) দলের সম্মেলনে অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটির পক্ষে ভোট দেন ১ হাজার ২২ জন সদস্য এবং বিপক্ষে ভোট দেন ৮১৩ জন।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের কান্দাহার প্রদেশে ৭০ মিটার গভীর একটি পরিত্যক্ত কূপে পড়ে গিয়েছিল পাঁচ বছরের শিশু জইনুল্লাহ। সরু, অন্ধকার ও পানিতে ভেজা কূপটির নিচে আটকে থাকা শিশুটিকে উদ্ধার করতে গিয়ে একের পর এক চেষ্টা ব্যর্থ হচ্ছিল।
১১ ঘণ্টা আগে