
আজ থেকে ৪৪ বছর আগে ১৯৮১ সালের ২৯ জুলাই সেন্ট পল’স ক্যাথেড্রালে প্রিন্স চার্লসকে (বর্তমান ব্রিটিশ রাজা) বিয়ে করেছিলেন প্রিন্সেস ডায়ানা। রাজকীয় পোশাক ও সাজগোজ ছাপিয়ে সেদিন সবার নজর কেড়ে নেয় ডায়ানার মাথার ঝলমলে টায়রা। প্রশ্ন থেকে যায়, প্রিন্সেস ডায়ানার দুই পুত্রবধূ কেট মিডলটন ও মেগান মার্কেলের মাথায় রাজকীয় বিয়ের দিন কেন এই টায়রা ছিল না?
এই প্রশ্নের উত্তর অনেকটাই সরল। ‘দ্য কোর্ট জুয়েলার’-এর বিশেষজ্ঞ লরেন কিহনা বলছেন, ‘টায়রাটি আসলে কখনোই ব্রিটিশ রাজপরিবারের মালিকানাধীন ছিল না। এই কারণে প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন ও ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল এটি পরেননি।’
তাহলে ডায়ানার মাথায় কীভাবে এল সেই টায়রা? এর উত্তরে ‘ইনস্টাইল’ ম্যাগাজিন জানিয়েছে, বিশেষ ওই টায়রার ইতিহাস ১৯১৯ সাল পর্যন্ত প্রসারিত। ডায়না এটি পরেছিলেন তাঁর বাবার বাড়ির উত্তরাধিকারসূত্রে। ডায়ানার দাদি এটি উপহার হিসেবে পেয়েছিলেন। এরপর এটি ডায়ানার বোন লেডি সারাহ ম্যাককরকোডেল ও লেডি জেন ফেলোয়েস তাঁদের বিয়ের দিনে পরেছিলেন। বাবা ও ভাইয়ের কাছ থেকে ধার নিয়ে ১৯৮১ সালে ডায়ানাও এটি পরেছিলেন। শুধু বিয়ের দিনই নয়, অন্যান্য বিশেষ দিনেও ডায়ানার মাথায় প্রায় সময় এই টায়রা দেখা যেত।
তবে আশ্চর্যের বিষয়, ‘স্পেনসার টায়রা’ নামে খ্যাতি পাওয়া সেই গয়না ডায়ানার ভাই আর্ল চার্লস স্পেনসারের কন্যারা যখন বিয়ে করেন, তাঁদের কারও মাথাতেই দেখা যায়নি। লেডি কিটি স্পেনসার ২০২১ সালে এবং লেডি অ্যামেলিয়া স্পেনসার ২০২৩ সালে বিয়ে করলেও তাঁরা স্পেনসার টায়রার বদলে অন্য গয়না বেছে নিয়েছিলেন। তবে তাঁদের মা ভিক্টোরিয়া লকউড অবশ্যর ১৯৮৯ সালে এই টায়রা পরে বিয়ে করেছিলেন। শেষবার ২০১৮ সালে ডায়ানার ভাতিজি সেলিয়া ম্যাককরকোডেল এটি পরে বিয়ে করেন।
বর্তমানে এই টায়রা ডায়ানার ভাই আর্ল স্পেনসারের মালিকানায় আছে এবং ভবিষ্যতে তাঁর ছেলে কাউন্ট অলথরপের কাছে হস্তান্তর হবে বলে জানা গেছে।
ডায়ানার পুত্রবধূ কেট মিডলটন তাঁর বিয়েতে রানি এলিজাবেথের কাছ থেকে ধার নিয়েছিলেন ‘কার্টিয়ার হালো’ নামের একটি টায়রা। অন্য পুত্রবধূ মেগান মার্কেল পরে ছিলেন ‘কুইন মেরি ডায়মন্ড ব্যান্ডো টায়রা’। মেগান এখন রাজপরিবার থেকে আনুষ্ঠানিকভাবে সরে গেছেন।
তবে ডায়ানার স্মৃতিকে দুই পুত্রবধূই অন্যভাবে ধরে রেখেছেন। কেট তাঁর এনগেজমেন্টে ডায়ানার বিখ্যাত নীল নীলকান্ত ও হীরার আংটি পরে আসছেন ২০১০ সাল থেকে। মেগান প্রায়ই ডায়ানার কার্টিয়ার ঘড়িটি পরেন। ২০১৮ সালে বিয়ের রিসেপশনে তিনি পরেছিলেন একটি অ্যাকোয়ামারিন রিং, যা ডায়ানাকে উপহার দিয়েছিলেন তাঁর বন্ধু ও ব্রিটেনে নিযুক্ত সাবেক ব্রাজিলের রাষ্ট্রদূতের স্ত্রী লুসিয়া ফ্লেচা দে লিমা। ১৯৯৬ সালে প্রিন্স চার্লসের সঙ্গে বিচ্ছেদের পর এই আংটি ডায়ানা তাঁর এনগেজমেন্ট রিংয়ের পরিবর্তে ব্যবহার করতেন। আর স্পেনসার টায়রাটি ব্রিটিশ রাজপরিবারের না হলেও প্রিন্সেস ডায়ানার স্মৃতি বহন করে এটি আজও আলোচিত।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি গত সপ্তাহে নতুন একপর্যায়ে পৌঁছেছে। এআই প্রযুক্তির নির্মাতারাই এখন সতর্ক করছেন, অদূর ভবিষ্যতে এই প্রযুক্তি মানুষের নিয়ন্ত্রণের ক্ষমতাকে ছাড়িয়ে যেতে পারে।
১২ মিনিট আগে
জাপানের জনপ্রিয় পর্নো তারকা হানা কুরাকি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল মাত্র ২৫ বছর। সোমবার (১৪ সেপ্টেম্বর) মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, গত শনিবার টোকিওর একটি অ্যাপার্টমেন্ট থেকে হানার মরদেহ উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে
চলতি বছরের ২ এপ্রিল। ইরানে একটি মার্কিন এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। এর পরপরই ইতিহাসের অন্যতম বৃহত্তম অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। কাঁধে বহনযোগ্য একটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ভূপাতিত হয়।
২ ঘণ্টা আগে
স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা আজ সোমবার এক বৈঠকে বসতে যাচ্ছেন। এই বৈঠকে যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে একটি চুক্তিতে সই করবেন তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে।
৪ ঘণ্টা আগে