ব্রিটিশ রাজপুত্র হ্যারির সঙ্গে সম্পর্কের শুরুর দিকের কিছু বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন ডাচেস অব সাসেক্স মেগান মার্কেল। মঙ্গলবার স্পটিফাইতে প্রকাশ হওয়া নতুন আর্কিটাইপস পডকাস্ট শোতে প্রথমবার অংশ নেন মেগান। পডকাস্টে প্রথম অংশ নিয়ে নানা অভিজ্ঞতার কথা শেয়ার করেন এই ব্রিটিশ রাজবধূ।
গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানা যায়, ডিউক অব সাসেক্স হ্যারির সঙ্গে সম্পর্কের শুরুতে নানা কটু কথা শুনতে হয় মেগানকে। মেগান বলেন, ‘প্রিন্স হ্যারির সঙ্গে সম্পর্ক ‘উচ্চাকাঙ্ক্ষা’ বলে সমালোচনা করেন অনেকে। সবাই এটিকে ‘ভয়ানক বিষয়’ হিসেবে মনে করেছিলেন।’
মেগান ও হ্যারি অডিও স্ট্রিমিং জায়ান্ট স্পটিফাইয়ের সঙ্গে ২০২০ সালের শেষ দিকে পডকাস্ট সঞ্চালনা করার জন্য একটি লাভজনক চুক্তি স্বাক্ষর করেছিলেন, যার মূল্য প্রায় ১৮ মিলিয়ন পাউন্ড।
পডকাস্টে প্রথম দিন অংশ নিয়ে টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের সঙ্গে ‘উচ্চাকাঙ্ক্ষার ভুল ধারণা’ শিরোনামে নারীদের কিছু সীমাবদ্ধতায় বেঁধে ফেলার বিষয় খোলাসা করার ইচ্ছা প্রকাশ করেন মেগান। তিনি বলেন, নারীদের পিছিয়ে রাখে এমন আচরণের কিছু বিষয় ছোটবেলায় তিনি নিজেও ইতিবাচক হিসাবে ভাবতেন। এদিন সেরেনা উইলিয়ামস তাঁর মেয়ে অলিম্পিয়ার সঙ্গে একটি সুন্দর ‘ডেট নাইট’ ছবি শেয়ার করেন। পাশাপাশি ইনস্টাগ্রামে সেরেনা অলিম্পিয়া ও মেগানের একটি সাদা-কালো ছবি শেয়ার করেছিলেন।
এর আগে অপরাহ্ উইনফ্রেকে দেওয়া প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগানের একটি ‘বিতর্কিত’ সাক্ষাৎকার প্রচার হয়েছিল। ওই সাক্ষাৎকারে রাজপরিবারের ভেতরকার নানা খবর, বর্ণবাদী অভিযোগের কথা বাইরে এনেছিলেন তাঁরা।
মেগান দাবি করেছিলেন, রাজপরিবারের সদস্যরা তাঁর ছেলে আর্চি দেখতে কতটা কালো হবে সে সম্পর্কে প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছিলেন। পরিস্থিতি এমন ছিল যে, তাঁর প্রথম সন্তান গর্ভে থাকা অবস্থায় আত্মহত্যার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি।
এদিকে স্পটিফাইয়ের টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত একটি প্রচারমূলক ভিডিওতে মেগান ফিল্টার ছাড়া ছবি দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মেগানের মতে, ‘মানুষ মিডিয়ার লেন্সের মাধ্যমে যা দেখে, তার চেয়ে উচিত সত্যিকারের আমাকে দেখা।’ তিনি লিখেছেন, ‘আমি নিজের মতো থাকতে, কথা বলতে এবং ফিল্টারমুক্ত হতে পেরে উচ্ছ্বসিত।’

ভারতে নিজেদের পণ্যকে ‘এনার্জি ড্রিংক’ হিসেবে প্রচারের ক্ষেত্রে আইনি জয় পেয়েছে অস্ট্রিয়ার পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রেড বুল। দেশটির খাদ্যনিয়ন্ত্রক সংস্থার দেওয়া নিষেধাজ্ঞা বাতিল করে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রেড বুলের পণ্যে ‘এনার্জি ড্রিংক’ শব্দদ্বয় ব্যবহারের অনুমতি দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
৫ ঘণ্টা আগে
যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মালয়েশিয়া। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দেশটির সরকার প্রায় ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করে। এই উদ্যোগের আওতায় শেষ পর্যন্ত প্রায় পাঁচ হাজার মানুষকে মিয়ানমারে পাঠানো হতে পারে বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে
পাকিস্তানের লাহোরে আজারবাইজানের ২০ বছর বয়সী এক তরুণীকে মাদক খাইয়ে তিন ব্যক্তি ধর্ষণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত ব্যক্তিদের শনাক্ত করেছে পুলিশ এবং তাঁদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
৯ ঘণ্টা আগে
অধিকৃত পশ্চিম তীরের তিনটি ফিলিস্তিনি গ্রামে আজ মঙ্গলবার হামলা চালিয়েছে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা। তারা বাড়িঘর ও যানবাহনে আগুন দিয়েছে এবং কুরাইয়ুত গ্রামে এক বৃদ্ধ ফিলিস্তিনি নারীকে মারধর করেছে। একই সময়ে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে।
১০ ঘণ্টা আগে